২৮ সেপ্টেম্বর ২০২৪
অনলাইন সংস্করণ

গলে এক সেশনেই হলো ১০ রেকর্ড

অনলাইন ডেস্ক : গল টেস্টে নিউজিল্যান্ড ধুঁকছে প্রবলভাবে। প্রথম ইনিংসে স্বাগতিক শ্রীলঙ্কার ৬০২ রানের বিশাল পাহাড়ের নিচে চাপা পড়েছিল তারা। বিপরীতে প্রভাত জয়সুরিয়ার ৬ উইকেট আর নিশান প্যারিসের ৩ উইকেটের সুবাদে ৮৮ রানেই গুটিয়ে যায় কিউইদের ইনিংস। শ্রীলঙ্কার লিড হয় ৫১৪। ফলোঅন করতে পাঠিয়েছে প্রতিপক্ষকে।

ফলোঅনে নেমে শুরুটা অবশ্য খুব একটা মন্দ না নিউজিল্যান্ডের। এই প্রতিবেদন পর্যন্ত ৪ উইকেট হারিয়ে তুলেছে ১১৫ রান। কিন্তু তার আগেই গলে লজ্জার রেকর্ড গড়েছে তারা। রেকর্ডবুকে নাম তুলেছে শ্রীলঙ্কাও। সবমিলিয়ে এদিন ১০ রেকর্ড হয়েছে প্রথম সেশনেই।

৮৮ – নিউজিল্যান্ডের ১ম ইনিংসে রান

শ্রীলঙ্কার বিপক্ষে নিউজিল্যান্ডে টেস্টে সর্বনিম্ন রান। এর আগে ১৯৯২ সালে কলম্বো টেস্টে ১০২ রান তুলেছিল নিউজিল্যান্ড
দক্ষিণ এশিয়ায় এটি নিউজিল্যান্ডের ৫ম সর্বনিম্ন দলীয় স্কোর। এর আগে আছে ভারতের বিপক্ষে মুম্বাই টেস্টে ৬২ রান, পাকিস্তানের বিপক্ষে ঢাকায় ৭০ (১৯৫৫ সাল), লাহোরে ৭৩ রান (২০০২ সাল) ও রাওয়ালপিন্ডিতে ৭৯ রান (১৯৬৫ সাল)।
ইতিহাসে মাত্র ২য় বার ৬০০ রান হজমের পর কোনো দল ১০০ এর নিচে আউট হয়েছে। এর আগের রেকর্ডও নিউজিল্যান্ডেরই। পাকিস্তানের বিপক্ষে ২০০২ সালে ৬৪৩ রানের বিপরীতে তারা আউট হয় ৭৩ রানে।
নিউজিল্যান্ড ৮৮ রানে অলআউট, জয়সুরিয়া-ধনাঞ্জয়ার বিশ্বরেকর্ড

আরও পড়ুনঃ   পুঠিয়ায় উপজেলা পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ কর্মশালা

৫১৪ – শ্রীলঙ্কার লিড
ইতিহাসে মাত্র ৭ম বার এবং বিগত ১৮ বছরে ১মবার কোনো দল প্রথম ইনিংসে ৫০০ এর বেশি রানের লিড পেয়েছে।
টেস্ট ইতিহাসে ১ম ইনিংস শেষে ৫ম সর্বোচ্চ লিড। সবার ওপরে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১৯৩৮ সালে ওভাল টেস্টে ইংল্যান্ডের ৭০২ রানের লিড।

৪২/৬ – প্রভাত জয়সুরিয়ার বোলিং ফিগার
প্রভাত জ্যসুরিয়ার ক্যারিয়ারে ৯ম বার ৫ উইকেট শিকার। ৫ উইকেট শিকারের দিক থেকে শ্রীলঙ্কান বোলার হিসেবে চতুর্থ স্থানে আছেন তিনি। সবার ওপরে মুত্তিয়া মুরালিধরন (৬৭ বার), রঙ্গনা হেরাথ (৩৪ বার) এবং চামিন্দা ভাস (১২ বার)
১৬ টেস্ট শেষে স্পিনারদের মধ্যে সবচেয়ে বেশিবার (৯) পাঁচ উইকেট শিকার। সামগ্রিকভাবে ২য় সর্বোচ্চ।
৬৮ – গলে প্রভাত জয়সুরিয়ার উইকেট
শ্রীলঙ্কার এই ভেন্যুতে উইকেট শিকারের দিক থেকে তৃতীয় স্থানে উঠে এলেন এই অফস্পিনার। তার ওপরে আছেন কেবল মুরালিধরন এবং হেরাথ।

আরও পড়ুনঃ   ভুয়া খবর ও ডিজিটাল ঝুঁকি মোকাবিলায় জাতীয় কর্মপরিকল্পনার খসড়া চাইলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী

৫ – ধনাঞ্জয়া ডি সিলভার ক্যাচ সংখ্যা
মাত্র দ্বিতীয় শ্রীলঙ্কান ক্রিকেটার হিসেবে এক ইনিংসে ৫ ক্যাচ নিলেন ধনাঞ্জয়া ডি সিলভা (উইকেটরক্ষক ব্যতীত)।
একই বোলারের (প্রভাত জয়সুরিয়া) বলে ৫ ক্যাচ নিলেন ধনাঞ্জয়া ডি সিলভা। ইতিহাসে এর আগে এমন ঘটনা ঘটেছে কেবল ৪ বার।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে গেটস ফাউন্ডেশনের সিইও মার্ক সুজম্যানের বৈঠক

ভাঙ্গা টোলপ্লাজায় ১২০ বোতল ফেনসিডিল জব্দ, শিশুসহ আটক ৩

মানিকছড়িতে ভুয়া চিকিৎসক ও অনুমোদনহীন চক্ষু ক্যাম্প পরিচালনা: ৫ জনকে জরিমানা

রামেকে রোগী ধরার অভিযোগে দালাল চক্রের ৭ সদস্যের কারাদণ্ড

লক্ষ্মীপুরে ২২ ভরি স্বর্ণ নিয়ে উধাও, স্ত্রীসহ ব্যবসায়ী গ্রেপ্তার

পবার বড়গাছীতে পরিবেশ ও প্রাণবৈচিত্র্য রক্ষায় বীজ বপন ক্যাম্পেইন অনুষ্ঠিত

অনলাইনে হুংকার দিয়ে জনগণকে ভয় দেখানো যাবে না : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

সামগ্রিক উন্নয়নে সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী

রাজশাহী মহানগরীর শান্তি বিনষ্টের যেকোন অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে: মাহফুজুর রহমান রিটন

১০

ঢাকার যানজট, ডেঙ্গু ও জলাবদ্ধতা নিরসনে দ্রুত পদক্ষেপ নেওয়ার নির্দেশ এলজিআরডি মন্ত্রীর

১১

গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

১২

রাসিককে পৌরকরের চেক হস্তান্তর করেছে রাকাব

১৩

রাকাবে চালু হলো স্মার্ট ডিজিটাল ইকোসিস্টেম এনপিএসবি ও বাংলা কিউআর

১৪

চট্টগ্রামের আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সমন্বিতভাবে কাজ করা হবে : পানিসম্পদ মন্ত্রী

১৫

নগরীরতে পরিত্যক্ত অবস্থায় ককটেল ও পেট্রোল বোমা উদ্ধার

১৬

রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যানের পিতার মৃত্যুতে শোক

১৭

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

১৮

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

১৯

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

২০

Design & Developed by: BD IT HOST