২৮ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

১০ বছরেও এমন বাংলাদেশ দেখেননি তাসকিন

অনলাইন ডেস্ক : টি-টোয়েন্টি বিশ্বকাপে আগেই বিদায় নিশ্চিত করা বাংলাদেশ দল আজ (শুক্রবার) সকালে দেশে ফিরেছে। সেমিফাইনালে ওঠার সুযোগ হাতছাড়া করার তিক্ত স্মৃতি নিয়ে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও মাহমুদউল্লাহ রিয়াদরা। দেশে পা রেখেই গণমাধ্যমের মুখোমুখি হয়েছেন তাসকিন আহমেদ। টাইগার এই পেসার বোলিং ইউনিট নিয়ে কথা বলেছেন বেশ উচ্ছ্বসিত কণ্ঠে। একইসঙ্গে প্রত্যাশা অনুযায়ী বিশ্বকাপ ভালো হয়নি বলেও জানিয়েছেন অকপটে।

তাসকিন বলছিলেন, ‘হ্যাঁ ঠিক যে, ইতিবাচক দিকও আছে। পুরো টুর্নামেন্টে বোলাররা যথেষ্ট ভালো করেছে। (যার কল্যাণে) সুপার এইটেও উঠেছি। সর্বপ্রথম এই টি-টোয়েন্টি বিশ্বকাপে আমরা তিনটা জয় পেয়েছি। মানে পজেটিভ দিক আছে। কিন্তু নেগেটিভের সংখ্যাটা একটু বেশি। সবার মতো আমরাও জানি, প্রত্যাশা অনুযায়ী ভালো হয়নি।’

আরও পড়ুনঃ   একাদশে দুই আদিবাসী ক্রিকেটার, ১৫০ বছরে প্রথমবার সাক্ষী হবে বিশ্ব

ব্যাটিং ব্যর্থতার সাম্প্রতিক এই সময়ে বাংলাদেশকে স্বস্তির উপলক্ষ্য এনে দিয়েছেন বোলাররা। তাই স্বাভাবিকভাবেই বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করতে ভুললেন না তাসকিন, ‘বোলিং ইউনিট আগাগোড়াই কয়েক বছর ধরে ভালো করছে। সে ধারাবাহিকতা ধরে রেখেছে তারা। সামনে আরও ভালো হবে। ভালোর তো শেষ নেই।’

ব্যাটাররা রান না পাওয়ায় যে এবারের অভিযান কঠিন ছিল টাইগারদের, তবে সতীর্থদের কাঁধে হাত রেখেই কথা বললেন ডানহাতি এই পেসার, ‘আপনারা যদি পরিসংখ্যান দেখেন, অন্য দেশের বড় বড় ব্যাটসম্যানকেও সেখানে ধুঁকতে হয়েছে। সেখানে বোলারদের একটু বাড়তি সুবিধা ছিল। ওয়েস্ট ইন্ডিজে যাওয়ার পর আমরা কিছুটা ভালো উইকেটে খেলেছি।’ তাসকিন আরও যোগ করেন, ‘কিন্তু আমি বাংলাদেশ দলের হয়ে ক্রিকেট খেলার সময়, লাস্ট ১০ বছর ধরে খেলছি, কখনোই এত লম্বা ব্যাডপ্যাঁচ দেখিনি। আশা করি এটা কাটিয়ে উঠবে (ব্যাটাররা)।’

আরও পড়ুনঃ   তানোরে দুই দিনব্যাপী ক্রিকেট টুর্ণামেন্টের উদ্বোধন

বিশ্বকাপের সর্বোচ্চ উইকেটশিকারির তালিকায় থাকা রিশাদ হোসেন ও তানজিম হাসান সাকিবকে নিয়ে গর্বিত পুরো বাংলাদেশ। তাসকিনও এর ব্যতিক্রম নন, ‘তানজিম সাকিব ও রিশাদ লিডিং উইকেট টেকারদের মধ্যে ছিল, টপ ফাইভে। সব মিলিয়ে ভালো করেছে। এটা খুবই ইতিবাচক যে বাংলাদেশ থেকে ভবিষ্যতের তারকা উঠে আসছে। এর মধ্যে বিশ্বকে বোঝানো হয়েছে, আমাদের মধ্যে সামর্থ্য আছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST