২ নভেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

টিকা প্রদানে সারাদেশে সবচেয়ে এগিয়ে রাজশাহী বিভাগ: বিভাগীয় কমিশনার

স্টাফ রিপোর্টার : চলমান টাইফয়েড টিকাদান ক্যাম্পেইনে সারা দেশের মধ্যে রাজশাহী বিভাগ সবার চাইতে এগিয়ে আছে। ১ নভেম্বর পর্যন্ত বিভাগের পাবনা, চাঁপাইনবাবগঞ্জ এবং সিরাজগঞ্জ জেলা টিকা প্রদানে সারাদেশের মধ্যে যথাক্রমে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানে অবস্থান রয়েছে। অন্যদিকে সিটি কর্পোরেশনগুলোর মধ্যে রাজশাহী সিটি কর্পোরেশনের অর্জন সবচেয়ে ভালো।

রোববার (২ নভেম্বর) বিকালে রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ-এর সভাপতিত্বে তাঁর সম্মেলনকক্ষে অনুষ্ঠিত টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-এর বিভাগীয় পর্যালোচনা সভায় এসব তথ্য জানিয়েছে ইউনিসেফ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধিরা। রাজশাহী বিভাগীয় স্বাস্থ্য দপ্তর-এ পর্যালোচনা সভা আয়োজন করে। বিভিন্ন সরকারি দপ্তরের দপ্তর প্রধানগণ সভায় অংশগ্রহণ করেন।

আরও পড়ুনঃ   নগরীতে আওয়ামীলীগ নেত্রী আখিকে বেঁধে পুলিশে সোপর্দ

সভায় জানানো হয়, ১ নভেম্বর পর্যন্ত এ বিভাগে ৩৬ লাখের বেশি শিশুকে টিকা দেওয়া হয়েছে, যা লক্ষ্যমাত্রার ৭০ শতাংশ। এ সময় পর্যন্ত যে লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল পাবনা জেলায় তার চাইতেও বেশি শিশু টিকা নিয়েছে। রাজশাহী সিটি কর্পোরেশন এলাকাতেও লক্ষ্যমাত্রার সমানসংখ্যক শিশুকে টিকা দেওয়া হয়েছে। তবে বিভাগের সবচেয়ে খারাপ অবস্থানে রয়েছে নওগাঁ জেলা, সেখানে গতকাল পর্যন্ত ৬২ শতাংশ শিশু টিকা পেয়েছে।

আরও পড়ুনঃ   গলে এক সেশনেই হলো ১০ রেকর্ড

সভায় সভাপতির বক্তব্যে বিভাগীয় কমিশনার নওগাঁ জেলাসহ যে-সব স্থান টিকাদানে পিছিয়ে আছে তাদেরকে আরও সক্রিয় হতে অনুরোধ করেন এবং রাজশাহী যেন দেশের শীর্ষস্থান ধরে রাখতে পারে সেজন্য সকলকে আরও আন্তরিক হওয়ার পরামর্শ প্রদান করেন।

উল্লেখ্য যে, গত ১ থেকে ৩১ অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিশুদের টাইফয়েডের টিকা দেওয়া হয়েছে। এখন কমিউনিটি পর্যায়ে টিকা দেওয়া চলছে। তবে শিক্ষা প্রতিষ্ঠানে বাদ পড়া শিশুরাও কমিউনিটি থেকে টিকা গ্রহণ করতে পারবে।

 

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১০

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১১

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১২

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৩

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৪

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

১৫

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক পৌঁছেছেন প্রধানমন্ত্রী

১৬

সর্বস্তরের মানুষের শ্রদ্ধা ও শোক ,প্রবীণ সাংবাদিক সাইদুর রহমানের দাফন সম্পন্ন

১৭

কৌশানি এবার ‘চন্দ্রমুখী’

১৮

হুঁশিয়ারি আইআরজিসির, ইরানের নতুন অস্ত্র দেখে বিশ্ব অবাক হবে

১৯

জ্বালানির দাম দক্ষিণ এশিয়ার কোন দেশে কত?

২০

Design & Developed by: BD IT HOST