১৯ সেপ্টেম্বর ২০২৬
অনলাইন সংস্করণ

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

হায়দার আলী, চাঁপাইনবাবগঞ্জ : ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে একযোগে মশক নিধন, বিশেষ পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালনা করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসন ও রহনপুর পৌরসভার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমানসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।

অভিযানের অংশ হিসেবে বিভিন্ন এলাকায় ফগার মেশিন দিয়ে মশক নিধন, মশার প্রজননস্থল ধ্বংস, জমে থাকা পানি অপসারণ ও পরিচ্ছন্নতা কার্যক্রম চালানো হয়। পাশাপাশি ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে লিফলেট বিতরণ করা হয়।

আরও পড়ুনঃ   অপরাধীকে অপরাধী হিসেবে দেখতে পুলিশের প্রতি নির্দেশ প্রধানমন্ত্রীর

অন্যদিকে, পিড়াষন এলাকায় পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের লক্ষ্যে প্রায় সাড়ে ৭০০ গাছের চারা রোপণ করা হয়। একই কর্মসূচিতে মশক নিধনের পাশাপাশি পরিচ্ছন্ন ও সবুজ পরিবেশ গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া হয়।

এ কর্মসূচিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জিল্লুর রহমান বলেন, শুধু প্রশাসনের উদ্যোগে নয়, ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশ পরিষ্কার রাখা এবং মশার প্রজননস্থল ধ্বংসে সবার সম্মিলিত অংশগ্রহণ প্রয়োজন।

আরও পড়ুনঃ   ধামইরহাটে গোয়েন্দা পুলিশের মাদকবিরোধী অভিযানে ফেন্সিডিলসহ একজন গ্রেফতার

গাছ আমাদের নিঃশ্বাসের অক্সিজেন দেয় এবং পরিবেশের ভারসাম্য রক্ষা করে।
বর্তমান সময়ে অতিরিক্ত গরমে ও জলবায়ু পরিবর্তনে গাছ লাগানো আমাদের বাঁচানোর একমাত্র পথ।

মনে রাখবেন একটি গাছ মানে একটি নতুন প্রাণ ও আগামী প্রজন্মের জন্য নিরাপদ পৃথিবী।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেন্দ্রীয় মুরগি খামারে বাচ্চা উৎপাদন বাড়ানোর নির্দেশ প্রতিমন্ত্রীর

পদ্মায় ক্ষতিগ্রস্ত মাঝিদের পাশে দাঁড়ালেন জেলা প্রশাসক

ভাঙ্গায় ফ্লাইওভারের রেলিংয়ে পিকআপের ধাক্কা, আহত ৩

শেরপুরে গোয়ালঘরে আগুন, পুড়ে মারা গেছে ৫ গরু ও ৭ ভেড়া

রাজশাহী কোর্ট কলেজকে সরকারীকরণের প্রতিশ্রুতি ভূমিমন্ত্রীর

রাজশাহী গ্রিন ও ক্লিন সিটির গৌরব ধরে রাখার আহ্বান ভূমিমন্ত্রীর

রাজশাহীতে সর্প দংশন সচেতনতা দিবস উপলক্ষে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ডেঙ্গু ঠেকাতে গোমস্তাপুরে মশক নিধন, পরিচ্ছন্নতা অভিযান

১৭ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচ ,লাখো মানুষের ঢল

গণতান্ত্রিক সমাজে মত ও সমালোচনা গ্রহণের মানসিকতা গুরুত্বপূর্ণ : আইনমন্ত্রী

১০

নারীসহ ফ্ল্যাটে ওসি মাহবুব, দরজা ভেঙে উদ্ধার

১১

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

১২

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

১৩

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

১৪

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

১৫

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

১৬

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

১৭

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

১৮

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

১৯

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST