২৯ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বিশ্ব নদী দিবসে রাজশাহীতে মানববন্ধন ও সমাবেশ

স্টাফ রিপোর্টার : বিশ্ব নদী দিবস উপলক্ষে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০টায় রাজশাহী মহানগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা কমিটি ও রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের যৌথ উদ্যোগে এই কর্মসুচি পালিত হয়।

এ সময় বক্তারা বলেন, বাংলাদেশ নদীমাতৃক দেশ হলেও পার্শ্ববর্তী রাষ্ট্র ভারতের আগ্রাসন নীতি এবং ফারাক্কা বাঁধের প্রভাবে পদ্মাসহ দেশের বিভিন্ন নদী আজ সংকটে পড়েছে। খরা মৌসুমে রাজশাহীর পদ্মা নদী পানিশূন্য হয়ে পড়ে, নদীগুলো শুকিয়ে চরে পরিণত হয়। এতে সেচব্যবস্থা ভেঙে পড়ে এবং কৃষকরা চরম বিপর্যয়ের মুখে পড়েন। পানি সংকটের কারণে জনগণ নানান স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে, বিশেষত দূষিত পানি ব্যবহারের ফলে চর্মরোগসহ বিভিন্ন রোগ দেখা দিচ্ছে।
সমাবেশে অভিযোগ করা হয়, রাজশাহীর পদ্মা নদীর দীর্ঘ অংশে রাজনৈতিক প্রভাবশালী মহল দখল করে স্থাপনা নির্মাণ করেছে। অবৈধভাবে বালু উত্তোলনও অব্যাহত রয়েছে, অথচ পানি উন্নয়ন বোর্ডসহ প্রশাসন এ বিষয়ে নিরব ভূমিকা পালন করছে। ইতোমধ্যে পদ্মা নদীর প্রায় ১৭ মিটার এলাকা বাঁধ দখল করে স্থায়ী স্থাপনা গড়ে তোলা হয়েছে। বক্তারা সতর্ক করেন, যদি এভাবে নদী দখল ও দুষণ চলতে থাকে তবে রাজশাহী শহর একদিন দখলদারদের কবলে নদীগর্ভে বিলীন হয়ে যাবে।

আরও পড়ুনঃ   ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ২ মৃত্যু, হাসপাতালে ৩৬৪

বক্তারা আরও বলেন, নদী শুধু পানি বহনকারী নয়, বরং প্রকৃতি, সংস্কৃতি ও সামাজিক মূল্যবোধের অন্যতম প্রধান ভিত্তি। নদী রক্ষা মানেই জনজীবন, কৃষি ও পরিবেশ রক্ষা করা। তাই প্রশাসন ও সরকারের প্রতি তারা আহ্বান জানান অবিলম্বে নদী দখলদারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে, আন্তর্জাতিকভাবে আলোচনার মাধ্যমে গঙ্গা চুক্তি বাস্তবায়ন নিশ্চিত করতে হবে এবং নদী ও জলাধার সংরক্ষণে কার্যকর পদক্ষেপ নিতে হবে।

আরও পড়ুনঃ   দেশের সার্বিক উন্নয়নে নারী পুরুষের সমান অংশগ্রহণ প্রয়োজন: প্রধানমন্ত্রী

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) রাজশাহী জেলা সভাপতি মাহাবুব হোসেন, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক ও বাপার সাবেক সভাপতি জামাত খান, বাপার সাধারণ সম্পাদক সেলিনা বেগম , গ্রীন ভয়েস রাজশাহী কলেজ শাখার সভাপতি রাবেয়া খাতুন, জাতীয় আদিবাসী পরিষদের সংগঠনিক সম্পাদক সুভাস চন্দ্র হেমভ্রম , শিক্ষাবিদ ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব জুয়েল কিবরিয়া, বাপা রাজশাহী জেলার ক্রীড়া সম্পাদক গোলাম নবী রনি এবং বাপার সাধারণ সম্পাদক সেলিনা বেগম, বাপার কোষাধক্ষ জাহিদ হাসন, রাজশাহী কলেজ ছাত্রদলের সাবেক অহ্বায়ক খালিদ বিন ওয়ালিদ আবির, সমাজকর্মী সম্রাট রায়হান, মওলানা আল-আমিন, মুক্তিযুদ্ধের তথ্য সংগ্রহক ওয়ালিউর রহমান বাবু প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST