৩০ অগাস্ট ২০২৬
অনলাইন সংস্করণ

অবৈধ স্থাপনা উচ্ছেদ ও সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি প্রদান

রবিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে রুয়েটের শিক্ষার্থীরা রাসিক প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) মালিকানাধীন জমিতে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বিশ্ববিদ্যালয়ের সীমানাপ্রাচীর পুনরুদ্ধারের দাবিতে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটনের কাছে স্মারকলিপি প্রদান করেছেন রুয়েটের সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৩০ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নগর ভবনে রুয়েটের শিক্ষার্থীরা রাসিক প্রশাসকের কাছে এ স্মারকলিপি প্রদান করেন।

এ সময় রাসিক প্রশাসক আন্তরিকতার সঙ্গে রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপি গ্রহণ করেন। তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে আইনানুগভাবে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।

রুয়েট শিক্ষার্থীদের স্মারকলিপিতে উল্লেখ করা হয়, রুয়েটের সীমানা প্রাচীর ভেঙে দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন জমির একটি অংশে পাবলিক টয়লেটসহ বিভিন্ন স্থাপনা নির্মিত হয়েছে। এসব স্থাপনা বিশ্ববিদ্যালয়ের জমি ব্যবহার করে নির্মাণ করা হয়েছে, যা ক্যাম্পাসের নিরাপত্তা, পরিবেশ ও স্বাভাবিক কার্যক্রমের ওপর বিরূপ প্রভাব ফেলছে। বর্তমানে এর পাশেই পুরকৌশল অনুষদের ১০তলা একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ পর্যায়ে রয়েছে যা দ্রুততম সময়ের মধ্যে ছাত্র-ছাত্রীদের ব্যবহারের জন্য উন্মুক্ত করা হবে। এমতাবস্থায়, ২৯ আগষ্ট রুয়েটের প্রায় ৬০০ ছাত্র-ছাত্রী ক্লাস, ল্যাব ও পরীক্ষা বর্জন করে উক্ত অবৈধ স্থাপনা অপসারণের দাবিতে শান্তিপূর্ণ মানববন্ধন করে।

আরও পড়ুনঃ   বগুড়ায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা

এই প্রেক্ষিতে নিম্নোক্ত দাবিসমূহ দ্রুত বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানাচ্ছি। দাবিসমূহ:

১। রুয়েটের মালিকানাধীন জমিতে নির্মিত পাবলিক টয়লেট ও সীমানাপ্রাচীর ঘেষে চলাচলের ফুটপাতে নির্মিত সকল অননুমোদিত/অবৈধ স্থাপনা দ্রুত অপসারণ করতে হবে।

আরও পড়ুনঃ   ভাঙ্গায় সংবাদকর্মীদের গালিগালাজ করলেন প্রধাণ শিক্ষক অরুণ চন্দ্র দত্ত

২। তালাইমারী মোড়ে রুয়েটের সীমানাপ্রাচীর ভেঙে যে অংশে বিশ্ববিদ্যালয়ের জমি দখল বা ব্যবহার করা হয়েছে তা আগামী ৫ সেপ্টেম্বর ২০২৬ (শনিবার)-এর মধ্যে অপসারণের জন্য প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে হবে।

স্মারকলিপি প্রদানকালে রুয়েটের শিক্ষার্থী কাজী পারভেজ আহম্মেদ, মুবতাসিম সৌমিক, শাহান আল রিয়াজ, সুমাইয়া নওশীন, শামসুন নাহার সুমনা, ফাহাদ সরকার তুহিন, তন্ময় কর্মকার তনি, শাকিব উজ্জমান সিয়াম, পারভেজ আকন্দ প্রভাত সহ অন্যান্য শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নেত্রকোনায় আশঙ্কাজনক হারে বাড়ছে ট্রান্সফরমার চুরি : চরম অনিশ্চয়তায় কৃষকরা

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

বাংলাদেশ থেকে অস্কারে যাওয়ার দৌড়ে পাঁচ সিনেমা

সৌদির তায়েফে ড্রোন হামলায় একজন নিহত, গুরুতর আহত দুই

আবারও প্রেসিডেন্ট নির্বাচন করবেন এরদোয়ান

নগরীর শ্রীরামপুরে বন্যাদুর্গতদের মাঝে রাসিকের ত্রাণ সামগ্রী বিতরণ

বাগমারায় ১০ দিনেও মেলেনি নিখোঁজ দুই জা-এর সন্ধান

বিজিবির উদ্যোগে বিকল্প কর্মসংস্থান প্রশিক্ষণে ২০ জনের মাঝে সনদপত্র বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

দুর্গাপুরে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেপ্তার

১০

এসআরবি-এর যৌথ অভিযানে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেফতার

১১

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৩

১২

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৮ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৩

গোদাগাড়ীতে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

১৪

নিয়ামতপুরে পোনামাছ অবমুক্তকরণ কার্যক্রমের শুভ উদ্বোধন

১৫

মোহনগঞ্জ হাসপাতালে জনবল ও সরঞ্জাম সংকটে সেবা ব্যাহত: চরম ভোগান্তিতে হাওরাঞ্চলের লাখো রোগী

১৬

রাজশাহীতে ডেইলি টাইমস অব বাংলাদেশ-এর প্রতিষ্ঠাবার্ষিকীতে বক্তারা, জনস্বার্থে বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সাংবাদিকতার বিকল্প নেই

১৭

রায়পুরে জিপিএ-৫ ও ট্যালেন্টপুল কৃতীশিক্ষার্থীদের সংবর্ধনা

১৮

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে রাখতে জয়পুরহাটে সচেতনতামূলক সেমিনার

১৯

নিয়ামতপুরে ৮ মাসে ২০০ জনের আত্মহত্যার চেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST