২১ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

ক্যানসারের আশঙ্কা : হ্যান্ড স্যানিটাইজার থেকে ইথানল বাদ দিতে চায় ইইউ

অনলাইন ডেস্ক : করোনা মহামারির সময় থেকে হাত পরিষ্কার ও জীবাণুমুক্ত করার জন্য বিশ্বজুড়ে হ্যান্ড স্যানিটাইজার বাড়ছে। তবে নিয়মিত ও ঘন ঘন এটি ব্যবহার করলে গুরুতর ঝুঁকিরও আশঙ্কা আছে।

সম্প্রতি ইউরোপের দেশগুলোর জোট ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অঙ্গসংস্থা ইউরোপিয়ান কেমিক্যালস এজেন্সি (ইসিএইচএ) জানিয়েছে, নিয়মিত এবং ঘন ঘন স্যানিটাইজারের ব্যবহার মানবদেহে ক্যানসারের আশঙ্কাকে বাড়িয়ে দেয়। গত ১০ অক্টোবর একটি প্রতিবেদন প্রকাশ করেছে ইসিএইচএ। সেখানে ইথানলকে একটি বিষাক্ত রাসায়নিক উপাদান উল্লেখ করে বলা হয়েছে, বাজারে বর্তমানে সহজলভ্য হ্যান্ড স্যানিটাইজারগুলোতে যে মাত্রায় ইথানল ব্যবহার করা হচ্ছে, তাতে যারা এসব স্যানিটাইজার নিয়মিত ও ঘন ঘন ব্যবহার করেন— তারা ক্যানসার এবং গর্ভধারণ জটিলতায় আক্রান্ত হতে পারেন।

আরও পড়ুনঃ   যুক্তরাষ্ট্রে উড্ডয়নের পরপরই বিধ্বস্ত বিমান, সব যাত্রী নিহত

এই সমস্যার নিদান হিসেবে প্রতিবেদনে হ্যান্ড স্যানিটাইজারে ইথানলের পরিবর্তে মানবস্বাস্থ্যের জন্য হুমকি নয়— এমন রাসায়নিক ব্যবহারের সুপারিশ করেছে ইসিএইচএ।

সেই বিকল্প রাসায়নিক কী হতে পারে, সে বিষয়ে সিদ্ধান্ত নিতে আগামী ২৫ নভেম্বর থেকে ২৮ নভেম্বরের মধ্যে বৈঠকে বসবে ইসিএইচএ-এর বিশেষজ্ঞ দল। সেই বৈঠকে গৃহীত সিদ্ধান্ত সুপারিশ আকারে পাঠানো হবে ইউরোপীয় ইউনিয়নের নির্বাহী প্রশাসনিক কাঠামো ইউরোপীয় কমিশনের (ইসি) কাছে। তারপর কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

আরও পড়ুনঃ   পাকিস্তানে শিয়া-সুন্নি সংঘর্ষে নিহত অন্তত ২০

যুক্তরাজ্যভিত্তিক সংবাদমাধ্যম ফিন্যান্সিয়াল টাইমস আজ মঙ্গলবার নিশ্চিত করেছে এ তথ্য। ইসিএইচএ-এর এক কর্মকর্তা ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন, “ইথানল এমনিতে জীবাণুনাশক হিসেবে চমৎকার; কিন্তু বর্তমানে হ্যান্ড স্যানিটাইজারগুলোতে যে মাত্রায় ইথানল ব্যবহার করা হচ্ছে, তা মানুষের স্বাস্থ্যের জন্য খুবই ঝুঁকিপূর্ণ ও বিপজ্জনক।”

“ইসিএইচএ-এর বিশেষজ্ঞ দলের বৈঠকে ইথানলের বিকল্প হিসেবে কী ব্যবহার করা যায়— তা নিয়ে আলোচনা হবে। আর যদি একান্তভাবেই কোনো বিকল্প না পাওয়া যায়, তাহলে হ্যান্ড স্যানিটাইজারে এটির ব্যবহার কমানোর সুপারিশ জানানো হবে”, ফিন্যান্সিয়াল টাইমসকে বলেন ওই কর্মকর্তা।

সূত্র : ফিন্যান্সিয়াল টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মান্দায় মোবাইল কোর্টে যুবকের কারাদণ্ড ও অর্থদণ্ড

বড়াইগ্রামে এক দুর্ঘটনায় একই মহল্লার ৩ জন সহ নিহত ৪

বাঘায় অগ্নিকাণ্ডে নগদ অর্থসহ ৯ টি ঘর পুড়ে ছাই, নি:স্ব ৩ পরিবার

মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে নগরীতে দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণ

নওগাঁর ধামইরহাট থেকে হত্যা মামলার আসামী গ্রেফতার

জয়পুরহাটে ধর্ষন মামলার প্রধান আসামি গ্রেফতার

নগরীতে মাদকবিরোধী পৃথক অভিযানে গ্রেপ্তার ৩

মাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে – ভূমিমন্ত্রী

নগরীতে মাদকবিরোধী অভিযানে ৩ মাদক ব্যবসায়ী ও ১ মাদকসেবী গ্রেপ্তার

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৪

১০

শিগগিরই হরমুজ প্রণালীকে মার্কিন ভূখণ্ড হিসেবে ঘোষণা করা হবে : ট্রাম্প

১১

ইন্দোনেশিয়ায় ভূমিকম্পে নিহত ২০, হাজার হাজার মানুষকে সরিয়ে নেওয়া হচ্ছে

১২

বেসরকারি শিক্ষক-কর্মচারীদের অবসর ও কল্যাণ সুবিধার অর্থ প্রদান অনুষ্ঠানের উদ্বোধন প্রধানমন্ত্রীর

১৩

শিক্ষকদের অবসর সুবিধার টাকা পেতে আর অফিসে অফিসে ঘুরতে হবে না : প্রধানমন্ত্রী

১৪

নগরীতে ছাত্রীকে ইভটিজিং ও হয়রানির ঘটনায় ১ ঘণ্টার মধ্যে কিশোর গ্যাংয়ের ৩ সদস্য গ্রেপ্তার 

১৫

নাটোরর সিংড়ায় ৪ কেজি ৭০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব

১৬

আই.এইচ.টি ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে সাধারণ সভা

১৭

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৮

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

১৯

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

২০

Design & Developed by: BD IT HOST