৯ ফেব্রুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

তানোরে বিএনপির নির্বাচনী জনসভা

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

মমিনুল ইসলাম মুন, স্টাফ রিপোর্টার : রাজশাহীর তানোরে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে তানোরের গোল্লাপাড়া ফুটবল মাঠে আয়োজিত এ জনসভায় প্রায় ১০ হাজার নেতাকর্মী ও সমর্থকের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয় পুরো এলাকা।

উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের আয়োজনে অনুষ্ঠিত এ জনসভায় তানোর পৌরসভার সাবেক মেয়র মিজানুর রহমান মিজানের সঞ্চালনায় এবং উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী (ধানের শীষ প্রতীক) মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে মেজর জেনারেল (অবঃ) শরিফ উদ্দিন বলেন, “দেশের গণতন্ত্র আজ চরম সংকটে। মানুষের ভোটাধিকার ফিরিয়ে আনতে বিএনপি আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। আগামী নির্বাচনে জনগণের রায়ে ধানের শীষ বিজয়ী হলে দেশে আবার গণতন্ত্র, ন্যায়বিচার ও সুশাসন প্রতিষ্ঠিত হবে।”

আরও পড়ুনঃ   এতিম শিশুদের সাথে নিয়ে ইফতার করলেন সংসদ সদস্য মিলন

তিনি আরও বলেন, “তানোর-গোদাগাড়ীর মানুষ সবসময় গণতন্ত্রের পক্ষে ছিল। এবারও তারা ধানের শীষে ভোট দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করবে।”

সভাপতির বক্তব্যে উপজেলা বিএনপির আহবায়ক আখেরুজ্জামান হান্নান বলেন, “এই জনসভা প্রমাণ করে তানোরে বিএনপির জনপ্রিয়তা কতটা শক্তিশালী। সকল নেতাকর্মী ঐক্যবদ্ধভাবে কাজ করলে বিজয় নিশ্চিত হবে।”

সভায় বিশেষ অতিথি ও অতিথিবৃন্দ তাদের বক্তব্যে বলেন, দেশে গণতন্ত্র পুনরুদ্ধার, ভোটাধিকার নিশ্চিত এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠায় বিএনপির প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান।

জনসভায় আরও উপস্থিত ছিলেন,সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির ভারপ্রাপ্ত সম্পাদক ব্যারিস্টার মাহাফুজুর রহমান মিলন, বিএনপির মিডিয়া রিসার্চ কমিটির প্রধান রাতুল আসাদ, তানোর পৌর বিএনপির আহবায়ক একরাম আলী মোল্লা, সরনজাই ইউপি চেয়ারম্যান মোজাম্মেল হক, চাঁন্দুড়িয়া ইউপির সাবেক চেয়ারম্যান মফিজ উদ্দিন, বাধাইড় ইউপির সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান হেনা, পাঁচন্দর ইউপির সাবেক চেয়ারম্যান মোমিনুল হক মমিন, পাঁচন্দর ইউপি বিএনপির সভাপতি সহযোগী অধ্যাপক মুজিবুর রহমান, তানোর উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক হযরত আলী মাস্টার।

আরও পড়ুনঃ   যশোরের শার্শায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহবায়ক গোলাম মোর্তুজা, সদস্য সচিব শরিফ উদ্দিন মুন্সী, জেলা যুবদলের যুগ্ম-আহবায়ক অরণ্য কুসুম, ড্যাব নেতা ডা. মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সদস্য জাহাঙ্গীর আলম, জেলা ছাত্রদলের যুগ্ম-আহবায়ক মোতালেব হোসেন ও উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি আব্দুল মালেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

জনসভায় বক্তারা বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে বিএনপির নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা করা সময়ের দাবি। তারা আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে বিজয় নিশ্চিত করার জন্য সকল নেতাকর্মী ও সাধারণ মানুষের প্রতি আহ্বান জানান।

সভা শেষে নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, তানোরের জনগণ এবার ঐক্যবদ্ধভাবে বিএনপির প্রার্থীকে বিপুল ভোটে বিজয়ী করবেন।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

১

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

২

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৩

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৪

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

৫

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

৬

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

৭

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

৮

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

৯

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১০

অবৈধ যান, ঝরছে প্রাণ

১১

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১২

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৩

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৪

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

১৫

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

১৬

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

১৭

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

১৮

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

১৯

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST