
স্টাফ রিপোর্টার : রাজশাহীতে কর্মরত ৩জন ঔষধ কোম্পানির প্রতিনিধিকে দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তার ও ভ্রাম্যমান আদলতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রতিবাদের দাবিতে রাজশাহী বিভাগ, রাজশাহী জেলা ও মহানগর ফারিয়ার যৌথভাবে মানববন্ধনের আয়োজন করে।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
রাজশাহী মহানগর ফারিয়ার সভাপতি শামস সুমনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য দেন এক্সিকিউটিভ ফোরামের প্রচার সম্পাদক মো. হাফিজুর রহমান, এক্সিকিউটিভ ফোরামের সাধারন সম্পাদক মো. তাকিরুজ্জামান লিটন, ম্যানেজার ফোরামের সিনিয়র সহসভাপতি মো. আবুল কালাম আজাদ, ম্যানেজার ফোরামের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম, ফারিয়া রাজশাহী জেলার সাধারন সম্পাদক আব্দুল কুদ্দুস, ফারিয়া রাজশাহী বিভাগীয় সভাপতি খাইরুল ইসলাম, রাজশাহী ফারিয়ার সাবেক উপদেষ্টা মো. হুমায়ুন কবীরসহ প্রমুখ ফারিয়ার নেতৃবৃন্দ।
মানববন্ধন সঞ্চালনা করেন ফারিয়ার উপদেষ্টা মো. আরিফুল ইসলাম মাসুম।
মানববন্ধনে বক্তারা ঔষধ কোম্পানির ৩ জন মহিলা রিপ্রেজেনটেটিভকে দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদ করেন এবং তাদের অনতিবিলম্বে মুক্তির দাবি জানান। এছাড়াও বক্তরা তিনজন সহকর্মীর মুক্তি না হলে আগামীকাল থেকে অনিদির্ষ্টকালের জন্য তাদের ডাক্তার ভিজিট, ফার্মেসীতে ঔষধ দেওয়াসহ সকল কার্যক্রম বন্ধ করার হুশিয়ারি দেন।
মানববন্ধন শেষে নেতৃবৃন্দ রাজশাহী জেলা প্রশাসক কাজি শহিদুল ইসলাম বরাবর মুক্তির দাবিতে স্মারক লিপি প্রদান করেন এসময় জেলা প্রশাসক নেতৃবৃন্দকে তাদের মুক্তির জন্য আবেদন করার পরামর্শ দেন।
মন্তব্য করুন
Design & Developed by: BD IT HOST