৮ নভেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

‌‘জাতীয় পার্টি বাজপাখি, যাকে একবার ধরি আর ছাড় দেই না’

অনলাইন ডেস্ক : বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলমকে উদ্দেশ্য করে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান, রংপুর মহানগর কমিটির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা বলেছেন, ভুলে যাইয়েন না আবার গর্জে উঠবে রংপুর। আপনাদের মসনদ উল্টে দেওয়ার জন্য এই রংপুরকে যথেষ্ট মনে করি। আমরা বলতে চাই জাতীয় পার্টি কোনো পিঁপড়া নয়। জাতীয় পার্টি হলো বাজপাখি। যাকে একবার ধরি, তাকে আর ছাড় দেই না।

শুক্রবার (৮ নভেম্বর) রংপুর নগরীর সেন্ট্রাল রোডে কার্যালয়ে মহানগর ও জেলা জাতীয় পার্টির যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আমরা যেকোনো শক্তিকে প্রতিহত করার ক্ষমতা রাখি। অন্তবর্তী সরকার সামনের সংলাপগুলোতে জাতীয় পার্টিকে যেন বাদ না দেয়, কর্মীসভার মধ্য দিয়ে এই বার্তাটা আমরা দিতে চাই।

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে বজ্রপাত থেকে বাঁচতে গণসচেতনতা ও লিফলেট বিতরণ

তিনি বলেন, সরকার আমাদের সাথে বৈষম্য করছে তার প্রতিবাদেই আজকের এই যৌথসভা। সরকার যদি আমাদের সাথে ভাল আচরণ না করে তাহলে রংপুর থেকে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।

অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে মোস্তফা বলেন, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। জাতীয় পার্টিকে ছাড়া কোনো নির্বাচন বাংলার মাটিতে হবে না।

‘যে পথে গেছে আপা, সে পথে যাবে জাপা’ সারজিসের এমন মন্তব্যের প্রেক্ষিতে মোস্তফা বলেন, ‘জাতীয় পার্টির ইতিহাস ৪২ বছরের ইতিহাস। জাতীয় পার্টির ইতিহাস ৯ বছর সুশাসনের মধ্য দিয়ে রাষ্ট্র পরিচালনার ইতিহাস।’

জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর মহানগরের সাধারণ সম্পাদক এমএম ইয়াসিরের সভাপতিত্বে কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব হাজি আব্দুর রাজ্জাক, যুগ্ম আহবায়ক আজমল হোসেন লেবু, মহানগর জাতীয় পার্টির সহ-সভাপতি লোকমান হোসেন, জাহেদুল ইসলাম, জেলা যুব সংহতির সভাপতি হাসানুজ্জামান নাজিম প্রমুখ। সম্মেলনে জেলা, মহানগর জাতীয় পার্টি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আরও পড়ুনঃ   তানোরে চুরি যাওয়া ভুটভুটি উদ্ধারসহ গ্রেপ্তার ২

এদিকে শুক্রবার দিনভর নগরীতে ঘুরে দেখা গেছে, রংপুরে জাতীয় পার্টি ও গণঅধিকার পরিষদের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে নগরীতে টানটান উত্তেজনা বিরাজ করছে। এসময় উভয় দলের নেতাকর্মীদের হাতেই লাঠিসোঁটা দেখা গেছে। তবে সেনাবাহিনী, পুলিশ ও র‌্যাব সর্বোচ্চ সর্তক অবস্থানে থাকায় কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

পিপিএম-সেবা পদক পেলেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির

১০

রাজশাহী প্রেসক্লাব সভাপতি সাইদুর রহমানের জানাজা অনুষ্ঠিত

১১

সাইবার নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষায় দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদারের অঙ্গীকার

১২

স্বাস্থ্যখাতের ওপর সরকারের বড় সাফল্য নির্ভর করছে : স্বাস্থ্যমন্ত্রী

১৩

রাজশাহী প্রেসক্লাবের সভাপতির মৃত্যুতে জাতীয় সাংবাদিক সংস্থা রাজশাহী জেলার শোক প্রকাশ

১৪

জলবায়ু পরিবর্তনজনিত স্বাস্থ্যঝুঁকি মোকাবিলায় ডেঙ্গু প্রতিরোধে সমন্বিত উদ্যোগের আহ্বান

১৫

রাজশাহী প্রেসক্লাবের সভাপতি মো. সাইদুর রহমানের মৃত্যুতে বিপিজেএ রাজশাহী শাখার গভীর শোক

১৬

বাগমারায় মাছের পোনা অবমুক্তকরণের উদ্বোধন করলেন এমপি ডা: আব্দুল বারী

১৭

জামায়াতের প্রার্থী দেলাওয়ার হোসেনের পক্ষে মনোনয়নপত্র সংগ্রহ

১৮

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে প্রায় ১৪ কেজি গাঁজা উদ্ধারসহ গ্রেফতার ১

১৯

কলকাতা- বেনাপোল -খুলনা বন্ধন এক্সপ্রেস ট্রেনটি দুই বছর পর চালু হচ্ছে

২০

Design & Developed by: BD IT HOST