২২ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে এক ব্যক্তির ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার চন্দননগর ইউনিয়নের ছাতড়া গরুহাটি এলাকায় একটি পুকুর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। মৃত ব্যক্তি মাদকাসক্ত ছিল বলে জানা গেছে।

মৃত ব্যক্তির নাম মাহিদুল ইসলাম (৪৫)। তিনি উপজেলার ছাতড়া নিচতানী এলাকার মোশাররফ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান।

পরিবার ও থানা সূত্রে জানা গেছে, মাহিদুল ইসলাম নিয়মিত মাদক গ্রহণ করতেন। গতকাল বিকেলে বাড়ি থেকে বের হয়ে ফিরে না আসায় পরিবারের সদস্যদরা খোঁজাখুঁজি করলেও কোন হদিস পাওয়া যায় নি। আজ সকালে স্হানীয়রা পুকুরের মাঝখানে লাশ ভেসে থাকতে দেখে পুলিশে খবর দিলে পুলিশ মরদেহ পুকুর পাড়ে উঠালে স্হানীয়রা মাহিদুলের মরদেহ বলে সনাক্ত করে।

আরও পড়ুনঃ   তানোরে ফসলি জমির মাটি কেটে বহন ও বিক্রির অপরাধে ৫০ হাজার টাকা জরিমানা

মাহিদুল ইসলামের স্ত্রী জোসনা বেগম বলেন, ‘আমার স্বামীর মাদক গ্রহণের অভ্যাস ছিল। মাদক গ্রহণ করে বাড়ি ফেরার পথে পুকুর পাড় থেকে পুকুরে পড়ে মৃত্যু হতে পারে। আমার স্বামীর সাথে কারও কোন গন্ডগোল বা শত্রুতা ছিল না।’

আরও পড়ুনঃ   রুয়েটে নানা আয়োজনে বিশ্ব মেধাস্বত্ব দিবস পালিত

চন্দননগর ইউনিয়ন পরিষদের সদস্য নাজমুল হুূদা বলেন, মাহিদুল নিয়মিত মাদক গ্রহণ করতো। মাদক থেকে দূরে রাখতে বিভিন্ন সময় পরিবারের সদস্যরা তাকে বেঁধেও রাখতেন।

থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পুকুর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলার প্রস্তুতি চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১০

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১১

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১২

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৩

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৪

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

১৫

ধর্ষণের ১৫ মিনিটের মধ্যেই হত্যা করা হয় শিশু কলিকে

১৬

বাঘায় জুথি হত্যা মামলার আসামি স্বামী জহুরুলকে গ্রেফতার করেছে পুলিশ

১৭

নগরীতে পরিত্যক্ত অবস্থায় পিস্তলের ৪ রাউন্ড গুলি উদ্ধার

১৮

রাজশাহীতে ৪২৭ বোতল ফেনসিডিল উদ্ধার, গ্রেপ্তার ২

১৯

রেলওয়ের প্রতিপক্ষ হতে পারে না বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা : জিএম

২০

Design & Developed by: BD IT HOST