২৯ এপ্রিল ২০২৪
অনলাইন সংস্করণ

রাজশাহীতে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালা

স্টাফ রিপোর্টার : আগামী ৮ মে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই লক্ষ্যে নির্বাচনি প্রশিক্ষণ ইনস্টিটিউটের আয়োজনে প্রথম ধাপে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন উপলক্ষে ভোটগ্ৰহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মশালার অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৯ এপ্রিল) বেলা ১২ টায় গোদাগাড়ী সরকারি উচ্চ বিদ্যালয় ও কলেজ অডিটরিয়ামে কর্মশালার প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ছিলেন জেলা প্রশাসক শামীম আহমেদ।

এসময় গোদাগাড়ী উপজেলা নির্বাহী অফিসার আতিকুল ইসলাম এঁর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পুলিশ সুপার মো. সাইফুর রহমান, সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক শামীম আহমেদ বলেন, “ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে কোনো ধরনের ভয়ভীতি ছাড়া ভোটারগণ কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারবেন। আমরা সেই পরিবেশ তৈরি করে দিয়েছি। আইনশৃঙ্খলা বাহিনী খুবই সচেষ্ট রয়েছেন। নির্বাচনে অপ্রীতিকর ঘটনা করতে চাইলে কাউকে ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।

আরও পড়ুনঃ   জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় সম্মিলিতভাবে কাজ করার আহ্বান রাসিক প্রশাসকের

জেলা প্রশাসক শামীম আহমেদ আরো বলেন, নির্বাচন সুষ্ঠু ও সুন্দর পরিবেশেই হবে, যারা সহিংসতা ও নির্বাচনী আচরণবিধি ভঙ্গ করবে তাদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। নির্বাচনে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নজরদারি থাকবে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটলে তা কঠোরভাবে দমন করা হবে। নির্বাচন সুষ্ঠু করতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ সজাগ থাকবে।

উল্লেখ্য, গোদাগাড়ী উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন মোট ১০জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে চেয়ারম্যান পদে গোদাগাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি রবিউল আলম আনারস প্রতিকে, বেলাল উদ্দিন সোহেল দোয়াত কলম প্রতিকে, সুনন্দন দাস মোটরসাইকেল প্রতিকে এবং রাজশাহী জেলা বিএনপির (সাবেক) যুব বিষয়ক সম্পাদক সাজেদুর রহমান খান মার্কনি ঘোড়া প্রতিদ্বন্দ্বিতা করবেন। পুরুষ ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দিতা করছেন চার জন।

আরও পড়ুনঃ   নগরীর স্কুলে স্কুলে প্রাণের উচ্ছ্বাস

তারা হলেন- নাজমুল হোসেন চশমা প্রতিকে, শফিকুল ইসলাম সরকার তালা প্রতিকে, সালমান ফিরোজ ফয়সাল টিয়া পাখি, হুরেন মুর্মু এর প্রতিক- টিউবওয়েল। নারী ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ জন। বর্তমান নারী ভাইস চেয়ারম্যান সুফিয়া খাতুন মিলি প্রজাপতি প্রতিকে এবং শ্রীমতি কৃষ্ণা দেবী ফুটবল প্রতিকে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মো. শাহিনুর ইসলাম প্রামানিক বলেন, গোদাগাড়ী ইউপি নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১০ জন প্রার্থী। এর মধ্যে চেয়ারম্যান পদে ৪ জন, ভাইস-চেয়ারম্যান পদে ৪ জন এবং মহিলা ভাইস-চেয়ারম্যান পদে ২ জন।

তিনি আরো জানান, আগামী ৮ মে ১০৭টি কেন্দ্রে ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। গোদাগাড়ী উপজেলা পরিষদের মোট ভোটার সংখ্যা ২ লাখ ৮১ হাজার ১৭০ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৪১ হাজার ৮৭৬ জন ও মহিলা ভোটার ১ লাখ ৩৯ হাজার ২৮৯ জন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST