৩০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

অন্তরঙ্গ দৃশ্যের সময় নিঃশ্বাস নিতে পারছিলাম না

অনলাইন ডেস্ক : রণবীর সিংহের হাত ধরে বলিউডে পা রাখেন অভিনেত্রী শালিনী পান্ডে। ক্যারিয়ারের প্রথম ছবি সফল হলেও অভিনেত্রী হিসাবে তেমন প্রচার পাননি তিনি। আমির খানের পুত্রের প্রথম নায়িকা হিসাবে অভিনয় করে ভক্ত-অনুরাগীদের মাঝে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছেন শালিনী পান্ডে।

‘অর্জুন রেড্ডি’ সিনেমায় একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন এ অভিনেত্রী। তবে নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবিতে যৌনদৃশ্যে অভিনয় করতে গিয়ে চরম অস্বস্তি অনুভব করছেন তিনি। হঠাৎ সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে শালিনী পান্ডে এসব কথা বলেছেন।

সাক্ষাৎকারে শালিনী পান্ডে বলেন, ‘যখন আমি মহারাজের সঙ্গে ওই দৃশ্যে অভিনয় করা শুরু করি তখন সেটি আমার উপর অদ্ভুত প্রভাব ফেলেছিল। আমার মনে হচ্ছিল যেন আমি নিঃশ্বাস নিতে পারছি না। পরে দৌড়ে নিজের টিম মেম্বারদের কাছে গিয়ে বলি আমি কিছুক্ষণ ফ্রেশ এয়ার নিতে চাই।’

আরও পড়ুনঃ   ক্যাটরিনা যেন বিয়ে করেন সালমানকে, চেয়েছিলেন আমির খান

এ অভিনেত্রী জানান, অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করার সময় তিনি অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন। এমনকি যখন তিনি প্রথম স্ক্রিপ্টটি পড়েছিলেন, তখন তার মনে হয়েছিল চরিত্রটি একটি বোকা মেয়ের। কিন্তু পরে তিনি অনুভব করেন যে, তার চরিত্রটি আদতে বোকা নয়। আসলে কাউকে বিশ্বাস করে নেওয়াটাই সেই মেয়েটির স্বভাব।

‘অর্জুন রেড্ডি’ সিনেমায় একাধিক ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করেছেন। কিন্তু নেটফ্লিক্সের ‘মহারাজ’ ছবিতে যৌনদৃশ্যে অভিনয় করতে গিয়ে চরম অস্বস্তি হয়েছিল শালিনী পাণ্ডের। আচমকাই সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন অভিনেত্রী। এক সংবাদমাধ্যমকে সাক্ষাৎকার দিতে গিয়ে নিজেই জানালেন এই কথা।

সাংবাদিক তথা সমাজসেবক করসানদাস মুলজি ও তার বিরুদ্ধে করা বিখ্যাত মহারাজ মানহানি মামলাকে কেন্দ্র করে তৈরি ‘মহারাজ’। নিজের এক লেখায় তৎকালীন পুষ্টিমার্গের ধর্মগুরুদের একাংশের মূল্যবোধ ও অনৈতিক যৌনাচার (চরণসেবা) নিয়ে প্রশ্ন তুলেছিলেন করসানদাস।

আরও পড়ুনঃ   ৫০ কোটিতে বিক্রি হচ্ছে নাগা-শোভিতার বিয়ের ভিডিও

সেই কারণে ব্রিটিশ ভারতের বম্বে প্রেসিডেন্সির বম্বে হাইকোর্টে তার বিরুদ্ধে মানহানির মামলা করেছিলেন যদুনাথজী মহারাজ। বাস্তব এই কাহিনি অবলম্বনেই গুজরাটি লেখক সৌরভ শাহ লেখেন ‘মহারাজ’ উপন্যাস। একই নামে সিনেমা তৈরি করেছেন পরিচালক সিদ্ধার্থ পি. মালহোত্রা।

ছবিতে করসানদাসের চরিত্রে অভিনয় করেছেন জুনেইদ। তার প্রেমিকা কিশোরীর চরিত্রে দেখা গিয়েছে শালিনীকে। আর যদুনাথজী মহারাজ ওরফে জেজের ভূমিকায় অভিনয় করেছেন জয়দীপ অহল্বাত। ‘মহারাজ’-এর একটি দৃশ্যে চরণসেবার নামে কিশোরীর সারল্যে ভরা ভক্তির সুযোগ নেয় জেজে। তার সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রুয়েটের একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত

রাজশাহীতে পানি ও কেক উৎপাদনকারী প্রতিষ্ঠানকে জরিমানা

স্থানীয় সরকার মন্ত্রীর সাথে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

নুসরাত হত্যা : হাইকোর্টে দুই আসামির মৃত্যুদণ্ড, ১০ জন খালাস

নগরীতে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, মাদকদ্রব্য উদ্ধার

রাবিতে আন্তঃবিভাগ ফুটবল প্রতিযোগিতা উদ্বোধন

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১০

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

১১

রাজশাহীর নতুন এসপির যোগদান

১২

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

১৩

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

১৪

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

১৫

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১৬

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১৭

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১৮

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৯

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST