২৯ ডিসেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহী-৩ আসনে মনোনয়নপত্র জমা দিলেন জামায়াত প্রার্থী আবুল কালাম

রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিলেন।

স্টাফ রিপোর্টার : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-৩ (পবা–মোহনপুর) আসনে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী অধ্যাপক আবুল কালাম আজাদ মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে সোমবার (২৯ ডিসেম্বর) সকালে তিনি জেলা রিটার্নিং কর্মকর্তা ও রাজশাহী জেলা প্রশাসক আফিয়া আখতারের কাছে মনোনয়নপত্র জমা দেন। মনোনয়নপত্র জমা দেওয়ার আগে অধ্যাপক আবুল কালাম আজাদ পবা উপজেলা নির্বাহী অফিসারের কাছে হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন। তিনি টানা পাঁচবার হড়গ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন। স্থানীয় সরকার ব্যবস্থায় দীর্ঘদিনের অভিজ্ঞ এই জনপ্রতিনিধি জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চেয়ারম্যান পদ ছাড়েন। মনোনয়নপত্র জমা শেষে তিনি বলেন,“জামায়াতে ইসলামী ৩৬ জুলাইয়ের চেতনায় কাজ করছে। যারা ৩৬ জুলাইয়ের চেতনার বিপক্ষে কাজ করছে, জনগণ তাদের ভোট দিবে না। বর্তমানে নির্বাচনী মাঠে একটি উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। দেশ নির্বাচনমুখী হচ্ছে, যা গণতন্ত্রের জন্য একটি ইতিবাচক লক্ষণ। জনগণের ভোটাধিকার নিশ্চিত হলে দেশ আরও এগিয়ে যাবে। আগামী ১২ ফেব্রুয়ারি একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হবে বলে আমি আশাবাদী।”
তিনি আরও বলেন,“রাজশাহী-৩ আসনের জনগণের সঙ্গে আমার দীর্ঘদিনের সম্পর্ক রয়েছে। টানা পাঁচ বার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে মানুষের সুখ-দুঃখে পাশে ছিলাম। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আমি জাতীয় সংসদে গিয়ে এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার আদায়ে কাজ করতে চাই।”
লেভেল প্লেয়িং ফিল্ড ও আইনশৃঙ্খলা পরিস্থিতির বিষয়ে তিনি বলেন, রাজশাহী-৩ আসনে আমরা এখনও লেভেল প্লেয়িং ফিল্ড দেখতে পাচ্ছি না।
এ সময় তিনি নির্বাচন কমিশন ও প্রশাসনের প্রতি নিরপেক্ষ ভূমিকা পালনের আহ্বান জানিয়ে বলেন,“সব প্রার্থীর জন্য সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ভোটাররা যেন নির্ভয়ে ভোট দিতে পারেন, সেটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ।”
রাজশাহী-৩ আসনে জামায়াতে ইসলামীর পাশাপাশি বিএনপি থেকেও মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। বিএনপির মনোনীত প্রার্থী হিসেবে এ্যাড. শফিকুল হক মিলন মনোনয়নপত্র জমা দিয়েছেন। ফলে এই আসনে নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আরও জমে উঠবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
রিটার্নিং অফিস সূত্রে জানা গেছে, রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীসহ মোট ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
উল্লেখ্য, সংশোধিত তফসিলের নির্বাচন সময় সূচি অনুযায়ী, সংসদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় ২৯ ডিসেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে ৩০ ডিসেম্বর থেকে ২০২৬ সালের ৪ জানুয়ারি পর্যন্ত। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়েরের ৫ জানুয়ারি থেকে ৯ জানুয়ারি। আপিল নিষ্পত্তি হবে ১০ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি। রিটার্নিং কর্মকর্তা চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ করবেন ২১ জানুয়ারি। নির্বাচনি প্রচারণা শুরু হবে ২২ জানুয়ারি। প্রচার চালানো যাবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা পর্যন্ত। আর আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ব্যালট পেপারের মাধ্যমে স্বচ্ছ ব্যালট বাক্সে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের প্রতিটি ইউনিয়নের ‘হেলথ হাব’ চালুর করা হবে : স্বাস্থ্যমন্ত্রী

যুবসমাজকে আত্মনির্ভরশীল করতে বিজিবির প্রশিক্ষণ

জার্নাল ব্যবস্থাপনায় নতুন যুগে পদার্পণ করলো রুয়েট

নবনিযুক্ত স্থানীয় সরকারমন্ত্রীর রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে রাসিক প্রশাসকের সৌজন্য সাক্ষাৎ

রাজশাহীর নতুন এসপির যোগদান

রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতা প্রয়োজন : আইনমন্ত্রী

দ্রুতগতিতে সরকারি সিদ্ধান্ত বাস্তবায়নের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

বঙ্গভবনে নব নির্বাচিত রাষ্ট্রপতির কার্যক্রম শুরু

হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, দ্রুত নতুন ভবনের আশ্বাস

১০

রাজশাহী বাংলাদেশের ক্রীড়াঙ্গনে একসময় গৌরবের সর্বোচ্চ শিখরে ছিল : ভূমিমন্ত্রী

১১

রাজশাহী অনলাইন সাংবাদিক ফোরামের নির্বাচন : সভাপতি তোফায়েল, সাধারণ সম্পাদক রনি

১২

আরএমপির গৌরবময় ইতিহাসকে পুনঃস্থাপন করলেন ভূমিমন্ত্রী

১৩

রাজশাহী চেম্বারের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত

১৪

জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতির শ্রদ্ধা নিবেদন

১৫

রাষ্ট্রপতি মির্জা ফখরুলের হাতে শপথ নিলেন নতুন চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রী

১৬

২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নিয়েছেন মির্জা ফখরুল

১৭

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হলেন রুহুল কবির রিজভী

১৮

নতুন রাষ্ট্রপতিকে লাল গোলাপ দিয়ে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী

১৯

দেশের ২৩তম রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন মির্জা ফখরুল

২০

Design & Developed by: BD IT HOST