৩ মে ২০২৪
অনলাইন সংস্করণ

ফের কলকাতার ছবিতে বাঁধন

​​​​​​​অনলাইন ডেস্ক : বাংলাদেশী অভিনেত্রী আজমেরী হক বাঁধন এই মুহূর্তে শুধু বাংলাদেশ বা কলকাতায় নয় হিন্দিতেও কাজ করছেন। দুই বাংলাতেই তিনি রীতিমতো আলোচিত। ‘রেহানা মরিয়ম নূর’, ‘খুফিয়া’, ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননি’ এমনই বেশ কিছু জনপ্রিয় সিনেমা-সিরিজের মুখ তিনি।

সবকিছু পরিকল্পনা মাফিক চললে আবারও কলকাতার ছবিতে কাজ করতে দেখা যাবে অভিনেত্রী আজমেরি হক বাঁধনকে। প্রসেনজিৎ বিশ্বাসের ‘অ্যান্থোলজি ফিল্ম ফেয়ার অ্যান্ড আগলি’র একটি গল্পে অভিনয়ের জন্য বাঁধনের কাছে প্রস্তাব এসেছে। এমনই খবর জানিয়েছে ভারতের পশ্চিমবঙ্গের সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন।

আরও পড়ুনঃ   অসুস্থ রচনা ব্যানার্জি, বাতিল করলেন অনুষ্ঠান

সূত্রের বরাদে তারা জানায়, বাঁধন কাজটি করতে ইচ্ছুক। ইতোমধ্যেই সেখানে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। এই গল্পে বাঁধন ছাড়াও থাকছেন ‘ফারজি’, ‘ব্রহ্মাস্ত্র’খ্যাত শাকিব আইয়ুব এবং দেবপ্রসাদ হালদার। মে মাসের মাঝামাঝি সময়ে বাঁধনের শূটিং শুরু হওয়ার কথা রয়েছে। পরিচালক প্রসেনজিতের অ্যান্থোলজিতে মোট ৫টি গল্প। কয়েকটির শূটিং ইতোমধ্যেই হয়ে গেছে। বিভিন্ন গল্পে পার্নো, সম্রাট, ঋতুপর্ণা সেনগুপ্ত, কৌশিক সেন, মুমতাজ, সায়ন মুন্সিরা শূটিং করেছেন।

আরও পড়ুনঃ   ইত্যাদি’র মঞ্চে একঝাঁক প্রিয় মুখ

এর আগে ২০১৮ সালে সৃজিত মুখার্জি পরিচালিত ‘হইচই’র সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনো খেতে আসেননিতে অভিনয় করেছিলেন বাঁধন। এরপর ২০২৩ সালে বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’তে প্রথমবার বলিউডে কাজ করেন এই অভিনেত্রী। যেখানে তার অভিনয় নজর কাড়ে সবার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারি শূন্য পদে নিয়োগ প্রক্রিয়া দ্রুত শুরু করবে সরকার : প্রধানমন্ত্রী

ক্ষুদ্র জাতিগোষ্ঠীর কল্যাণে পৃথক অধিদপ্তর গঠনের আশাবাদ স্থানীয় সরকার মন্ত্রীর

রাজশাহীতে মাহিন্দ্রা-ট্রাকের সংঘর্ষে নিহত ২

শান্তিরক্ষায় ভবিষ্যতে মিশনগুলো হতে হবে আরও দূরদর্শী ও প্রযুক্তিনির্ভর : প্রধানমন্ত্রী

বাণিজ্যমন্ত্রীর সাথে জার্মানির এশিয়া ও প্যাসিফিক বিষয়ক মহাপরিচালকের বৈঠক

গ্রামের মানুষের কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার প্রথম কৃতিত্ব শহিদ জিয়ার : স্বাস্থ্যমন্ত্রী

রাজশাহীতে হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে মানববন্ধন

মুদি দোকানির একাধিক ধর্ষণে পঞ্চম শ্রেণির ছাত্রী অন্তঃসত্ত্বা

প্রেমিকাকে ভিডিও কলে রেখে ফাঁস নিলেন রাবি শিক্ষার্থী

বিশ্বকাপে খেলা বন্ধ করার হুমকি দিয়ে রাখল ইরান

১০

নগরীর আবাসিক হোটেল-মোটেলের মালিক-প্রতিনিধিদের সঙ্গে আরএমপির মতবিনিময়

১১

বাঘায় ব্র্যাকের উদ্যোগে প্রান্তিক কৃষকের মাঝে ধান বীজ বিতরণ

১২

গর্ভবতী মায়েদের ভাতা কর্মসূচির বিশেষ ক্যাম্পেইন পরিদর্শনে রাসিক প্রশাসক

১৩

ডেঙ্গু প্রতিরোধে রাসিকের বিশেষ কার্যক্রম শুরু

১৪

লালপুরে রাতের আঁধারে ৯শ পেঁপে গাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা

১৫

বাঘায় ইসলামী ব্যাংকের সামনে সচেতন গ্রাহক ফোরামের মানববন্ধন অনুষ্ঠিত

১৬

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৭

১৭

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার ১ আসামি গ্রেপ্তার

১৮

রাজশাহীতে তথ্য অধিকার আইন বাস্তবায়ন বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

১৯

নগরীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলার আসমি গ্রেপ্তার

২০

Design & Developed by: BD IT HOST