১৫ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

খতমে নবুয়ত মহাসম্মেলন শুরু, সোহরাওয়ার্দীতে জনতার ঢল

অনলাইন ডেস্ক : ইসলামের অন্যতম মৌলিক বিশ্বাস ‘খতমে নবুয়ত’ রক্ষার গুরুত্ব তুলে ধরতে ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে শুরু হয়েছে আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলন।

শনিবার (১৫ নভেম্বর) সকাল ৯টা থেকে শুরু হওয়া এই সম্মেলনে অংশ নিতে ইতোমধ্যে দেশ-বিদেশের শীর্ষ আলেম ও ইসলামী চিন্তাবিদরা উপস্থিত হয়েছেন।

সম্মেলন উপলক্ষে ভোর থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে হাজারো মানুষ পায়ে হেঁটে, নিজস্ব যানবাহন, বাস ও মেট্রোরেলযোগে সম্মেলনস্থলে আসতে দেখা গেছে। এই তথ্য নিশ্চিত করেন আন্তর্জাতিক খতমে নবুয়ত মহাসম্মেলনের মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান।

বড় দুই রাজনৈতিক দল, বিএনপি ও জামায়াতে ইসলামীসহ অন্যান্য ইসলামপন্থী দলের নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে। মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ইসলামি আদর্শে বিশ্বাসী সকল রাজনৈতিক দলকে দাওয়াত দেয়া হয়েছে; তার মধ্যে বিএনপি ও জামায়াতে ইসলামীর নেতারাও রয়েছেন।

আরও পড়ুনঃ   থমথমে ঢাবি ক্যাম্পাস, সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী

কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে আয়োজিত এই সম্মেলনে যোগ দিয়েছেন: মাওলানা মুহিউদ্দীন রব্বানী জানান, কাদিয়ানিদের অমুসলিম ঘোষণার দাবিতে অনুষ্ঠিত এ সম্মেলনে অংশ নিতে এসেছেন, জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মুফতি ফজলুর রহমান, জমিয়তে উলামায়ে হিন্দের (ভারত) সভাপতি মাওলানা সাইয়্যিদ মাহমুদ মাদানি, বেফাকুল মাদারিসিল আরাবিয়া পাকিস্তানের মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, ইন্টারন্যাশনাল খতমে নবুওয়ত মুভমেন্টের ওয়ার্ল্ড নায়েবে আমির শায়খ আব্দুর রউফ মক্কি,পাকিস্তানের ইউসুফ বিন্নুরী টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম ড. আহমাদ ইউসুফ বিন্নুরী, পাকিস্তানের মাওলানা ইলিয়াছ গুম্মান, ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানী এবং মিসরের আল আজহার বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. শায়খ মুসআব নাবীল ইবরাহিম।

সম্মেলনে বাংলাদেশ থেকে যোগ দিচ্ছেন: হেফাজতে ইসলামের আমির মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরী, দারুল উলুম হাটহাজারীর মুহতামিম মাওলানা খলিল আহমাদ কুরাইশী, আল হাইয়াতুল উলিয়া ও বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের চেয়ারম্যান মাওলানা মাহমুদুল হাসান, জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মুহাম্মদ আব্দুল মালেক, ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করীম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ অর্ধশতাধিক খ্যাতিমান আলেম-ওলামা।

আরও পড়ুনঃ   দেশকে গড়ে তুলতে প্রত্যেককে সচেতন হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর

আয়োজক কমিটি জানিয়েছে, খতমে নবুওয়তের পবিত্র আকিদা রক্ষায় বৈশ্বিক ঐক্যের এই সম্মেলনে লাখো মানুষের উপস্থিতি সোহরাওয়ার্দী উদ্যানকে এক ঐতিহাসিক দৃশ্যপটে রূপান্তরিত করবে। ব্যবসায়িক ও রাজনৈতিক মহলের অংশগ্রহণ সম্মেলনটির গুরুত্ব আরও বাড়িয়ে তুলেছে।

সম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মাওলানা আবদুল হামিদ (পীর সাহেব, মধুপুর)।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST