৩০ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রুটিন দায়িত্বের পাশাপাশি কিছু আইকনিক কাজ করতে হবে : বিভাগীয় কমিশনার

মঙ্গলবার সকালে তিনি তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ।

স্টাফ রিপোর্টার : রাজশাহী বিভাগীয় কমিশনার ড. আ.ন.ম. বজলুর রশীদ বলেছেন, সরকারি দপ্তরে আমরা অনেক কাজই করি যা আমাদের রুটিন দায়িত্ব। এ রুটিন দায়িত্বের বাইরে আমাদের কিছু আইকনিক কাজ করতে হবে। এ অঞ্চলের জন্য উপযুক্ত বিষয় নির্বাচন করে তা এমনভাবে বাস্তবায়ন করতে হবে, যেন সেটা এ বিভাগের জন্য মডেল হতে পারে।

আজ মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে তিনি তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় সভাপতির বক্তব্যে এসব কথা বলেন।

বিভাগীয় কমিশনার বলেন, আমাদের নির্বাচনমুখী যাত্রা শুরু হয়ে গেছে। আমরা আমাদের নিজ নিজ দায়িত্বের অংশ হিসেবে নির্বাচনের প্রচারণা অব্যাহত রাখবো। তিনি নির্বাচন কেন্দ্রিক কাজ কর্মে সকলকে আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান।

আরও পড়ুনঃ   আরএমপি'র মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

ডিপিপি অনুসারে মডেল মসজিদের উপকরণসমূহ বুঝে নেওয়ার জন্য জেলা প্রশাসক ও ইসলামি ফাউন্ডেশনের কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করে তিনি বলেন, কোনো কোনো মডেল মসজিদে অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে। এদিকে লক্ষ্য রেখে এসির ব্যবহার কমাতে এবং বিকল্প আয়ের ব্যবস্থা করতে তিনি সংশ্লিষ্টদের প্রতি অনুরোধ জানান।

এক জেলার সার অন্য জেলাতে যেন না যায় এবং সার ডিলাররা তাদের ঘোষিত স্থানের বাইরে অন্য কোথাও যেন সার মজুত না করে তা মনিটরিং করতে তিনি কৃষি বিভাগের কর্মকর্তাদের অনুরোধ করেন। বিআরটিএ’র প্রতিনিধিকে উপজেলা পর্যায়ে গিয়ে ড্রাইভিং লাইসেন্স প্রদানের উদ্যোগ গ্রহণ, বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষকে ভূগর্ভস্থ পানি উত্তোলন কমিয়ে সেচ নিশ্চিত করতে এবং সড়ক মেরামতের কাজ দ্রুততম সময়ে করতে তিনি সড়ক বিভাগকে নির্দেশনা প্রদান করেন।

আরও পড়ুনঃ   রাজশাহীর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠানে পুলিশ কমিশনার

রাজশাহী বিভাগের বিভাগীয় দপ্তর প্রধানগণ সরাসরি এবং আট জেলার জেলা প্রশাসকগণ অনলাইনে যুক্ত থেকে সমন্বয় সভায় অংশগ্রহণ করেন। দপ্তর প্রধানগণ নিজ নিজ দপ্তরের কার্যক্রম সভায় তুলে ধরেন।

এর আগে সমন্বয় সভার শুরুতে বিভাগীয় কমিশনার বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর দুঃখ ও শোক প্রকাশ করে তাঁর বিদেহ আত্মার মাগফেরাত কামনা করেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গোদাগাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে সরকারি সহায়তা বিতরণ

সাংবাদিক জিয়ার ওপর হামলার ঘটনায় আরইউজের নিন্দা

রাজশাহী কাটাখালীর আলিফ ট্রেডার্স বেকারীকে জরিমানা

বিশেষ ট্রাইব্যুনালে সাগর-রুনি হত্যার বিচারের দাবিতে মানববন্ধন

পদ্মায় পানি বৃদ্ধি, বাঘায় চরে ৪ হাজার মানুষ পানিবন্দি

নগরীতে সাইবার প্রতারক গ্রেফতার

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় কক্সবাজার সমুদ্রসৈকতে পরিচ্ছন্নতা অভিযান

খুরুশকুলে পালপাড়া বাজার সড়ক যেন মরণফাঁদ, আড়াই মাসেই বেহালদশা

জয়পুরহাটে যাত্রীছাউনি নেই, প্রকৃতির সঙ্গে লড়াই করে ট্রেনের অপেক্ষা

নিয়ামতপুরে টাস্কফোর্স অভিযানে ৪ মাদকসেবিকে দণ্ড প্রদান

১০

পুলিশ স্টাফ কলেজের পরিচালনা বোর্ডের ২১তম সভা অনুষ্ঠিত

১১

স্থানীয় সরকার নির্বাচন অংশগ্রহণমূলক ও প্রতিযোগিতামূলক হবে : জাহেদ উর রহমান

১২

ডেঙ্গু প্রতিরোধ, পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতা বিষয়ে রাসিকের মতবিনিময় সভা

১৩

সিলেটে শাহজালাল ও শাহপরানের মাজার জিয়ারত রাষ্ট্রপতির

১৪

ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচন: ফরম নিলেন মির্জা ফখরুলের ভাই

১৫

হাটহাজারীতে গোলা বিস্ফোরণে শহীদ সেনাসদস্যদের পরিবারকে প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা

১৬

ময়মনসিংহ মেডিকেলে আগুন, পদদলিত হয়ে শিশুসহ নিহত ৬

১৭

পবায় বিনা মূল্যে ৮৩ হাজার ৫০০ টিকা, স্বস্তিতে প্রান্তিক খামারিরা

১৮

রাজশাহীতে তাজা লাইভ বেকারিকে ১০ হাজার টাকা জরিমানা

১৯

ওয়ান কার্ড হতে পারে জনবান্ধব সেবার একক সমাধান : জনপ্রশাসন উপদেষ্টা

২০

Design & Developed by: BD IT HOST