২ মে ২০২৪
অনলাইন সংস্করণ

আগেই মিষ্টি কিনেছিলেন রিঙ্কুর বাবা, এরপর ‘হৃদয়ভাঙা’ খবর

অনলাইন ডেস্ক : রিঙ্কু সিং বিশ্বকাপে থাকবেন– এমন একটা বিশ্বাস হয়ত সকলেরই ছিল। কিন্তু ভারতের টিম ম্যানেজমেন্টের ঘোষণায় জানা গেল, ১৫ জনের দলে থাকছেন না এই হার্ডহিটার ফিনিশার। আছেন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে। পুরো একটা বছর দারুণ ছন্দে থেকেও বিশ্বকাপের মূল স্কোয়াডে রাখা হয়নি তাকে।

অবশ্য পুরো ভারত দলেই ছিল একাধিক চমক। শুভমান গিল, লোকেশ রাহুল কিংবা শ্রেয়াশ আইয়ারের মতো বড় মুখেরাও মিস করছেন বিশ্বকাপের মূল স্কোয়াড। তবে এদের সবার চেয়ে রিঙ্কুর বাদ পড়াটাই সবচেয়ে বড় হয়ে ধরা দিয়েছে। উত্তরপ্রদেশের এই খেলোয়াড়ের বাড়িতে আগে থেকেই ছিল উৎসবের আমেজ। কিন্তু মূল স্কোয়াডে জায়গা না পেয়ে হতাশ সবাই।

আরও পড়ুনঃ   ব্রাজিলের কারাগারে ৪ আর্জেন্টাইন ফুটবলারকে আটকে রাখার নির্দেশ

রিঙ্কু যে পুরোপুরি বাদ গিয়েছেন এমনও না। বিশ্বকাপের মূল দলের সঙ্গে ঠিকই যাচ্ছেন তিনি। তবে সেটা রিজার্ভ হিসেবে। এই তালিকায় আরও আছেন শুভমান গিল, আভেশ খান এবং খলিল আহমেদ।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণার পর গণমাধ্যমে কথা বলেছিলেন রিঙ্কুর বাবা কানচন্দ্র সিং। জানালেন, বাড়িতে আগে থেকেই মিষ্টি এবং আতশবাজি কিনে রেখেছিলেন তারা। কারণ তাদের প্রত্যাশাও ছিল ব্যাপক, ‘অনেক আশা ছিল আমাদের। যে কারণে হতাশ লাগছে। মিষ্টি কিনেছিলাম, আতশবাজি রেখেছিলাম উদযাপনের জন্য। ভেবেছিলাম, রিঙ্কু শুরুর একাদশে খেলবে। তবুও আমরা খুব খুশি।

রিঙ্কু নিজেও হতাশ বলে জানান তার বাবা, ‘হ্যাঁ। তারও মন ভেঙে গিয়েছে। ওর মায়ের সঙ্গে কথা বলেছিল। জানিয়েছে সে ১১ বা ১৫ জনের দলে জায়গা পায়নি। তবে এটাও বলেছে, সে দলের সঙ্গেই ভ্রমণ করবে।’

আরও পড়ুনঃ   বাঘায় আড়ানী ক্রীড়া ও সাংস্কৃতিক সংগঠনের ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

ভারতের জার্সিতে এখন পর্যন্ত ১৫টি টি-টোয়েন্টি খেলেছেন রিঙ্কু সিং। তাতে করেছেন ৩৫৬ রান। গড়ে করেছেন ৮৯ রান। সেটাও ১৭৬ এর বেশি স্ট্রাইকরেটে। তার সর্বোচ্চ স্কোর ৬৯।

ভারতের বিশ্বকাপ স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পন্ত, সঞ্জু স্যামসন, হার্দিক পাণ্ডিয়া, শিবাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, যসপ্রীত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ ক্রিকেটার : শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ ও আবেশ খান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST