১৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ইউক্রেনের আরও এলাকা দখলে নিলো রাশিয়া, ২৫ ইউক্রেনীয় ড্রোন ধ্বংস

অনলাইন ডেস্ক : ইউক্রেনে রাশিয়ার জয়রথ চলছেই। পূর্ব ইউরোপের এই দেশটির আরও এলাকা দখলে নিয়েছে রুশ সামরিক বাহিনী। অন্যদিকে একদিনে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া।

সোমবার (১৫ জুলাই) পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স ও এএফপি।

রয়টার্স বলছে, রাশিয়ার সামরিক বাহিনী ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দোনেৎস্ক অঞ্চলের উরোজাইন গ্রামের নিয়ন্ত্রণ নিয়েছে বলে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রোববার জানিয়েছে। আর এই তথ্য নিশ্চিত হলে চলতি বছরের ফেব্রুয়ারিতে কৌশলগত শহর আভদিভকা দখল করার পর রুশ বাহিনীর ধারাবাহিক সাফল্যের মধ্যে এটিই হবে সর্বশেষ সাফল্য।

ইউক্রেনীয় ব্লগাররা বলেছেন, কিয়েভের বাহিনী রাশিয়ার দখলে থাকা শহর দোনেৎস্কের দক্ষিণ-পশ্চিমে গ্রামের নিয়ন্ত্রণ ছেড়ে দিয়েছে। অবশ্য ইউক্রেনের সেনাবাহিনী জানিয়েছে, ওই এলাকায় এখনও লড়াই চলছে।

আরও পড়ুনঃ   শীর্ষ নেতাদের মৃত্যু, ইরান চালাচ্ছেন কে বা কারা?

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় টেলিগ্রামে বলেছে, ‘সফল কর্মকাণ্ডের ফলস্বরূপ, ‘পূর্বাঞ্চলীয়’ বাহিনী দোনেৎস্ক অঞ্চলের উরোজাইন এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে…এবং তারা সেখানে অপসারণ ও নিষ্ক্রিয়কারী অভিযান চালাচ্ছে।’

রয়টার্স অবশ্য স্বাধীনভাবে ইউক্রেনীয় বা রাশিয়ান রিপোর্ট নিশ্চিত করতে সক্ষম হয়নি বলে জানিয়েছে বার্তাসংস্থাটি।

এই গ্রামটি ২০২২ সালের ফেব্রুয়ারির শুরুতে রাশিয়ার নিয়ন্ত্রণে আসে, কিন্তু ইউক্রেন ২০২৩ সালের জুলাইয়ে মোকরি ইয়ালি নদীর কাছে বসতি পুনরায় দখলে নেয়।

এর আগে রোববার সকালে এক প্রতিবেদনে ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ বলেছেন, উরোজাইন এবং আশপাশের অন্যান্য এলাকায় ১৮টি হামলা চালিয়েছে রাশিয়া। অবশ্য একইদিন শেষ বিকেলের প্রতিবেদনে ওই গ্রামের কথা উল্লেখ করা হয়নি।

পরে ডিপস্টেট নামে জনপ্রিয় একটি ইউক্রেনীয় সামরিক ব্লগ রোববার উরোজাইনের পতনের খবর জানায়। তারা বলেছিল, রাশিয়ান বাহিনী ‘গ্রামের দক্ষিণে ব্যাপক আক্রমণ’ চালিয়েছে। এই ক্ষতিটিকে ‘প্রতিরক্ষা বিপর্যয়’ হিসাবে বর্ণনা করে এর পেছনের কারণ তদন্ত করতে হবে বলেও উল্লেখ করেছে তারা।

আরও পড়ুনঃ   সিন্ধু পানি চুক্তি ভাঙার কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি : শেহবাজ শরীফ

এদিকে ইউক্রেনের ২৫টি ড্রোন ধ্বংস করেছে রাশিয়া। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার জানিয়েছে, রাশিয়া দেশের পশ্চিমে এবং ক্রিমিয়ায় রাতারাতি ২২টি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করেছে।

রুশ এই মন্ত্রণালয় এক টেলিগ্রাম পোস্টে বলেছে, গত রাতে… ডিউটিতে থাকা এয়ার ডিফেন্স সিস্টেম ২২টি ইউএভি ধ্বংস করেছে। এর মধ্যে পনেরটি ড্রোন রাশিয়ার সীমান্ত অঞ্চল ব্রায়ানস্কে, ছয়টি ক্রিমিয়ার ওপর এবং একটি লিপেটস্কের ওপর ধ্বংস করা হয়।

পৃথকভাবে, কুরস্কের গভর্নর জানিয়েছেন, সেখানে আরও তিনটি ইউক্রেনীয় ড্রোন ভূপাতিত করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST