১৮ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেললে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে : মেয়র লিটন

সংবাদ বিজ্ঞপ্তি : যারা জনগণের জানমাল নিয়ে ছিনিমিনি খেলবে, তাদেরকে দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন।

কোটাবিরোধী আন্দোলনকে ব্যবহার করে বিএনপি-জামায়াতের বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্রের প্রতিবাদে রাজশাহী মহানগর আওয়ামী লীগের উদ্যোগে আজ বিকেল ৬টায় সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত প্রতিবাদ সমাবেশে এসব কথা বলেন তিনি।

এরআগে কুমারপাড়াস্থ মহানগর আওয়ামী লীগ কার্যালয় থেকে বিক্ষোভ মিছিল বের হয়। বিক্ষোভ মিছিলটি মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সাহেব বাজার জিরো পয়েন্টে এসে শেষ হয়। মিছিল শেষে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রতিবাদ সমাবেশে এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন বলেন, কোটাবিরোধী আন্দোলন আর শিক্ষার্থীদের মধ্যে সীমাবদ্ধ নেই। এই আন্দোলন হাইজ্যাক করে নিয়েছে বিএনপি-জামায়াত-ছাত্রশিবির-ছাত্রদল। শিক্ষার্থীদের বিপদগামী করে যারা দেশের আইন শৃঙ্খলা নষ্ট করে সরকার পতন করতে চায়, তারা কি অতীতের কথা ভুলে গেছে? । অতীতেও জামায়াত-বিএনপি চক্রের আন্দোলন সফল হয়নি, এবারো হবে না। তারা আর কোনদিন ক্ষমতায় আসতে পারবে না।

আরও পড়ুনঃ   ‌‘জাতীয় পার্টি বাজপাখি, যাকে একবার ধরি আর ছাড় দেই না’

তিনি আরো বলেন, লন্ডন থেকে তারেক জিয়া প্রথম দিনই কোটাবিরোধী আন্দোলনে সমর্থন দিয়েছিল। সে লন্ডনে বসে থেকে বড়বড় কথা বলে, আমরা বহুবার তাকে বলেছি, দেশে এসে আন্দোলনে নেতৃত্ব দেন, যদি মানুষ মেনে নেয়, তাহলে আমাদের কিছু বলার নেই। আপনি লন্ডনে বসে থেকে ওহি নাজিল করবেন, বাংলাদেশের যুবসমাজ, ছাত্রসমাজ, সাধারণ মানুষ নেচে উঠবে, এতো বোকা তাদেরকে ভাবার দরকার নেই।

তিনি আরো বলেন, রাজশাহীর মানুষ শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে বসবাস করেন। সরকারি দল হিসেবে আমাদের কর্তব্য আপনাদের নিরাপত্তা বিধান করা। সেই নিরাপত্তা দেওয়ার জন্যেই আমরা রাজপথে আছি। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাজ করবেন। আমরাও রাজশাহীবাসীর পাশে আছি। জনগণের জানমাল নিয়ে কেউ ছিনিমিনি খেলবে, সেই অশুভ তৎপরতা হতে দেবো না, দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে।

আরও পড়ুনঃ   বাঘায় বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন জেলা বিএনপির আহবায়ক আবু সাইদ চাঁদ

তিনি বলেন, যারা ভূবনমোহন পার্কের পাশ থেকে বেরিয়ে এসে জিরোপয়েন্ট হয়ে সোনাদীঘির দিকে চলে গেছেন, আমি আপনাদের বলছি, যা করেছেন, সেই ঘোরাঘুরি, সুড়সুড়ি চুলকানি আর দিয়েন না, আমাদের নেতাকর্মীরা ধাওয়া দিলে সেই ধাওয়া আপনারা রক্ষা করতে পারবেন না। সেটা অতীতে বহুবার প্রমানিত হয়েছে। এভাবেই জনগণকে সঙ্গে নিয়ে আপনাদের মোকাবেলা করা হবে। আমরা অরাজকতা সৃষ্টিকারীদের দমন করতে চাই।

মহানগর আওয়ামী লীগের সভাপতি সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল এর সভাপতিত্ব করেন। এ সময় মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১০

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৪

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৯

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

২০

Design & Developed by: BD IT HOST