১৪ মে ২০২৬
অনলাইন সংস্করণ

গণভোট বাস্তবায়ন, পদ্মার পানির ন্যায্য হিস্যা ও জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১৬ মে রাজশাহীতে সমাবেশ

বৃহস্পতিবার নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত আমানা ফুড ভিলেজের হল রুমে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

স্টাফ রিপোর্টার : গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা ময়দানে ‘১১ দলীয় ঐক্যর’ উদ্যেগে বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিকে সামনে রেখে বৃহস্পতিবার নগরীতে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বেলা ১২টায় নগরীর কুমারপাড়া এলাকায় অবস্থিত আমানা ফুড ভিলেজের হল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে জানানো হয়, ১৬ মে দুপুর ২ টায় শুরু হবে এ সমাবেশ। রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় দুই লক্ষ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, দেশের বর্তমান পরিস্থিতিতে সাধারণ মানুষ নানামুখী সংকটে জর্জরিত। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব, কৃষকের দুর্দশা, বিদ্যুৎ ও জ্বালানি সংকট, পরিবহন সমস্যাসহ জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি মানুষের জীবনকে কঠিন করে তুলেছে। এসব সমস্যা থেকে উত্তরণে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা।

আরও পড়ুনঃ   শিশু প্রভাত বিদ্যানিকেতনে ফল প্রকাশে উৎসবের আমেজ

নেতৃবৃন্দ তাদের বক্তব্যে তিনটি মৌলিক দাবি তুলে ধরেন গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা। তারা বলেন, গণতন্ত্রে জনগণই মূল শক্তি। জনগণের মতামত ও রায়কে সম্মান জানিয়ে রাষ্ট্র পরিচালনা করা উচিত। জনগণের আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে গণভোটের রায় বাস্তায়নের কোনো বিকল্প নেই।

পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার প্রসঙ্গে বক্তারা বলেন, এ অঞ্চলের কৃষি, পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় পানির ন্যায্য বণ্টন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ বিষয়ে কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা গ্রহণের আহ্বান জানান তারা। সংবাদ সম্মেলনের শেষাংশে নেতৃবৃন্দ সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীর প্রতি আহ্বান জানান, ১৬ মে’র সমাবেশে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের মাধ্যমে দাবি আদায়ের আন্দোলনকে শক্তিশালী করতে।

আরও পড়ুনঃ   ‘জুলাই’ শহীদ পরিবার সোসাইটির সঙ্গে জামায়াত আমিরের মতবিনিময়

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও সমাবেশ বাস্তবায়ন কমিটির আহব্বায়ক অধ্যাপক রফিকুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগরীর আমির ড. মাওলানা কেরামত আলী, মহানগরী সেক্রেটারি ডা. ইমাজ উদ্দিন মন্ডল, সহকারী সেক্রেটারি অধ্যক্ষ মাহবুবুল আহসান বুলবুল, মো. শাহাদাত হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিস রাজশাহী মহানগরের সভাপতি মুফতি জুবায়ের হোসেন, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি রাজশাহী মহানগরের সভাপতি মো. সাইফুল ইসলাম, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) রাজশাহী মহানগরের আহ্বায়ক মো. মোবাশ্বের আলীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী জেলা পুলিশের অভিযানে ৪০০ পিছ ইয়াবা উদ্ধারসহ গ্রেফতার ২

১

নগরীতে স্বর্ণের বারসহ ২ চোরাচালানকারী গ্রেফতার

২

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

৩

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

৪

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৫

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৬

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৭

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৮

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৯

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

১০

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

১১

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১২

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১৩

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১৪

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৫

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৬

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৭

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৮

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৯

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

২০

Design & Developed by: BD IT HOST