১৪ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

নিয়ামতপুরে ঈদ উপলক্ষে ৩৯ হাজার ৮৬৩টি পরিবারে ভিজিএফ চাল বিতরণ

চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।

নিয়ামতপুর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর নিয়ামতপুরে আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে অতি দরিদ্র, অসহায়, দুঃস্থ ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হয়েছে।

গত ১১ মার্চ থেকে ১৩ মার্চ পর্যন্ত উপজেলার আটটি ইউনিয়নে মোট ৩৯ হাজার ৮৬৩টি উপকারভোগী পরিবারের মাঝে ১০ কেজি করে এই চাল বিতরণ করা হয়।
গত ১১ মার্চ নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদেএই চাল বিতরণ কর্মসূচীর উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন।
খোঁজ নিয়ে জানা গেছে, আটটি ইউনিয়নে ৩৯ হাজার ৮৬৩টি উপকারভোগী পরিবারের মাঝে

৩৯৮ দশমিক ৬৩০ মেট্রিক টন চাল বিতরণ করা হয়েছে। এরমধ্যে হাজিনগর ইউনিয়নে ৪ হাজার ৮৫৪, চন্দননগর ইউনিয়নে ৪ হাজার ৪০৩, ভাবিচা ইউনিয়নে ৫ হাজার ১৩, নিয়ামতপুর সদর ইউনিয়নে ৪ হাজার ৩৫৬, রসুলপুর ইউনিয়নে ৬ হাজার ৩১০, পাঁড়ইল ইউনিয়নে ৫ হাজার ৫০, শ্রীমন্তপুর ইউনিয়নে ৪ হাজার ৫৮৭ ও বাহাদুরপুর ইউনিয়নে ৫ হাজার ৩৯০টি উপকারভোগী পরিবার এই সুবিধা পেয়েছে।

আরও পড়ুনঃ   নাটোরে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

গতকাল শুক্রবার (১৩ মার্চ) সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও উপকারভোগীদের দ্রুত সহায়তা দিতে উপজেলার ১নং হাজিনগর ইউনিয়ন, ২নং চন্দননগর ইউনিয়ন ও ৫নং রসুলপুর ইউনিয়নে চাল বিতরণ করা হয়।

নিয়ামতপুর সদর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা রাজু আহমেদ বলেন, ‘আমরা গত ১১ মার্চ ও ১২ মার্চ দুইদিনে ৪ হাজার ৩৫৬ টি উপকারভোগী পরিবারের মাঝে চাল বিতরণ করেছি। প্রথম দিনে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মহোদয় উপস্থিত থেকে চাল বিতরণ করেন।’

চন্দননগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মইনুল ইসলাম বলেন, ‘কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই এবছর সুষ্ঠুভাবে চাল বিতরণ করা হয়েছে।’ চন্দননগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মিন্টু রহমান জানান, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে তাদের ইউনিয়নে ৪ হাজার ৪০৩ জন সুবিধাভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে।

আরও পড়ুনঃ   আত্রাইয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি গ্রেপ্তার

রসুলপুর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মেহেদী হাসান বলেন, অত্র ইউনিয়নে সরকার কর্তৃক বরাদ্দকৃত ৬ হাজার ৩১০ জন উপকারভোগীর মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। রসুলপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবু তাহের হীরা জানান, কোন ধরনের অনিয়ম ছাড়াই স্বচ্ছতার সাথে চাল বিতরণ করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুর্শিদা খাতুন বলেন, ‘ভিজিএফের এই চাল মূলত হতদরিদ্র, অসহায়, স্বামী পরিত্যক্তা, বিধবা, বয়স্ক ও স্বল্প আয়ের মানুষের জন্য বরাদ্দ করা হয়েছে। তালিকাভুক্ত প্রকৃত উপকারভোগীদের মাঝেই চাল বিতরণ নিশ্চিত করা হয়েছে।’

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST