১৫ মে ২০২৫
অনলাইন সংস্করণ

সিন্ধু পানি চুক্তি ভাঙার কথা যেন চিন্তাও না করে নয়াদিল্লি : শেহবাজ শরীফ

অনলাইন ডেস্ক : সিন্ধু পানি বণ্টন চুক্তির বিষয়ে ভারতকে সতর্ক করেছে পাকিস্তান। দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন, ১৯৬০ সালে হওয়া এই চুক্তি ভাঙার কথা যেন নয়াদিল্লি চিন্তাও না করে । এই দিন নরেন্দ্র মোদির উদ্দেশ্যে শেহবাজ বলেছেন, ভবিষ্যতে সংঘাতের পথ বেছে নিলে পাকিস্তানের পাল্টা আঘাতে ধ্বংস হয়ে যাবে ভারত।

ইসলামাবাদ থেকে এএফপি এই খবর জানায়।

ভারত-পাকিস্তান সংঘাত বন্ধ হলেও কূটনৈতিক পর্যায়ে নীরব যুদ্ধ চলছে দুই দেশের মধ্যে। সম্প্রতি নয়াদিল্লি-ইসলামাবাদ পাল্টাপাল্টি কূটনীতিক বহিষ্কার তারই প্রমাণ।

এর মধ্যেই গত ১৩ মে, মঙ্গলবার পাঞ্জাবের আদমপুর বিমানঘাঁটিতে ভারতীয় বিমান বাহিনীর একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে পাকিস্তানকে কড়া ভাষায় হুঁশিয়ারি দেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। পরদিন বুধবারই তার জবাব দেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।

ভারতের বিরুদ্ধে ‘অপারেশন বুনিয়ান মারসুসে’ অংশ নেয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পাসরুর সেনানিবাসে যান শেহবাজ। এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুনঃ   শ্রীলঙ্কা উপকূলে নৌ সেনাদের হত্যার বদলা নিতে হামলা ইরানের

এই সময় শেহবাজ শরীফ বলেছেন, ‘নরেন্দ্র মোদি যদি ভবিষ্যতে সংঘাতের পথ বেছে নেন তবে পাকিস্তানের পাল্টা আঘাতে ধ্বংস হয়ে যাবে ভারত।’

পাকিস্তানের প্রধানমন্ত্রীর কথায়, ‘মোদি সাহেব, আপনি যদি আবারও সেই পথ বেছে নেন, তাহলে শাস্তি পেতেই হবে। আপনি আগেও এমন চেষ্টার মূল্য দিয়েছেন, আবারও কিছু করলে আমরা প্রস্তুত থাকব। যদি আবার হামলার কথা ভাবেন, তাহলে যা বাকি আছে তাও ধ্বংস হয়ে যাবে।’

সিন্ধু পানি চুক্তি ভঙ্গ না করার বিষয়েও ভারতকে সতর্ক করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। বলেন, ‘১৯৬০ সালে যেই পানি চুক্তি হয়েছিল, সেটি ভাঙার কথা যেন চিন্তাও না করে। এসময় শাহবাজ বলেন, পাকিস্তান শান্তি চায়, তবে দেশটির শান্তির আকাঙ্ক্ষাকে কেউ যেন দুর্বলতা ভেবে ভুল না করে।’

আরও পড়ুনঃ   ইরানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করবে যুক্তরাষ্ট্র : হোয়াইট হাউস

বিশ্বব্যাংকের মধ্যস্থতায় ১৯৬০ সালে হওয়া সিন্ধু পানি চুক্তি দুই দেশের মধ্যে সিন্ধু নদ ও এর শাখা নদীগুলোর পানি বণ্টন নিয়ন্ত্রণ করে। গত ২২ এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর হামলার পর এর জন্য ইসলামাবাদকে দায়ী করে নয়াদিল্লি সিন্ধু পানি চুক্তি স্থগিত করে।

পাকিস্তান ওই হামলায় জড়িত থাকার অভিযোগ দৃঢ়ভাবে অস্বীকার করে এবং আন্তর্জতাতিক তদন্তের আহ্বান জানায়। দেশটি আরো জানায়, তারা ভারতের একতরফাভাবে সিন্ধু চুক্তি স্থগিতের বিষয় আন্তর্জাতিক আইনি পদক্ষেপের দারস্থ হবে। পাকিস্তানের কৃষি সেচের ৮০ শতাংশ আসে সিন্ধু পানি চুক্তির মাধ্যমে।

কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীর হামলার জেরে কয়েকদিনের প্রাণঘাতি পাল্টাপাল্টি হামলার পর যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ভারত ও পাকিস্তান। তবে দুই দেশের মধ্যে পানি ভাগাভাগির গুরুত্বপূর্ণ চুক্তিটি স্থগিতই রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST