১৬ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

গরুচোর সন্দেহে ভারতে তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক : ভারতের ত্রিপুরায় তিন বাংলাদেশিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। গতকাল বুধবার (১৫ অক্টোবর) ত্রিপুরা রাজ্যের খোয়াই বিভাগের একটি সীমান্তবর্তী গ্রামে গরুচোর সন্দেহে তাদের পিটিয়ে মারে ভারতীয়রা। এ ঘটনায় ভারতের আরও দুই নাগরিক আহত হয়েছেন।

সংবাদমাধ্যম ইকোনোমিক টাইমস জানিয়েছে, বিদায়বিলের দুই গ্রামবাসী একটি রাবার বাগানে কাজ করতে যান। তখন তারা তিন বাংলাদেশিকে লুকিয়ে থাকতে দেখার দাবি করেন। এখানে থাকার কারণ জিজ্ঞেস করলে ওই তিন বাংলাদেশি আক্রমণাত্মক হয়ে তাদের ওপর ধারালো অস্ত্র দিয়ে হামলা চালায়। এরপর তারা আহত অবস্থায় গ্রামে ফিরে গিয়ে অন্যদের ঘটনা জানালে অনেকে এসে এ তিনজনের ওপর হামলা চালায় এবং তাদের পিটিয়ে হত্যা করে।

আরও পড়ুনঃ   জেলা ডিবি পুলিশের অভিযানে ২০০ পিস ইয়াবা-সহ গ্রেফতার: ৪

আহত ওই দুই ভারতীয়কে বেহলাবাড়ী সরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে বলেও জানিয়েছেন এ পুলিশ কর্মকর্তা।

তিনজনকে পিটিয়ে হত্যার পর ঘটনাস্থলে যায় পুলিশ। এরপর তাদের মরদেহ ময়না তদন্তের জন্য উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসা হয়।

আরও পড়ুনঃ   স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া, একে-অপরের আঘাতে প্রাণ গেল দুজনেরই

ভারতের ত্রিপুরা রাজ্যে বাংলাদেশ ও ভারতের ৮৫৬ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে। কিছু বাদে এ সীমান্তের বেশিরভাগ জায়গায় কাঁটাতারের বেড়া রয়েছে।

ভারতের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে প্রায়ই বাংলাদেশিদের হত্যার ঘটনা ঘটে থাকে। বেশিরভাগ মৃত্যু হয় দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে।

সূত্র: ইকোনোমিক টাইমস

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST