৫ জুলাই ২০২৪
অনলাইন সংস্করণ

দাবা খেলতে খেলতেই মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়া

অনলাইন ডেস্ক: যে দাবাকে ধ্যান-জ্ঞান করেছিলেন, সেই দাবা খেলতে খেলতেই হার্ট অ্যাটাকে মারা গেলেন গ্র্যান্ডমাস্টার জিয়াউর রহমান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫০ বছর। শুক্রবার পল্টনের দাবা ফেদারেশনে জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের ১২তম রাউন্ডে আরেক গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীবের মুখোমুখি হয়েছিলেন জিয়া। বিকাল তিনটায় শুরু হওয়া ম্যাচটি চলাকালে সন্ধ্যা প্রায় পৌনে ছয়টার দিকে হঠাৎ করে লুটিয়ে পড়েন তিনি। পরে শাহবাগের ইব্রাহিম কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মৃত ঘোষণা করেন।
মাথা ঘুরে পড়ে যাওয়ার কয়েক মিনিটের মধ্যে অচেতন জিয়াকে হাসপাতালে নিয়ে যান খেলোয়াড়-কর্মকর্তারা। সেখানে দ্রুতই তার চিকিৎসা শুরু হয়। কিন্তু বেশ কিছুক্ষণ চেষ্টার পরও চিকিৎসকরা তার পালস খুঁজে পাননি। এই গ্র্যান্ডমাস্টারের মৃত্যুসনদে লেখা হয়েছে, হাসপাতালে পৌঁছানোর আগেই তিনি মৃত্যুবরণ করেছেন।
বাংলাদেশ দাবা ফেডারেশনের প্রধান আরবিট্রেটর হারুন উর রশিদ বলেছেন, ‘আমরা তাকে সেখানে নিয়ে যাওয়ার পর চিকিৎসকরা হার্টবিট খুঁজে পাননি। এরপর তারা ঘোষণা করেন যে, তিনি মারা গেছেন।’
১৯৭৪ সালে জন্ম নেওয়া জিয়া ২০০২ সালে বাংলাদেশের দ্বিতীয় গ্র্যান্ডমাস্টার হওয়ার খেতাব অর্জন করেন। ১৯৮৮ সালে প্রথমবার জাতীয় দাবায় চ্যাম্পিয়ন হয়েছিলেন তিনি। এই প্রতিযোগিতায় রেকর্ড ১৪বার শিরোপা জেতার রেকর্ড তার দখলে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST