১০ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও প্রতিহত করতে হবে : জেলা প্রশাসক আফিয়া আখতার

মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

স্টাফ রিপোর্টার : রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতার বলেছেন, পূর্বে সাইক্লোন, মহামারি, বন্যা, মরুকরণ, নদীতে পানি শূন্যতা, সেচে পানি না আসা বা খাদ্য ভাণ্ডারে টান পড়াকে দুর্যোগ হিসেবে গণ্য করা হতো। কিন্তু মানুষ হিসেবে আমরা যদি সঠিকভাবে শিক্ষা না পাই, নৈতিকতা না থাকে তবে তার ফলে যে দুর্যোগ সৃষ্টি হবে তা ভবিষ্যতে আমাদের মারাত্মকভাবে প্রভাবিত করবে। তাই শুধু প্রাকৃতিক দুর্যোগ নয়, মনুষ্যসৃষ্ট দুর্যোগকেও প্রতিহত করতে হবে।

‘দুর্যোগ প্রস্তুতিতে লড়ব, তারুণ্যের বাংলাদেশ গড়ব’ – এ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০২৬ উদযাপন উপলক্ষে মঙ্গলবার (১০ মার্চ) রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

আফিয়া আখতার বলেন, ইন্টারনেটে আমাদের সন্তানেরা যেভাবে আসক্ত হচ্ছে, এটা আধুনিক যুগের মানবসৃষ্ট দুর্যোগ। নৈতিকতা, আচরণ এবং সামাজিকতা সবকিছুতেই এর সুদূরপ্রসারী প্রভাব রয়েছে। তাই নৈতিকতার যে দুর্যোগ সমাজে বিরাজমান সেটা প্রতিরোধ করতে হবে। নৈতিকতার অভাবে খাদ্যে ভেজাল বা বিষ প্রয়োগেও আমরা বিরত থাকি না। এগুলোও দুর্যোগ এবং এর প্রতিরোধ জরুরি।

আরও পড়ুনঃ   যশোর বোর্ডে এসএসসি’র খাতা পুন:নিরীক্ষায় ইংরেজিতে আবেদন ৪৯৭৭৯, ফল ১০ আগস্ট

দুর্যোগ প্রতিরোধে সরকারি সহায়তার পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির উপর গুরুত্বারোপ করে তিনি বলেন, দুর্যোগ প্রতিরোধ বা দুর্যোগ প্রশমনের প্রস্তুতি হিসেবে সরকার থেকে নাগরিকদের টিন এবং ৫ হাজার করে টাকা দেওয়া হয়। রাষ্ট্র তার সক্ষমতা অনুযায়ী নাগরিকদের এ ত্রাণ সহায়তা করছে। কিন্তু এই সহায়তা যথেষ্ট নয়। তাই আমাদের সচেতন থাকতে হবে। নাগরিক সচেতন থাকলে বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ থেকে কিছুটা হলেও পরিত্রাণ পাওয়া সম্ভব।

তিনি আরও বলেন, বর্তমান সময়টি আগুনের জন্য খুবই ভয়ংকর। যে-কোনো জায়গায়, যে-কোনো অফিসে অগ্নি দুর্ঘটনা ঘটতে পারে। এমনকি ভূমিকম্পও বিভিন্নভাবে হচ্ছে এবং উৎপত্তিস্থল আমাদের দেশেই থাকছে। এ বিষয়ে সেফ এক্সিট বা বহির্গমন পথ সম্পর্কে আমাদের সচেতন থাকতে হবে এবং ছোট ছোট স্কুল বাচ্চাদের বিভিন্ন মহড়ার মাধ্যমে সচেতন করতে হবে। কেননা ছোট বাচ্চারা সচেতন হলে ভবিষ্যতে এটা মনে রাখবে। এসময় তিনি প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ঘটনায় নিরাপদ বহির্গমন এবং করণীয় বিষয়ে দিকনির্দেশনা দিতে ফায়ার সার্ভিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আরও পড়ুনঃ   পাবনায় নতুন বিসিক শিল্পনগরী গড়ে তোলা হবে: শিল্পমন্ত্রী

রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো.আব্দুল হাই সরকার এর সভাপতিত্বে অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মোহা. সবুর আলী, রাজশাহী জেলা তথ্য অফিসের উপপরিচালক নাফেয়ালা নাসরীন, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার এ.কে.এম আনোয়ার হোসেন, রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার মো. এনায়েত উল হক, রাজশাহী রেডক্রিসেন্টের প্রতিনিধিবৃন্দ এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

ওইদিন সকালে, রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন উপলক্ষে একটি বর্ণাঢ্য রালি বের করা হয়। আলোচনা সভা শেষে রাজশাহী ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের একটি টিম দুর্যোগের প্রস্তুতি বিষয়ে একটি অগ্নিসংযোগ মহড়ায় অংশগ্রহণ করে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অপরাধ দমনে সমন্বয় জোরদারের আহ্বান আরএমপি কমিশনারের

পুঠিয়ায় তিন ফসলি জমি পুকুর খননের হিড়িক, অভিযানে ৪ এস্কেভেটর অকেজো

নগরীতে ওয়ার্ড পর্যায়ে ড্রেনের কাদামাটি অপসারণ কার্যক্রম অব্যাহত

রাসিক প্রশাসকের সাথে রুয়েট শিক্ষার্থীদের সাক্ষাৎ

নগরীতে হেরোইনসহ গ্রেপ্তার আসামির যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদন্ড

রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহীতে অনুমোদনহীন দই-মিষ্টি বিক্রেতাকে জরিমানা

রাজশাহী শিক্ষা বোর্ডের উপ-বিদ্যালয় পরিদর্শক মো. ফরিদ হাসানের মৃত্যুতে শোকসভা অনুষ্ঠিত

বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২৬-এর খসড়া অনুমোদন

রাসিক প্রশাসকের সঙ্গে রাজশাহী ওয়াসার এমডির সাক্ষাৎ

১০

রাজশাহীতে পুলিশের বিশেষ অভিযানের দ্বিতীয় দিনে মাদকদ্রব্য উদ্ধারসহ গ্রেফতার ১৬

১১

থাই বিনিয়োগকারীদের বাংলাদেশে আরও বেশি বিনিয়োগের আহ্বান বাণিজ্যমন্ত্রীর

১২

সীমান্তে নৌকাসহ বিপুল পরিমান ভারতীয় সিরাপ জব্দ

১৩

সাংবাদিকতা পেশা নির্ধারণে যথাযথ কর্তৃপক্ষ থাকা জরুরি : তথ্যমন্ত্রী

১৪

ভূমিমন্ত্রী দুই দিনের সফরে রাজশাহী আসবেন শুক্রবার

১৫

প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্তে ঘরে ঘরে স্বাস্থ্য পরীক্ষা করবে স্বাস্থ্যকর্মীরা : স্বাস্থ্যমন্ত্রী

১৬

নগরীতে মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমান আদালতে ১৩ ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড

১৭

রাজশাহীতে জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক, গুজবে কান না দেওয়ার আহ্বান

১৮

নগরীতে ভিকটিম সাপোর্ট সেন্টারের স্টিয়ারিং কমিটির ২৮তম সভা অনুষ্ঠিত

১৯

রাজশাহীতে ৭ দিনের বিশেষ অভিযানের প্রথম দিনে গ্রেফতার ১২

২০

Design & Developed by: BD IT HOST