৩১ জুলাই ২০২৫
অনলাইন সংস্করণ

নাটোরে শিশু শহীদদের স্মরণে প্রাথমিক বিদ্যালয়ে জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা

নাটোর প্রতিনিধি : ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে প্রাণ হারানো শিশু শহীদদের স্মরণে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ও পুরষ্কার বিতরণ করা হয়েছে।

আজ জেলার ৭৩৮টি সরকারি প্রাথমিক বিদ্যালয় এবং পিটিআই পরীক্ষণ বিদ্যালয়ে আয়োজিত অনুষ্ঠানমালার মধ্যে ছিলো জুলাই কেন্দ্রিক কবিতা, গান, রচনা, আবৃত্তি এবং চিত্রাংকন প্রতিযোগিতা এবং প্রামাণ্য চলচ্চিত্র প্রদর্শনী।

জেলার লালপুর উপজেলার বৈদ্যনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রতিযোগিতা শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেহেদী হাসান।

আরও পড়ুনঃ   শার্শায় ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীনা খাতুন সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহন করেছেন।

এমনকি শিশুদের অংশগ্রহন এবং তাদের প্রাণ বিসর্জন আলোড়ন সৃষ্টি করে। এই অর্জনকে শিক্ষনীয় হিসেবে গ্রহণ করে শিক্ষার্থীদের পড়াশুনায় মনোনিবেশ করতে হবে, দেশের যোগ্য নাগরিক হয়ে গড়ে উঠতে হবে।

আরও পড়ুনঃ   খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে প্রকাশ্যে গুলি ও কুপিয়ে হত্যা

সদর উপজেলার দত্তপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কমল কুমার সরকার জানান, বৃষ্টি উপেক্ষা করে তিন শতাধিক শিক্ষার্থী আজ স্কুলে উপস্থিত হয় এবং তারা বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহন ও উপভোগ করে।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবী জানান, মাইলস্টোন স্কুল এবং কলেজে বিমান বিধ্বস্তের ঘটনায় শিশুদের প্রাণহানীর প্রেক্ষাপটে ২৪ জুলাই নির্ধারিত জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠানমালা আজ একযোগে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST