৭ মার্চ ২০২৬
অনলাইন সংস্করণ

যশোরে পেট্রোল সংকট আশঙ্কায় পাম্পগুলোতে ভিড়

তেল বন্ধ ও দাম বাড়তে পারে এমন আশঙ্কায় যশোরের পাম্পগুলোতে মানুষের ভিড়।

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি : ইসরাইল-আমেরিকা ও ইরান যুদ্ধে দেশের জ্বালানী তেল খাতে প্রভাব পড়তে পারে। তেল বন্ধ ও দাম বাড়তে পারে এমন আশঙ্কায় যশোরের পাম্পগুলোতে মানুষের ভিড় বেড়েছে। দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে তেল সংগ্রহ করতে দেখা গেছে মোটরসাইকেল চালকদের। ভুক্তভোগীরা অকটেন না পেয়ে মোটরসাইকেলের জন্য পেট্রোল সংগ্রহ করে। শনিবার শহরের পাম্পে গিয়ে এমন চিত্র চোখে পড়ে।

সকাল ১১টায় শহরের ঢাকার রোডের মেসার্স মনিরুদ্দিন পাম্পে গিয়ে দেখা যায়- সেখানে মোটরসাইকেল পেট্রোল নিতে আসা মানুষের উপচে পড়া ভিড় ছিল। তাদেরকে পাম্পের কর্মচারী সিরিয়াল অনুযায়ী মোটরসাইকেলের ট্যাংকিতে পেট্রোল ভরে দেয়। পেট্রোল নিতে আসা রবিউল ইসলাম জানান মোটরসাইকেলের ট্যাংকীতে ১ হাজার ৫শ’ টাকার পেট্রোল ভরেছি। যদি পেট্রোলে দাম বেড়ে যায় বা সংকট সৃষ্টি হয় এই আশঙ্কায় বেশি করে কিনলাম। একই কথা বলেন রানা হামিদ ও মিজান মিয়া । তারা পেট্রোলের দাম বাড়ার আশঙ্কায় মোটরসাইকেল পেট্রোল ভরেছে বলে জানান।

আরও পড়ুনঃ   ঢাকাসহ ১০ অঞ্চলে রাতের মধ্যে ঝড়ের আভাস

পাম্পের কর্মচারী আখতারুজ্জামান বলেন- শুক্রবার ও শনিবার কোম্পানী থেকে পেট্রোল, অকটেন ও ডিজেল দিতে আসে না। এগুলো দিতে আসে রোববার। তবে দেশে পেট্রোল বা অকটেন সংকট হবে। একটু দাম বাড়ার আশঙ্কা থাকতে পারে। বাইরের দেশ থেকে আসে ডিজেল। যুদ্ধ চলতে থাকলে ডিজেলের সংকট হবে। দাম বাড়া বা সংকেটর আশঙ্কায় পেট্রোল কিনতে পাম্পে ভিড় হচ্ছে।

আরও পড়ুনঃ   নির্বাচন ঘিরে রাজশাহী বিভাগের ৩৯ আসনে নিরাপত্তা জোরদার

একই অবস্থা ছিল আরএন রোডের যাত্রীক পাম্পে। সেখানে মোটরসাইকেলে তেল ভরতে আসা মানুষের লাইন পড়ে যায় রাস্তা পর্যন্ত। পাম্পের কর্মচারীরা মোটরসাইকেল পেট্রোল ভরতে ব্যস্ত সময় পার করতে হয়। একই অবস্থা গাড়ি খানার তোফাজ্জল পেট্রোল পাম্পে।

পেট্রোল, অকটেন ও ডিজেল সরবরাহ না পাওয়ায় উপশহর শিশু হাসপাতালের পূর্বপাশের মেসার্স প্রান্তিক পেট্রোল পাম্প বন্ধ ছিল। পাম্পের কর্মচারী নিরব জানান- কোম্পানী থেকে রোববার পেট্রোল, অকটেন ও ডিজেল দিয়ে যাওয়ার পর পাম্প খোলা হবে। তবে শহরের বাইরের পেট্রোল পাম্পগুলো ছিল ফাঁকা। সদরের হামিদপুরের মেসার্স সুলতান পেট্রোলিয়াম পাম্প ও ক্যান্টনমেন্ট, যশোর-মাগুরা সড়কের পাম্পগুলোতে তেমন ভিড় ছিল না।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

১০

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১১

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

১২

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

১৩

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

১৪

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

১৬

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১৭

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১৮

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১৯

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

২০

Design & Developed by: BD IT HOST