৩১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ওমরাহ ভিসা নিয়ে সৌদির নতুন সিদ্ধান্ত

অনলাইন ডেস্ক : গরমকাল শেষ হয়ে সৌদি আরবের আবহাওয়া ঠান্ডা হওয়া শুরু হয়েছে। এতে করে দেশটিতে ওমরাহ যাত্রীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। এমন পরিস্থিতিতে ওমরাহর ভিসার মেয়াদ কমানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটি। যেন আরও বেশি মানুষ ওমরাহর জন্য আসতে পারেন।

সংবাদমাধ্যম আল-আরাবিয়া শুক্রবার (৩১ অক্টোবর) সংশ্লিষ্ট সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, সৌদির হজ ও ওমরাহ মন্ত্রণালয় ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করেছে। যেদিন ভিসা ইস্যু করা হবে সেদিন থেকে এক মাসের মেয়াদ শুরু হবে।

আরও পড়ুনঃ   পশ্চিমবঙ্গে ১২ দিনের রিমান্ডে ‘কসাই’ জিহাদ

গত জুনের শুরুতে নতুন ওমরাহ মৌসুম শুরু হয়। ওই সময় থেকে এখন পর্যন্ত ৪০ লাখ বিদেশিকে ওমরাহ ভিসা দিয়েছে সৌদি। যা পাঁচ মাসেরও কম সময়ের মধ্যে সর্বোচ্চ ভিসা দেওয়ার রেকর্ড।

ভিসার মেয়াদ কমার নতুন নিয়মটি আগামী সপ্তাহ থেকে কার্যকর হবে। যদি ভিসা ইস্যুর পর ভিসাপ্রাপ্ত ব্যক্ত ৩০ দিনের মধ্যে সৌদিতে না আসেন তাহলে তার ভিসাটি বাতিল হয়ে যাবে।

ওমরাহর ভিসার মেয়াদ কমালেও কেউ যদি সৌদিতে আসেন তাহলে তাকে ৩০ দিনের মধ্যেই সৌদি ছাড়তে হবে, এমনটি নয়। মানে ভিসায় তিন মাস থাকার অনুমতি থাকলে তিন মাসই ওই ব্যক্তি থাকতে পারবেন। শুধুমাত্র আর ওমরাহ করতে পারবেন না।

আরও পড়ুনঃ   মালদ্বীপ-ভারত দ্বিপাক্ষিক লেনদেনে স্থানীয় মুদ্রা ব্যবহারে চুক্তি

সৌদির ওমরাহ ও ভ্রমণ কমিটির উপদেষ্টা আহমেদ বাজাফার বলেছেন, ঠান্ডার মাসগুলোতে সাধারণত বেশি মানুষ ওমরাহ করতে আসেন। এই সময়টায় যেন কাবায় বেশি ভিড় না হয়ে যায় তাই ওমরাহ ভিসার মেয়াদ তিন মাস থেকে কমিয়ে এক মাস করা হয়েছে ।

ওমরাহ শুধুমাত্র মক্কায় করা হলেও, অনেকে ওমরাহ শেষে মদিনায় যান। সেখানে হযরত মুহাম্মদ (সাঃ)-এর কবর জিয়ারত করেন তারা।
সূত্র: আল-আরাবিয়া

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রামেবি’র উন্নয়ন কাজে অগ্রগতি পরিদর্শনে এমপি মিলন

অপতথ্য ঠেকাতে সাংবাদিকদের আরো দায়িত্বশীল হওয়ার আহ্বান তথ্যপ্রতিমন্ত্রীর

ব্রিকস সম্মেলনে যোগ দিতে নয়াদিল্লিতে শি জিনপিং

রাজশাহীতে জামায়াতের থানা দায়িত্বশীল সম্মেলন

সিগন্যাল অমান্য করে পালাতে গিয়ে ধাক্কা, এসআই-কনস্টেবল আহত

তিন কাটুনে ছয় টুকরো অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

বিয়ে করলেন উপস্থাপিকা ইসরাত পায়েল

সমুদ্রতীরে দীঘি, শাড়িতে ছড়ালেন রূপের দ্যুতি

ট্রাম্পের বাণিজ্য যুদ্ধ, মার্কিন পণ্য বর্জনের ডাক, বিকল্প সরবরাহের খোঁজে কানাডা

২৬ সেপ্টেম্বর থেকে সারা দেশে ভ্যাকসিন কার্যক্রম শুরু : স্বাস্থ্যমন্ত্রী

১০

‘আল্লাহর দেওয়া জয়’, হুথিদের বিজয় নিয়ে ইরানে উচ্ছ্বাস

১১

দেশে হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু

১২

রাসিক প্রশাসকের সাথে বিভাগীয় কমিশনারের সাক্ষাৎ

১৩

পুঠিয়ায় অটোর দাপট, আবাসিক মিটারে চার্জিংয়ের অভিযোগ

১৪

বাগমারায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৫

বাগমারায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেশের কল্যাণে কাজ করার আহ্বান জানান এমপি

১৬

মান্দায় জাতীয় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান

১৭

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’ এ রুয়েটের টিম

১৮

রাজশাহীতে বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচির পুরস্কার বিতরণ

১৯

রাজশাহীতে একনলা বন্দুক উদ্ধার করেছে র‍্যাব

২০

Design & Developed by: BD IT HOST