২০ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

‘ইসরায়েল পরাজয় স্বীকার করেছে’, বললেন হামাস নেতা

অনলাইন ডেস্ক : দখলদার ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) মুখপাত্র ড্যানিয়েল হ্যাগারি গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন, হামাসকে পুরোপুরি নির্মূল করা সম্ভব নয়।

তার এমন সাক্ষাৎকারের পর হামাসের জ্যেষ্ঠ নেতা গাজী হামাদ দাবি করেছেন, ইসরায়েল মূলত এরমাধ্যমে পরাজয় স্বীকার করেছে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরাকে হামাসের এ নেতা বলেছেন, “হ্যাগারির সাক্ষাৎকার একটি সোজাসাপ্টা স্বীকারোক্তি। ৯ মাসের যুদ্ধের পর এটি পরিষ্কার— হামাসকে নির্মূল করা যাবে না। এমনকি যদি তারা একশ গুণ বেশি অস্ত্রও ব্যবহার করে।”

আরও পড়ুনঃ   এআই নিয়ন্ত্রণে ‘বিশ্বব্যাপী যৌথ উদ্যোগের’ তাগিদ জাতিসংঘের প্রযুক্তি প্রধানের

তিনি আরও বলেছেন, “এরমাধ্যমে ইতিহাস পরিবর্তিত হবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে বোঝাতে সক্ষম হবে হামাসের সংগ্রাম রাজনৈতিক অঙ্গনে থাকবে এবং সামাজিক এবং প্রতিরোধ অঙ্গনে স্থায়ীভাবে থেকে যাবে।”

হামাসের এই নেতা আরও বলেছেন প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্রের বক্তব্যের মাধ্যমে ফুটে উঠেছে ইসরায়েলিদের মধ্যে অনৈক্য দেখা দিয়েছে এবং তারা নেতানিয়াহুকে বলছে যুদ্ধ বন্ধ করো।

এদিকে হামাসকে পুরোপুরি নির্মূল করা যাবে না এমন কথা বলে ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল-১৩—কে প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র বলেন, “হামাসকে ধ্বংস করার চেষ্টা, হামাসকে নিশ্চিহ্ন করার চেষ্টা— শুধুমাত্র সাধারণ মানুষের চোখে ধুলো দেওয়া। হামাস হলো একটি ধারণা, হামাস একটি দল। এটি মানুষের মনের মধ্যে রয়েছে— যারা মনে করে আমরা হামাসকে নির্মূল করতে পারব তারা ভুল।”

আরও পড়ুনঃ   ট্রেনের জিম্মিদের উদ্ধারে অভিযান চালাচ্ছে পাকিস্তানের সেনারা

হ্যাগারির এমন বক্তব্যের পর দখলদার ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর থেকে একটি বিবৃতি দেওয়া হয়। এতে বলা হয়, চলমান যুদ্ধে তাদের প্রধান লক্ষ্য হলো হামাসকে নির্মূল করা। আর এই লক্ষ্য অর্জনে প্রতিরক্ষা বাহিনী অবশ্যই বদ্ধপরিকর।-সূত্র: টাইমস অব ইসরায়েল

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST