২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

স্বাস্থ্য ক্যাডারের ২১ জনের সুপারিশ স্থগিত, দুজনের বাতিল

অনলাইন ডেস্ক : চিকিৎসক নিয়োগে ৪৮তম বিশেষ বিসিএসে নিয়োগে ২১ জন প্রার্থীর চূড়ান্ত সুপারিশ স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। তাদের মধ্যে ১৯ জন সহকারী সার্জন ও দুজন সহকারী ডেন্টাল সার্জন। এছাড়া এমবিবিএস ডিগ্রি না থাকায় দুই জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যায় পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গত ১১ সেপ্টেম্বর ৪৮তম বিশেষ বিসিএসের ফল প্রকাশ করে পিএসসি। এতে তিন হাজার ১২০ জনকে নিয়োগের জন্য চূড়ান্ত সুপারিশ করা হয়। শিগগির তাদের নিয়োগ দিয়ে গেজেট জারি করার কথা রয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়। ঠিক তার আগেই ২১ জনের সুপারিশ স্থগিত এবং দুজনের সুপারিশ বাতিল করলো পিএসসি।

আরও পড়ুনঃ   ঈদুল ফিতর উপলক্ষ্যে দেশবাসীকে শুভেচ্ছা রাষ্ট্রপতির

বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএমডিসির মূল সনদ না থাকায় ৪৮তম বিশেষ বিসিএস পরীক্ষায় সরকারি কর্ম কমিশন সাময়িকভাবে মনোনয়নকৃত প্রার্থীদের মধ্যে ২১ জন প্রার্থীর মনোনয়ন স্থগিত করেছে। স্থগিতকৃত প্রার্থীদের বিষয়ে কমিশন কর্তৃক গৃহীত সিদ্ধান্ত অতিসত্ত্বর জানিয়ে দেওয়া হবে।

সুপারিশ স্থগিত হওয়া ২১ জনের তালিকা
সহকারী সার্জনের ১৯ জনের রেজিস্ট্রেশন নম্বর হলো- ৪৮১২৬৪২৪, ৪৮১০০০৬৭, ৪৮১১৮৮৯১, ৪৮১১০৬০৬, ৪৮১০৪৮৬২, ৪৮১৩০৮৫৮, ৪৮১১০৪৫৪, ৪৮১২৮২৭০, ৪৮১০৫০২৫, ৪৮১৩২৩৪০, ৪৮১১৩৬০৪, ৪৮১২৯৫১৭, ৪৮১০৪৬৭৮, ৪৮১০৫৮৬৬, ৪৮১৩৫৬৭৮, ৪৮১০৬৮৯৩, ৪৮১০৯৫৪৭৪৮১০২৫৪৩, ৪৮১০৪৫১৬। সহকারী ডেন্টাল সার্জন দুজনের রেজিস্ট্রেশন নম্বর হলো- ৪৮২০২৫৮৫, ৪৮২০৩৩৭৫।

আরও পড়ুনঃ   নেপালে বাংলাদেশিরা নিরাপদে, পরিস্থিতির উন্নতি হলেই ফিরে আসা সম্ভব: তৌহিদ

এছাড়া সহকারী সার্জন পদে সাময়িকভাবে মনোনয়ন পাওয়া ৪৮১০৯৩৩২ এবং ৪৮১৩১০৪৩ নম্বর রেজিস্ট্রেশন নম্বরধারী অবতীর্ণ প্রার্থীদের এমবিবিএস সনদ না থাকায় উল্লিখিত দুইজন প্রার্থীর প্রাথিতা বাতিল করা হলো।

গত ১৮ জুলাই ঢাকার ২৭টি কেন্দ্রে ৪৮তম বিশেষ বিসিএসের লিখিত পরীক্ষা (এমসিকিউ) অনুষ্ঠিত হয়। এ পরীক্ষায় অংশ নিতে আবেদন করেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী।

লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয় ২০ জুলাই। এতে ৫ হাজার ২০৬ জন উত্তীর্ণ হন। বিসিএস (স্বাস্থ্য) সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন এবং বিসিএস (স্বাস্থ্য) সহকারী ডেন্টাল সার্জনে ৫১১ জন উত্তীর্ণ হয়েছিলেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST