২৭ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগে নারীকে বেদম মারধর, ভিডিও ভাইরাল

অনলাইন ডেস্ক : বিবাহ-বর্হিভূত সম্পর্কের অভিযোগে এক নারীকে নির্মমভাবে মারধর করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এই ঘটনায় পাঁচজনকে আটক করেছে পুলিশ।

প্রকাশ্যেই নারীকে নির্যাতনের এই ঘটনার একটি ভিডিও ফুটেজও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য মেঘালয়ে।

বৃহস্পতিবার (২৭ জুন) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

প্রতিবেদনে বলা হয়েছে, মেঘালয়ে এক নারীকে বিবাহ-বহির্ভূত সম্পর্কের অভিযোগে একদল পুরুষ লাঠি দিয়ে নির্মমভাবে পিটিয়েছে। মেঘালয়ের পশ্চিম গারো পাহাড়ের দাডেনগ্রেতে ঘটে যাওয়া ঘটনার ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে ওই নারীকে জনসমক্ষে নির্মমভাবে লাঞ্ছিত হতে দেখা যায়।

আরও পড়ুনঃ   সিনেমা হলে ক্ষুদে ভক্তকে বাঁচাল নোরার দেহরক্ষী, ভিডিও ভাইরাল

ভিডিওটিতে বেশ কয়েকজন পুরুষ ও নারীকে পাশেই নীরব দর্শক হিসেবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে।

এনডিটিভি বলছে, এই ঘটনায় সংশ্লিষ্ট ধারায় মামলা দায়েরের পর পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ জানায়, অভিযুক্তরা ওই ব্যক্তিরা অভিযোগ করেছেন- ওই নারীর বিবাহ-বহির্ভূত সম্পর্ক ছিল।

আরও পড়ুনঃ   ইরান : দুই বছর পর কারামুক্ত সাবেক প্রেসিডেন্টের মেয়ে

এদিকে সুতঙ্গা সাইপুংয়ের বিধায়ক ও নারী ক্ষমতায়ন বিষয়ক মেঘালয় বিধানসভা কমিটির চেয়ারপারসন সান্তা মেরি শিলা ঘটনাটি আমলে নিয়েছেন এবং পুলিশের কাছে এ বিষয়ে একটি প্রতিবেদন চেয়েছেন।

সান্তা মেরি জানিয়েছেন, মেঘালয়ের ১২টি জেলার সকল পুলিশ সুপারকে নারীদের বিরুদ্ধে যেকোনও ধরনের সহিংসতা ও অপরাধের বিরুদ্ধে সতর্ক থাকতে বলবেন তিনি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST