২ জুন ২০২৬
অনলাইন সংস্করণ

তানোর উপজেলা কৃষি কর্মকর্তার অনুপস্থিতি নিয়ে প্রশ্ন, সেবা পেতে ভোগান্তি

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোর উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদের দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন এবং নিয়মিত অফিসে অনুপস্থিতি নিয়ে কৃষক ও সেবা প্রত্যাশীদের মধ্যে নানা প্রশ্নের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অভিযোগ, বিভিন্ন সময়ে মিটিং, প্রশিক্ষণ ও দাপ্তরিক কাজের অজুহাতে তিনি প্রায়ই অফিসের বাইরে থাকেন। ফলে প্রয়োজনীয় কৃষি পরামর্শ ও সেবা নিতে এসে অনেক কৃষককে ফিরে যেতে হচ্ছে।

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলা কৃষি কর্মকর্তা হিসেবে সাইফুল্লাহ আহমেদ প্রায় সাত বছর ধরে একই কর্মস্থলে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি কয়েকজন কৃষক অভিযোগ করেন, গুরুত্বপূর্ণ কৃষি পরামর্শ, সার-বীজ সংক্রান্ত তথ্য এবং বিভিন্ন সরকারি কৃষি প্রণোদনা বিষয়ে জানতে অফিসে গিয়ে অনেক সময় কর্মকর্তাকে পাওয়া যায় না।

আরও পড়ুনঃ   রাজশাহী হাসপাতালে শিশুদের মৃত্যু নিয়ে স্বাস্থ্য সচিবের দুঃখ প্রকাশ

উপজেলার এক কৃষক আব্দুল হান্নান বলেন, “আমরা জমির বিভিন্ন সমস্যা নিয়ে কৃষি অফিসে যাই। কিন্তু অনেক সময় কর্মকর্তা সাহেবকে পাই না। দূর-দূরান্ত থেকে এসে ফিরে যেতে হয়। এতে সময় ও অর্থ দুটোই নষ্ট হয়।”

আরেক কৃষক রফিকুল ইসলাম বলেন, “কৃষকদের জন্য কৃষি অফিস সবচেয়ে গুরুত্বপূর্ণ জায়গা। কিন্তু দায়িত্বশীল কর্মকর্তাকে না পেলে কাঙ্ক্ষিত সেবা পাওয়া কঠিন হয়ে পড়ে। অফিসে এসে কয়েকবার ফিরে গেছি।”

স্থানীয় কৃষক আনারুল ইসলাম অভিযোগ করে বলেন, “মাঠপর্যায়ে কৃষকদের সমস্যা দ্রুত সমাধানের জন্য কর্মকর্তার উপস্থিতি প্রয়োজন। তিনি অফিসে থাকলে অনেক বিষয় তাৎক্ষণিক সমাধান পাওয়া যায়।”

তবে এ বিষয়ে জানতে চাইলে উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহমেদ বলেন, “আমি সরকারি দায়িত্ব পালনের অংশ হিসেবেই বিভিন্ন মিটিং, প্রশিক্ষণ ও মাঠপর্যায়ের কার্যক্রমে অংশগ্রহণ করি। অনেক সময় অফিসের বাইরে থাকতে হয়। তবে কৃষকদের সেবা যাতে ব্যাহত না হয়, সে জন্য অফিসের অন্যান্য কর্মকর্তারা দায়িত্ব পালন করেন। আমার বিরুদ্ধে আনা অভিযোগ সঠিক নয়।”

আরও পড়ুনঃ   বাউবি’র রাজশাহী আঞ্চলিক কেন্দ্রের কর্মকর্তা ও উপ-আঞ্চলিক কেন্দ্র প্রধানগণের সাথে মাসিক সমন্বয় সভা

এ বিষয়ে স্থানীয় কয়েকজন সচেতন নাগরিকের দাবি, কৃষি বিভাগের সেবার মান আরও বাড়াতে কর্মকর্তাদের উপস্থিতি নিশ্চিত করা প্রয়োজন। পাশাপাশি দীর্ঘদিন একই কর্মস্থলে দায়িত্ব পালন বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজর দেওয়া উচিত বলেও তারা মনে করেন।

তবে কৃষি বিভাগের সংশ্লিষ্ট সূত্র বলছে, কর্মকর্তাদের বিভিন্ন সরকারি সভা, প্রশিক্ষণ ও মাঠ পর্যায়ের কার্যক্রমে অংশ নেওয়ার কারণে অফিসের বাইরে থাকতে হয়। এরপরও কৃষকদের সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ২

সোমবার থেকে ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধন শুরু

সাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

উদ্ভাবননির্ভর অর্থনীতি গড়তে উচ্চপ্রযুক্তি খাতে বিনিয়োগ বাড়াচ্ছে সরকার

২৪ ঘণ্টায় দেশে ৯৯০ সন্দেহজনক হাম রোগী শনাক্ত

চাকরির পাশাপাশি কৃষিভিত্তিক শিল্প গড়ে তুলতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী

বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে মানবিক বাংলাদেশ গড়তে চায় সরকার

জাতীয় স্মৃতিসৌধে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

বস্তুনিষ্ঠ সাংবাদিকতা নিশ্চিতের আহ্বান তথ্য ও সম্প্রচারমন্ত্রীর

রাজপাড়া থানা জামায়াতের উদ্যোগে ‘৩৬ জুলাই স্মরণে’ সমাবেশ ও র‍্যালি অনুষ্ঠিত

১০

দলীয় রাজনীতি ও সাংবাদিকতা: স্বার্থের সংঘাতে বিশ্বাসযোগ্যতার সংকট

১১

সেমিকন্ডাক্টর শিল্পই হতে পারে বাংলাদেশের নতুন অর্থনৈতিক সম্ভাবনাময় খাত : প্রধানমন্ত্রী

১২

শুধু গাছ লাগালেই হবে না, বেড়ে ওঠা পর্যন্ত যত্ন নিতে হবে : ভূমিমন্ত্রী

১৩

মাদকের বিরুদ্ধে লড়াই : প্রযুক্তিনির্ভর অপরাধ দমনে কঠোর আইন

১৪

শিক্ষামন্ত্রীর পদত্যাগ না হলে আলোচনা নয়, সিজেপির কড়া হুঁশিয়ারি

১৫

পারস্পরিক শ্রদ্ধা, সম্প্রীতি ও মানবপ্রেমই প্রকৃত ধর্মচর্চার শিক্ষা : তথ্য ও সম্প্রচার মন্ত্রী

১৬

সরকার জুলাই সনদের প্রতিটি অক্ষর বাস্তবায়নে অঙ্গীকারবদ্ধ : স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

১৭

ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করায় স্পিকারকে ফুলেল শুভেচ্ছা

১৮

সরকার স্বাস্থ্য ও শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার প্রদান করেছে : ভূমিমন্ত্রী

১৯

সন্তানদের হাতে প্রয়োজন ছাড়া স্মার্টফোন না দিয়ে বই পড়া ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে হবে : বিভাগীয় কমিশনার

২০

Design & Developed by: BD IT HOST