১৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ছাত্রীনিবাসে ঝুলছিল এইচএসসি পরীক্ষার্থীর মরদেহ

অনলাইন ডেস্ক : কুষ্টিয়া শহরের একটি ছাত্রীনিবাস থেকে তাসনিভু আক্তার জেমি (১৮) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রোববার (১৪ জুলাই) ভোরের দিকে কালিশংকরপুরের ছাত্রীনিবাস থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার করা হয়। পরে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ধারণা করা হচ্ছে, পরীক্ষা খারাপ হওয়ায় গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন জেমি।

জানা গেছে জেমি মেহেরপুরের মুজিবনগর উপজেলার আনন্দধাম গ্রামের জাহিদুর রহমানের মেয়ে। সে কুষ্টিয়া শহরের কালিশংকরপুর এলাকার সোনার বাংলা মসজিদের সামনে নাসিমা খাতুনের বাড়ির চারতলায় ছাত্রীমেসে প্রায় দেড় বছর ধরে থাকতো।

সে কুষ্টিয়া সরকারি বালিকা কলেজের এইচএসসি পরীক্ষার্থী। সে একাই এক রুমে থাকতো। সে খুব মেধাবী শিক্ষার্থী ছিল। এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫ পেয়েছিল৷ সে সরকারি ও বেসরকারি মেধা বৃত্তি পেতো।

আরও পড়ুনঃ   জুলাই গণঅভ্যুত্থান স্মরণে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির মিছিল

ছাত্রীনিবাসের মালিক ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, শনিবার (১৩ জুলাই) রাত ৩টার দিকে জেমির রুম থেকে চিৎকার শুনতে পায় মেসের ছাত্রীরা। তার রুমের দরজা বন্ধ ছিল। এরপর তার আর কোনও সাড়াশব্দ পাওয়া যায়নি। বিষয়টি বাড়ির মালিক ও ওই ছাত্রীর বাবাকে জানানো হয়। দরজা বন্ধ থাকায় মেসের ছাত্রীরা ও বাড়ির মালিক তার দরজায় নক করলেও কোনো সাড়া পাওয়া যায়নি। রোববার ভোরের দিকে ঘরের দরজা ভেঙে দেখা যায় জেমি ফ্যান ঝুলানোর রডের সাথে ঝুলছে। তারা ঝুলন্ত জেমির দেহ নামান এবং হাসপাতালে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক তার কয়েকজন বান্ধবী ও ওই মেসের ছাত্রীরা বলেন, জেমি খুব ভালো মানুষ ছিল। প্রচুর পড়াশোনা করতো। ভালো ছাত্রী ছিল। তার অনেক স্বপ্ন ছিল। কিন্তু পদার্থ বিজ্ঞান পরীক্ষা খারাপ হওয়ায় কয়েকদিন ধরে খুব মন খারাপ করতো। সে অনেক ভেঙে পড়েছিল। পরীক্ষা খারাপ হওয়ায় সে আত্মহত্যা করেছে।

আরও পড়ুনঃ   র‍্যাবের অভিযানে নগরীতে ইয়াবাসহ গ্রেফতার ১

নিহতের বাবা জাহিদুর রহমান বলেন, আমার মেয়ে খুব ভালো। কী কারণে এই ঘটনা ঘটেছে তা জানি না। আমার সব স্বপ্ন শেষ হয়ে গেল। মেয়েটাকে নিয়ে আমার অনেক স্বপ্ন ছিল। আমরা সব স্বপ্ন শেষ হয়ে গেল।

এ বিষয়ে কু‌ষ্টিয়া কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ও‌সি) মাহফুজুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে সে আত্মহত্যা করেছে। তবে, কী কারণে আত্মহত্যা করেছে তা জানা যায়নি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST