১৪ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীর ২৪০ কৃষি উদ্যোক্তা পেলেন দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ

সংবাদ বিজ্ঞপ্তি: রাজশাহীতে ‘ভরসার নতুন জানালা’ শীর্ষক কৃষিবিষয়কসহায়তা উদ্যোগের আওতায় এক দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন করে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি)।
জেলার ৯টি উপজেলার মোট ২২৫ জন কৃষি উদ্যোক্তাকে নিয়ে এইকর্মসূচি আয়োজিত হয়। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী, ইউসিবি পিএলসি’র করপোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) প্রকল্পের অংশ হিসেবে সম্ভাবনাময় কৃষি উদ্যোক্তাদের জন্য দেশেরবিভিন্ন জেলায় এ ধরনের প্রশিক্ষণের আয়োজন করা হচ্ছে।
রোববার (১৪ জুলাই) রাজশাহী মহানগরীর শাহডাইন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ ব্যাংক রাজশাহীর নির্বাহী পরিচালক রূপ রতন পাইন। এতে বিশেষ অতিথি ছিলেন ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএম তাহমিদুজ্জামান ও বিটিভির কৃষিভিত্তিক অনুষ্ঠান‘মাটি ও মানুষ’-এর জনপ্রিয় উপস্থাপক ও কৃষি তথ্য-বিশ্লেষক রেজাউল করিম সিদ্দিক।
এছাড়াও আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিতছিলেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক আবুল কালাম আজাদ, রাজশাহী কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক উম্মেসালমা, রাজশাহী জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. ফজলে রাব্বি এবং জেলা মৎস্য কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানটির সভাপতিত্বকরেন ইউসিবি পিএলসি’র উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ শাহআলম ভুঁইয়া।
ইউসিবি পিএলসি’র অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক এটিএমতাহমিদুজ্জামান বলেন, বিভিন্ন জেলার কৃষি উদ্যোক্তাদেরসময়োপযোগী জ্ঞান, পরামর্শ ও প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তুলতেবাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুযায়ী দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণকর্মসূচির আয়োজন করছে ইউসিবি পিএলসি।
আমরা বিশ্বাস করি, দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে হলে কৃষক ও কৃষি উদ্যোক্তাদেরদক্ষ করে তোলা ছাড়া আর কোনো উপায় নেই। কৃষি উদ্যোক্তাদের জন্যএই উদ্যোগ গ্রহণ করতে পেরে আমরা অত্যন্ত উচ্ছ্বসিত। এই কর্মসূচিরমাধ্যমে তারা আধুনিক কৃষি পদ্ধতি ও বিভিন্ন অর্থায়ন সুবিধা সম্পর্কেবিস্তারিত জানার সুযোগ পাবেন।
উল্লেখ্য, কৃষকদের সুবিধার্থে ‘ভরসার নতুন জানালা’ প্রকল্পের আওতায়ইতোমধ্যে বেশকিছু উদ্যোগ বাস্তবায়ন করেছে ইউসিবি পিএলসি। এসবের মধ্যে রয়েছে বিভিন্ন জাতের গাছ রোপণ, কৃষি উদ্যোক্তাদের জন্যপ্রশিক্ষণ, এআই-নির্ভর ‘আরো মাছ’ (মোরফিশ) ডিভাইসের মতোকৃষি-সংক্রান্ত স্মার্ট ডিভাইস বিতরণ, তামাকের বিকল্প শস্য হিসেবেভুট্টাচাষে উৎসাহদান, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাত থেকে রক্ষা করতে লাইটনিং অ্যারেস্টার ডিভাইস স্থাপন, বিভিন্ন এলাকায় সম্পূর্ণ বিনামূল্যেখাদ্য উৎপাদন যন্ত্রপাতি হস্তান্তর প্রভৃতি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST