৪ জুন ২০২৪
অনলাইন সংস্করণ

স্কলারশিপে ভর্তির সুযোগ নিয়ে রাজশাহীতে আসছে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ

স্টাফ রিপোর্টার : বাংলাদেশী মেধাবী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুযোগ দিতে এবার রাজশাহীতে আসছে ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয়ের র‍্যাংকিং এ শীর্ষে থাকা পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রতিনিধি দল। রাজশাহীতে অবস্থানকালে দিনব্যাপী ক্যাম্পেইনে সেখানে সরাসরি শিক্ষার্থীদের বিভিন্ন মেয়াদে স্কলারশিপে মিলবে ভর্তির সুযোগ। সোশ্যাল মিডিয়ায় ভিডিও বার্তার মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ব্যবস্থাপক (আন্তর্জাতিক সম্পর্ক) ভাস্কর রায়।

আগামী ১০ জুন ২০২৪ সোমবার সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত দিনব্যাপী এই ভর্তি ক্যাম্পেইনের আয়োজন করেছে উচ্চশিক্ষা সহায়তাকারী কনসালটেন্টসি প্রতিষ্ঠান সানসাইন গ্লোবাল।

কনসালটেন্টসি প্রতিষ্ঠান সানসাইন গ্লোবাল জানান, প্রতিবছর বাংলাদেশ থেকে হাজারো শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য পৃথিবীর বিভিন্ন প্রান্তে পাড়ি জমায়। অথচ আমাদের পার্শ্ববর্তী বন্ধুদেশ ভারতে উচ্চশিক্ষা গ্রহণের এক অপার সম্ভাবনা সৃষ্টি করেছে দুই দেশের সরকার যেখানে ভারত সেরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীরা বিভিন্ন মেয়াদের স্কলারশিপে উচ্চশিক্ষা গ্রহণের সুযোগ পাচ্ছেন।

আরও পড়ুনঃ   নাটোরে কৃষক ও শিক্ষার্থীদের মাধে সরকারি সহায়তা প্রদান

সেই চিন্তা থেকে সানসাইন গ্লোবাল প্রতিষ্ঠানের মাধ্যমে তারা সরাসরি ভারতের বেসরকারি বিশ্ববিদ্যালয় র‍্যাংকিং এ শীর্ষে থাকা পাঞ্জাবের চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করেন এবং বাংলাদেশী শিক্ষার্থীদের উচ্চশিক্ষা গ্রহণে আগ্রহের কথা তুলে ধরেন। তাদের প্রস্তাব অনুযায়ী দীর্ঘ প্রচেষ্টার পর চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের একটি প্রতিনিধি দল এক দিনের জন্য রাজশাহী আসতে রাজি হয়েছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিনিয়র ব্যবস্থাপক ভাস্কর রায়ের নেতৃত্বে রাজশাহীতে অবস্থানকালে তারা সরাসরি শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার সনদপত্র যাচাই এবং ব্যক্তিগত সাক্ষাৎকার গ্রহণ শেষে যোগ্যতা অনুযায়ী বিভিন্ন মেয়াদে স্কলারশিপের ব্যবস্থা করে ভর্তির সুযোগ প্রদান করবেন যেখানে কোন মধ্যস্থতাকারী থাকবে না।

শিক্ষার্থীরা চন্ডিগড় বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং, ম্যানেজমেন্ট, কমার্স, আর্টস, ট্যুরিজম এন্ড হসপিটালিটি, ফার্মাসিউটিক্যাল সায়েন্স, আইন, মিডিয়া স্টাডিস, ডিজাইন, এপ্লাইড হেলথ সায়েন্সসহ বিভিন্ন বিষয়ে ব্যাচেলর, মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির সুযোগ পাবেন।

আরও পড়ুনঃ   নিরাপদ খাদ্য বিষয়ে পুঠিয়ায় জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত

কনসালটেন্টসি প্রতিষ্ঠান সানসাইন গ্লোবাল আরো জানান, সোমবার ১০ জুন রাজশাহী শহরে হোটেল এক্স এর অডিটোরিয়ামে সকাল ১০টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভারতে উচ্চ শিক্ষা গ্রহণ সংক্রান্ত সেমিনার অনুষ্ঠিত হবে।

একই সাথে চন্ডিগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতে সাক্ষাৎকার গ্রহণ এবং সনদপত্র যাচাই শেষে অনুষ্ঠান স্থলেই তাদের সর্বোচ্চ ৫০ শতাংশ পর্যন্ত স্কলারশিপের মাপকাঠি নির্ধারণ করে ভর্তির সুযোগ নিশ্চিত করবেন যেখানে শতাধিক শিক্ষার্থীকে এই সুযোগ দেয়া হবে।

কনসালটেন্টসি প্রতিষ্ঠান সানসাইন গ্লোবাল-এর পক্ষ থেকে রাজশাহীর শিক্ষার্থীদের উক্ত অনুষ্ঠানে আমন্ত্রণ জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST