১০ মার্চ ২০২৪
অনলাইন সংস্করণ

হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আমদানী হচ্ছে সজনে ডাঁটা







অনলাইন ডেস্ক : জেলার হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দর দিয়ে গত ৭ দিনে ২৭ ট্রাকে এসেছে ২৮৫ টন সজনে ডাঁটা। যা থেকে ৫২ লাখ ২৫ হাজার টাকা রাজস্ব আদাই হয়েছে ।
দিনাজপুর জেলার হিলি স্থলবন্দর আমদানী-রপ্তানিকারক গ্রুপের সভাপতি হারুন উর রশীদ হারুন গতকাল রোববার রাতে মোবাইল ফোনে এ তথ্য সাংবাদিকদের নিশ্চিত করেন । তিনি বলেন, দেশীয় সজনে ডাঁটা এখনো বাজারে আসেনি। ঢাকাসহ দেশের বিভিন্ন বাজারে সজনে ডাঁটার চাহিদা থাকায় ভারত থেকে এ পুষ্টি যুক্ত সবজি আমদানী করা হচ্ছে। গত ৭ দিনে হিলি স্থল বন্দর দিয়ে ভারত থেকে ২৭ টি ট্রাকে ২৮৫ মেট্রিক টন স্বজনের ডাটা আমদানি করা হয়েছে। আমদাানীকৃত সজনে ডাঁটা গতকাল রোববার দুপুর পর্যন্ত সব সাজানে ডাঁটা হিলি থেকে দেশের বিভিন্ন স্থানে পাইকারিরা নিয়ে গেছে।
তিনি বলেন, এ মৌসুমে পবিত্র রমজান মাসের আগে এবং রমজান মাসের মধ্যে সজনার ডাঁটার প্রচুর চাহিদা থাকায় আমদানী কারকেরা আরও হাজার ডাঁটা আমদানী করতে এলসি খুলেছে। দেশীয় সজনের ডাঁটা বাজারে না আসা পর্যন্ত ভারত থেকে সজনে ডাঁটা আমদানী চলমান রাখা হবে।
তিনি বলেন, আমদানী করা এ সবজি বগুড়া, ঢাকা, কুমিল্লা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ হচ্ছে। আসন্ন পবিত্র রমজান মাসে এর চাহিদা আরও বাড়বে বলে জানিয়েছেন আমদানীকারকেরা। প্রতি টন আমদানীতে ১৫০ মার্কিন ডলার এবং কেজিতে ২০ টাকা হারে শুল্ক পরিশোধ করতে হচ্ছে। বন্দরের পাইকারি পর্যায়ে বিক্রি হচ্ছে ৮০ থেকে ৯০ টাকায় কেজি হিসেবে।
পাকাইকার আব্দুল মমিন বলেন, ‘ভারত থেকে আমদানী করা সজনে ডাঁটার মান ভালো হওয়ায় এর চাহিদা বাড়ছে। তিনি হিলি স্থলবন্দর থেকে ৮০ থেকে ৯০ টাকা কেজি দরে কিনে ১০০ থেকে ১২০ টাকা কেজি দরে বিক্রি করতে পারছেন । এতে তোর লাভ ভালোই হচ্ছে।
আমদানী কারক মোঃ রাশিদুজ্জামান জানান, তিনি গত ৭ দিনে ৯ টি ট্রাকে ৪২ মেট্রিক টন সজনে ডাঁটা ভারত থেকে আমদানী করেছেন। তার আমদানীকৃত স্বজনের ডাঁটা বাংলাদেশ শুল্ক পরিশোধ করে যে মূল্যে বিক্রি করেছেন তাতে তিনি ভালো লাভ করেছেন। দেশি সজেন ডাঁটা বাজারে না আসা পর্যন্ত ভোক্তাদের নিকট প্রচুর চাহিদা রয়েছে। তাই তিনি আরো ২০ মেট্রিক টন সাজানো ডাঁটা আগামী দু দিনের মধ্যে ভারত থেকে আমদানী করবেন । তিনি আশা করছেন আগামী ৫ মার্চের মধ্যেই তার এলসি খোলা সজনের ডাঁটা গুলো হিলি স্থলবন্দর দিয়ে দেশে প্রবেশ করবে ।
হিলি স্থল বন্দর কাস্টম গণসংযোগ বিভাগের পরিচালক সোহরাব হোসেন মল্লিক প্রতাপ জানান, ভারতীয় সজনে ডাঁটার চাহিদা থাকায়, স্থলবন্দর দিয়ে সজনে ডাঁটার ট্রাক প্রবেশের পর কাঁচামাল হওয়ায় দ্রুত খালাস করার ব্যবস্থা করা হচ্ছে। এরপর আমদানীকারকেরা বাহির থেকে আসা পাইকারদের নিকট সহজে সজনে ডাঁটা বিক্রি করে দিতে পারছেন। এ কাঁচামাল টি আমদানী করে আমদানী কারকেরা এখন পর্যন্ত কেউ ক্ষতির সম্মুখীন হয়নি। সজনে ডাঁটা আমদানী থেকে এ পর্যন্ত ৫২ লাখ ২৫ হাজার টাকা রাজস্ব আদায় করা সম্ভব হয়েছে। – বাসস

আরও পড়ুনঃ   প্রবাসী আয়ে নতুন রেকর্ড


Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে

আলীকদমে তামাক চাষ নিরুৎসাহিতকরণে উদ্বুদ্ধকরণ সভা

মানিকছড়িতে বাটনাতলী ও যোগ্যাছোলা ইউনিয়ন ছাত্রদলের মতবিনিময় সভা অনুষ্ঠিত

দুর্নীতি সমাজে আছে, প্রতিরোধে সবাইকে কাজ করতে হবে

গোমস্তাপুরে পুলিশের সাঁড়াশি অভিযান, আটক ৩ আওয়ামী নেতা

নাটোরে দুর্ঘটনা কবলিত সিএনজি থেকে প্রায় ৩৪ কেজি গাঁজা উদ্ধার, গ্রেপ্তার ৪

খাদ্য পরীক্ষার সক্ষমতা বাড়ানোর সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে : খাদ্যমন্ত্রী

রাজশাহী রেঞ্জে এর ডিআইজির সঙ্গে বাঘা উপজেলা প্রসাশনের মতবিনিময় সভা

বাগমারা প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মতবিনিময়

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি

১০

৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ নিষিদ্ধ

১১

ঢাকা মহানগরীর যানজট নিরসনে ১৫ দিন পরপর অনুষ্ঠিত হবে সমন্বয় সভা : স্বরাষ্ট্রমন্ত্রী

১২

স্থানীয় সরকার শক্তিশালী করতে ইউএনডিপি’র সাথে যৌথ উদ্যোগের প্রত্যাশা এলজিআরডি মন্ত্রীর

১৩

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

১৪

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

১৫

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

১৬

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

১৭

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

১৮

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

১৯

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

২০

Design & Developed by: BD IT HOST