২৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ভারতে ছয় বাংলাদেশি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক : ভারতের উত্তরপূর্বাঞ্চলীয় রাজ্য ত্রিপুরার ধলাই জেলার আমবাসা রেলওয়ে স্টেশন থেকে এক শিশুসহ ছয় বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে দেশটির সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। রোববার বিএসএফের ১৫৪ ব্যাটালিয়নের সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেছেন।

দেশটির সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এই তথ্য জানিয়ে বলা হয়েছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা কাজের সন্ধানে পশ্চিমবঙ্গের জলপাইগুড়ি জেলায় যাওয়ার উদ্দেশ্যে আমবাসায় পৌঁছান। তারা সবাই বাংলাদেশের বাগেরহাট জেলার বাসিন্দা।

ত্রিপুরা পুলিশের একাধিক সূত্র বলেছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার বাংলাদেশিদের একজন প্রায় এক মাস আগে অবৈধভাবে ত্রিপুরায় প্রবেশ করেন বলে জানিয়েছেন। এর আগে, তিনি বাংলাদেশের একটি চা-বাগানে কাজ করতেন। সেখানে এক ব্যক্তির সঙ্গে তার পরিচয় হয়েছিল। ওই ব্যক্তি তাকে আগরতলার এক ব্যক্তির সঙ্গে যোগাযোগ করিয়ে দেন।

আরও পড়ুনঃ   মণিপুরে সহিংসতা: পুলিশের সঙ্গে সংঘর্ষে প্রায় ১০০ শিক্ষার্থী আহত

এরপর তিনি ও অন্যরা আগরতলায় যান এবং সেখান থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে জলপাইগুড়ির পথে রওনা দেন। আমবাসা রেলওয়ে স্টেশনে ট্রেনে ওঠার আগ মুহূর্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর সদস্যরা ওই বাংলাদেশিদের গ্রেপ্তার করেন।

ত্রিপুরা পুলিশ বলেছে, গ্রেপ্তারকৃত বাংলাদেশিরা জলপাইগুড়ি জেলার দালালকে ব্যক্তিগতভাবে চেনেন না বলে দাবি করেছেন। কিন্তু তাদের ছবি আগেই ওই ব্যক্তির কাছে পাঠানো হয়েছিল।

আরও পড়ুনঃ   দুর্নীতির মামলায় জামিন পেলেন ইমরান খান

বর্তমানে আমবাসা সরকারি রেলওয়ে পুলিশের (জিআরপি) সহায়তায় গ্রেপ্তার ছয় বাংলাদেশিকে জিজ্ঞাসাবাদ করছেন বিএসএফ সদস্যরা। বিএসএফ বলেছে, জিজ্ঞাসাবাদ শেষে ওই বাংলাদেশিদের আমবাসা থানা পুলিশের হস্তান্তর করা হবে। একই সঙ্গে আগামীকাল (সোমবার) তাদের আদালতে তোলা হবে।

অর্থের বিনিময়ে অবৈধ উপায়ে ওই বাংলাদেশিরা ভারতে প্রবেশ করেছিলেন বলে জানিয়েছে ত্রিপুরা পুলিশ।

সূত্র: ইন্ডিয়া টুডে এনই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST