১১ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

ছাগলকাণ্ডের মতিউর: জমি ক্রোক ও সাড়ে ১৩ কোটি টাকা জব্দের নির্দেশ

অনলাইন ডেস্ক: ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমান ও তাঁর পরিবারের ২২১২ দশমিক ৩৫ শতাংশ ভূমি ক্রোক এবং ১১৬টি ব্যাংক হিসেবে রক্ষিত ১৩ কোটি ৪৪ লক্ষ ৩৬ হাজার ৪৭১ টাকা জব্দের নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন এ আদেশ দেন। দুদকের উপ-পরিচালক মো দশমিক আনোয়ার হোসেনের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশনা দেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) আইনজীবী মাহমুদ হোসেন জাহাঙ্গীর আবেদন বিষয়টি নিশ্চিত করেছেন।
মতিউর রহমান, তাঁর প্রথম স্ত্রী লায়লা কানিজ লাকি, মেয়ে ফারজানা রহমান ঈপ্সিতা ও ছেলে আহমেদ তৌফিকুর রহমান অর্ণব এবং ছোট বউ শাম্মী আক্তার শিউলির মালিকানায় এসব সম্পদ রয়েছে।
ঢাকার সাভারের ১৪ দশমিক ৩ শতাংশ, ময়মনসিংহের ভালুকার ৯৫৮ শতাংশ গাজীপুরের ৮৭৫ দশমিক ৯৫ শতাংশ এবং নরসিংদীর শিবপুরের ১৯৮ দশমিক ০১ শতাংশ, নাটোরের সিংড়ার ১৬৬ শতাংশ ভূমি এবং মিরপুরের ৪টি ফ্লাট ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। বিভিন্ন ব্যাংকের ১১৬টি হিসাবে রক্ষিত ১৩ কোটি ৪৪ লাখ ৩৬ হাজার ৪৭১ টাকা এবং ২৩টি বিও অ্যাকাউন্ট জব্দের নির্দেশ দেওয়া হয়।
দুদকের আবেদনে বলা হয়েছে, মতিউর রহমান ও তার স্ত্রী সন্তানদের বিরুদ্ধে অবৈধ সম্পদ অর্জনের ব্যাপক অভিযোগ পাওয়ার পর দুদক অনুসন্ধান শুরু করে উপরোক্ত সম্পদের সন্ধান পায়। বিশ্বস্ত সূত্রে জানা গেছে মতিউর রহমান এবং তার পরিবারের লোকজন উক্ত সম্পদ বিভিন্ন স্থানে স্থানান্তর করার চেষ্টা চালাচ্ছেন। এমনকি তাদের সম্পদ বিক্রি এবং ব্যাংক একাউন্টে টাকা অন্যত্র স্থানান্তরের সম্ভাবনা রয়েছে। এবার তো অবস্থায় মামলার তদন্ত কাজ শেষ না হওয়া পর্যন্ত সম্পদ ক্রোক এবং জব্দের নির্দেশ প্রয়োজন।
উল্লেখ্য, এর আগে গত ২৪ জন মতিউর রহমান এবং তার স্ত্রী ও ছেলের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করেন একই আদালত। দুদকের আবেদনে ওই নিষেধাজ্ঞা জারি করা হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘সচেতন নাগরিক হিসেবে ভোট দিয়েছি’

হাসনাত আব্দুল্লাহকে বেসরকারিভাবে বিজয়ী ঘোষণা

রাজশাহী -৫ আসনে বিপুল ভোটে এগিয়ে বিএনপির প্রার্থী নজরুল মন্ডল

সেনাবাহিনীর সহযোগিতায় ভোট দিয়ে ফেরার পথে হামলার শিকার

নাতির কোলে চড়ে ভোট দিলেন ৯০ বছরের বৃদ্ধ

রাজশাহীর একমাত্র নারী স্বতন্ত্র প্রার্থীকে ভোটকেন্দ্রের সামনে চড়থাপ্পড়

রাজশাহী বিভাগে ৫৭ দশমিক ৮৪ শতাংশ ভোট পড়েছে

নির্বাচন ও গণভোট সুষ্ঠু হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টার

বাংলাদেশ-নেপালের নির্বাচনে দ. এশিয়ায় নতুন সুযোগ, বলছে যুক্তরাষ্ট্র

ভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ

১০

যশোরে রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ সুপারের ভোটকেন্দ্র পরিদর্শন

১১

যশোর শার্শা উপজেলায় নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি

১২

নওগাঁ-১আসনে দুই প্রার্থীর ভোট প্রদান

১৩

নিয়ামতপুরে ভোট শুরুর আগেই কেন্দ্রে ভোটারদের ভিড়

১৪

ভোট বর্জনের স্মৃতি পেছনে ফেলে সরব মাড়িয়া কেন্দ্র

১৫

উত্তরসূরি হিসেবে মেয়েকে প্রস্তুত করছেন কিম জং উন

১৬

বৈশ্বিক গণমাধ্যমে বাংলাদেশের নির্বাচনের খবর

১৭

সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হলে ফল মেনে নেব : তারেক রহমান

১৮

রাজশাহীতে নারী ভোটার বেশি, ভোট পড়েছে ৪৬ শতাংশ

১৯

রাজশাহীর ৬টি আসনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST