১৮ এপ্রিল ২০২৬
অনলাইন সংস্করণ

রাসিকের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন ও আসন্ন ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন।

সংবাদ বিজ্ঞপ্তি : রাজশাহী সিটি কর্পোরেশনের উদ্যোগে বৃক্ষরোপণ, মশক নিধন এবং আসন্ন পবিত্র ঈদুল আযহা উপলক্ষে পরিচ্ছন্নতা কার্যক্রম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৮ এপ্রিল) দুপুরে নগর ভবনের সিটি হলরুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন। সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক আসন্ন ঈদুল আযহা উপলক্ষে নগরীর সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ, নিয়মিত মশক নিধন কার্যক্রম জোরদার এবং ব্যাপক বৃক্ষরোপণ কর্মসূচি বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি সংশ্লিষ্ট সকলকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সাথে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতির বক্তব্যে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন বলেন, সবুজ-পরিচ্ছন্ন রাজশাহী নগরীর পরিবেশ আরও উন্নত করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে দায়িত্ব দিয়েছেন। সেই দায়িত্ব যথাযথভাবে বাস্তবায়নে বেশ কয়েকটি উদ্যোগ গ্রহণ করেছি। ক্লিনসিটি ও গ্রিন সিটি হিসেবে রাজশাহী নগরীর সুনাম রয়েছে। এই সুনাম আরো বৃদ্ধি করা, এই মহানগরীকে আরো পরিচ্ছন্ন, সুবজ, স্বাস্থ্যকর ও শান্তির নগরী হিসেবে গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আরও পড়ুনঃ   নাটোর আদালত চত্বরে সাংবাদিকদের মারধর করলেন বরখাস্ত এসপি ফজলুল

রাসিক প্রশাসক বলেন, মশা নিয়ন্ত্রণে ইতোমধ্যে ১৫ দিনব্যাপী ফগার মেশিনে স্প্রে কার্যক্রম পরিচালনা করা হয়েছে। প্রতিটি ওয়ার্ডে ড্রেন পরিস্কার কার্যক্রম জোরদার করা হয়েছে। ওয়ার্ড পর্যায়ে পরিচ্ছন্নতা, মশক নিয়ন্ত্রণসহ নাগরিকসেবা সুনিশ্চিত করতে সংশ্লিষ্টদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।

তিনি আরো বলেন, মশক নিয়ন্ত্রণে ফগার স্প্রে, প্রয়োজনীয় উপকরণ সংগ্রহ, কোরবানীর বর্জ্য সংগ্রহে ব্যাগ সরবরাহ, ওয়ার্ড পর্যায়ে সড়কবাতি সংযোজনে ইতোমধ্যে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী বর্ষা মৌসুমের আগেই রাজশাহী মহানগরীতে ব্যাপক বৃক্ষরোপণ কার্যক্রম গ্রহণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   হরমুজে সম্পৃক্ত না হতে দ. কোরিয়াকে ইরানের সতর্কতা

রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ রেজাউল করিমের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শেখ মোঃ মামুন ডলার। সভায় আরও বক্তব্য রাসিকের তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ ও মঞ্চে উপস্থিত ছিলেন সচিব মোঃ সোহেল রানা।

সভায় ৩০ টি ওয়ার্ডের ওয়ার্ড সচিব, ওয়ার্ড ও মশক সুপারভাইজার, কেন্দ্রীয় সুপারভাইজার ও কেন্দ্রীয় পরিদর্শকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST