৩০ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

যশোরের শার্শায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে সাইকেল বিতরণ

মনির হোসেন,বেনাপোল প্রতিনিধি: গ্রামীণ এলাকার অবহেলিত শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বাড়াতে ও বিদ্যালয়ে যাতায়াত সহজ করতে যশোরের শার্শা উপজেলায় দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার২৯ আগস্ট বিকালে উপজেলা পরিষদ চত্বরে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে সাইকেল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ডা. কাজী নাজিব হাসান। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মোট ৪৫ জন দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীর হাতে সাইকেল তুলে দেওয়া হয়।

আরও পড়ুনঃ   এসএসসি পরীক্ষায়, রাজশাহী শিক্ষা বোর্ডের ৫টি স্কুলের সবাই ফেল

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার দীপক কুমার শাহ্, উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. তপু কুমার সাহা এবং উপজেলা সিনিয়র মৎস্য অফিসার পলাশ বালা। এছাড়া বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে নিরলসভাবে কাজ করছে। বিশেষ করে গ্রামীণ এলাকার মেধাবী ও আর্থিকভাবে অসচ্ছল শিক্ষার্থীদের পড়াশোনা চালিয়ে যেতে সহায়তা করা এবং ঝরে পড়া রোধে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সাইকেল পেয়ে শিক্ষার্থীরা বিদ্যালয়ে সহজে যাতায়াত করতে পারবে এবং পড়াশোনার প্রতি আরও মনোযোগী হবে।

আরও পড়ুনঃ   জয়পুরহাটে ঋণের দায়ে ৩৪ শিক্ষকের বিরুদ্ধে মামলা, দুজন কারাগারে

সাইকেল হাতে পেয়ে শিক্ষার্থীদের মুখে আনন্দের ঝলক ফুটে ওঠে। তারা জানান, দীর্ঘ পথ হেঁটে স্কুলে যেতে তাদের কষ্ট হতো। এখন সাইকেল পেয়ে সময় ও শ্রম দুই-ই বাঁচবে। অভিভাবকেরাও সরকারের এ উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

রাসিকে প্রথমবারের মতো ইন্টার্নশিপের সুযোগ পেলেন রুয়েট শিক্ষার্থীরা

নাটোরে সাড়ে এগারো কেজি গাঁজাসহ গ্রেফতার ১

পুঠিয়ার রাজ পরিবারের ব্যবহৃত আসবাবপত্র উদ্ধার

ইরাকে কুর্দিস্তানের প্রধানমন্ত্রীর কার্যালয়ে ইরানি ড্রোন হামলা

ইউক্রেনের ক্ষেপণাস্ত্র হামলায় রাশিয়ায় হতাহত ১০

প্রধানমন্ত্রীকে সৌদি সফরের আমন্ত্রণ ক্রাউন প্রিন্স সালমানের

ধ্বংসস্তূপ থেকে পরিকল্পিত পুনর্গঠনের পথে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

বংশালে হেলমেট গোডাউনে আগুন : সরু সিঁড়ি-পানি সংকটে নিয়ন্ত্রণে হিমশিম

হামের উপসর্গে আরও ৬ মৃত্যু, আক্রান্ত ১১০১

১০

মান্দা থানার বাক ও শারীরিক প্রতিবন্ধী ধর্ষণ মামলার আসামী গ্রেফতার

১১

বাঘায় জাতীয় মৎস্য পক্ষ ২০২৬-এর শুভ উদ্বোধন

১২

রাসিক প্রশাসকের সঙ্গে দলিল লেখক সমিতির নেতৃবৃন্দের সাক্ষাৎ

১৩

রাজস্ব বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের সাথে রাসিক প্রশাসকের মতবিনিময়

১৪

রুয়েটে কিউএস র‌্যাংকিং কমিটির সভা অনুষ্ঠিত

১৫

রেড ক্রিসেন্ট রাজশাহী সিটি ইউনিটের সঙ্গে আইসিআরসি প্রতিনিধির মতবিনিময়

১৬

নিয়ামতপুরে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন

১৭

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৪

১৯

নগরীতে ‘জাতীয় মৎস্য পক্ষ-২০২৬’ উপলক্ষে পোনামাছ অবমুক্তকরণ ও বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত

২০

Design & Developed by: BD IT HOST