৭ অক্টোবর ২০২৫
অনলাইন সংস্করণ

রাশমিকার সঙ্গে বাগদানের গুঞ্জনের মাঝেই দুর্ঘটনার শিকার বিজয়

অনলাইন ডেস্ক : দক্ষিণী সিনেমার জনপ্রিয় তারকা জুটি বিজয় দেবরকোণ্ডা-রাশমিকা মান্দানার বাগদানের গুঞ্জনের মাঝেই বড় দুর্ঘটনার শিকার বিজয়। সোমবার সন্ধ্যায় দেশটির জগুলাম্বা গাদোয়াল জেলার আন্দাভালিতে তার গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছে।

সামাজিক মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়ার পর থেকেই বিজয় ভক্তদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়। তবে দ্রুতই নিজের ‘এক্স’ হ্যান্ডলে একটি পোস্ট করে অনুরাগীদের আশ্বস্ত করেন এই সুপারস্টার।

পোস্টে বিজয় লেখেন, ‘সব ঠিক আছে। গাড়িটা সামান্য ধাক্কা খেয়েছে, কিন্তু আমরা সবাই ভালো আছি। আমি বরং শক্তি বাড়ানোর ওয়ার্কআউট করে এইমাত্র বাড়ি ফিরলাম। মাথাটা একটু ব্যথা করছে, তবে একটা বিরিয়ানি আর ঘুমেই সব ঠিক হয়ে যাবে।’

আরও পড়ুনঃ   সে আমার রাতের ঘুম কেড়ে নিয়েছে : আলিয়া

‘তাই আপনাদের সবাইকে বড় একটা আলিঙ্গন আর ভালোবাসা জানাই। খবর দেখে দুশ্চিন্তা করবেন না।’ ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, দুর্ঘটনার সময় বিজয় গাড়ির ভেতরেই ছিলেন, তবে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন।

এদিকে, রাশমিকার সঙ্গে বিজয়ের বাগদানের গুঞ্জন বর্তমানে ভারতীয় বিনোদন জগতে আলোচনার কেন্দ্রবিন্দু। যদিও এই জুটি এখনও আনুষ্ঠানিক ঘোষণা দেননি, কিন্তু সাম্প্রতিক একটি ভিডিও সেই গুঞ্জনকে আরও জোরালো করেছে।

সম্প্রতি বিজয় তার ভাই আনন্দ দেবরকোণ্ডা এবং বাবা-মা গোবর্ধন রাও ও মাধবীর সঙ্গে পুট্টাপার্থিতে ভগবান শ্রী সত্য সাই বাবার মহাসমাধিতে গিয়েছিলেন। সেখানে অভ্যর্থনার ভিডিওতে ভক্তদের নজর কাড়ে বিজয়ের হাতে থাকা একটি আংটি—যা দেখে নেটিজেনরা এটিকে বাগদানের আংটি বলেই ধারণা করছেন।

আরও পড়ুনঃ   নিলয়কে বিয়ে করেছেন পড়শি

প্রসঙ্গত, ২০১৮ সালের ব্লকবাস্টার ছবি ‘গীতা গোবিন্দম’-এ একসঙ্গে কাজের পর থেকেই বিজয় ও রাশমিকার প্রেমের গুঞ্জন শুরু হয়। এরপর ‘ডিয়ার কমরেড’-এও তারা জুটি বাঁধেন। ২০২৩ সালে মালদ্বীপে একসঙ্গে ছুটি কাটানোর ছবি প্রকাশ্যে আসার পর তাদের সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয় এবং ধারণা করা হচ্ছে সেই সম্পর্কই এবার পরিণতি পেতে চলেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে নারীসহ ২ মাদক ব্যবসায়ী ও ২ মাদকসেবীকে গ্রেফতার

১

চারঘাটে ৩৬০ বোতল ভারতীয় মনোড্রিলসহ আটক ১

২

গ্যাস সরবরাহ স্বাভাবিক হচ্ছে : পেট্রোবাংলা

৩

সিরাজগঞ্জে দাঁড়িয়ে থাকা ট্রাকে অটোরিকশার ধাক্কা, নিহত ২

৪

নিয়ামতপুরে বেড়াতে এসে সাপের কামড়ে শিশুর মৃত্যু

৫

সমৃদ্ধ, স্বনির্ভর ও কল্যাণমুখী গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় বাংলাদেশ: প্রধানমন্ত্রী

৬

বোয়িংয়ের নতুন উড়োজাহাজ কিনছে বাংলাদেশ, উচ্ছ্বসিত ট্রাম্প

৭

সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধিজনিত অস্তিত্বের সংকট মোকাবিলায় উচ্চপর্যায়ের বৈঠকে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী

৮

নগরীর বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন পরিচালনা কমিটির সদস্যবৃন্দের সাথে রাসিক প্রশাসকের সাক্ষাৎ

৯

চারঘাটে ২০০ বোতল ফেয়ারডিলসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

১০

ভবানীগঞ্জ পৌরসভার মাস্টার প্ল্যান প্রণয়নে পরামর্শ সভা অনুষ্ঠিত

১১

শিক্ষার মানোন্নয়নে ছাড় নয়, কঠোর অবস্থানে সরকার : তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী

১২

অনুসন্ধান ও উদ্ধারকাজের আধুনিক রোবোটিক্স নিয়ে সেরা গবেষণার স্বীকৃতি পেল রুয়েট

১৩

মাদকের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতর হতে হবে : পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

১৪

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে ব্রিটিশ হাইকমিশন ও ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের যৌথ প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

অবৈধ যান, ঝরছে প্রাণ

১৬

দালাল আখ্যা দিয়ে গ্রেপ্তারের প্রতিবাদে ফারিয়ার মানববন্ধন ও স্মারক লিপি প্রদান

১৭

ঢাকার চারপাশের নদী দূষণ নিয়ন্ত্রণে সমন্বিত ও কার্যকর পদক্ষেপ নিতে হবে : পানিসম্পদ মন্ত্রী

১৮

কুমিল্লায় কিশোর গ্যাং সন্দেহে এক রাতেই আটক ৬২৪

১৯

বেকারত্ব দূরীকরণে উদ্যোক্তাদের পাশে থেকে সহযোগিতা করা হবে : রাসিক প্রশাসক

২০

Design & Developed by: BD IT HOST