১৮ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

দিল্লিতে রাজ্যসভার এমপিদের ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ড

অনলাইন ডেস্ক : ভারতের রাজধানী নয়াদিল্লির বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার এমপিদের জন্য বরাদ্দ ফ্ল্যাটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয় সময় বিকেলের দিকে রাজধানীর বিশম্ভর দাস মার্গে অবস্থিত ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে এই আগুন সূত্রপাত হয়েছে। তবে এই ঘটনায় কোনও হতাহত হয়েছে কি না তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি।

দেশটির সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, রাজধানীর বিশম্ভর দাস মার্গে অবস্থিত রাজ্যসভার এমপিদের বাসভবনের ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্টে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

আরও পড়ুনঃ   ইরানে ইসরায়েলি হামলার নিন্দা জানাল মিসরসহ ২১ মুসলিম দেশ

ওই অ্যাপার্টমেন্ট থেকে ঘন কালো ধোঁয়া আকাশে উড়তে দেখা যায়। পরে দেশটির ফায়ার সার্ভিসের কর্মীরা দীর্ঘক্ষণ চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে এনেছেন। ব্রহ্মপুত্র অ্যাপার্টমেন্ট বিশম্ভর দাস মার্গে রাজ্যসভার সদস্যদের জন্য নির্মিত একটি আবাসিক ভবন।

দিল্লির দমকল বিভাগ বলেছে, স্থানীয় সময় দুপুর ১টা ২০ মিনিটের দিকে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে ছয়টি ফায়ার ইঞ্জিন পাঠানো হয়। তবে কী কারণে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে তা এখনও জানা যায়নি।

আরও পড়ুনঃ   ইউক্রেনীয় সেনাদের ঘিরে ফেলা হয়নি, দাবি জেলেনস্কির

প্রত্যক্ষদর্শীরা বলেছেন, ভবনের ফায়ার হাইড্রেন্ট কার্যকর ছিল না। এমনকি পানির ট্যাংক ও পাইপলাইনেও কোনও পানি ছিল না। ভবনের একজন বাসিন্দা এনডিটিভিকে বলেন, ‌‌‘‘আমরা আগুন দেখতে পেয়ে নেভানোর ব্যবস্থাগুলো পরীক্ষা করি। কিন্তু কোথাও পানি পাইনি। ফায়ার হাইড্রেন্ট কাজ করছিল না।’’

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিওতে দেখা যায়, আগুনে ভবনের নিচের দুই তলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।

সূত্র: এনডিটিভি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST