২৫ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

পূজামণ্ডপে ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে: আইজিপি

অনলাইন ডেস্ক : আসন্ন শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পর্বে পূজামণ্ডপে নাশকতা বা ভাঙচুরের ঘটনায় তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম। তিনি বলেছেন, পূজার প্রস্তুতি পর্বে কিছু জায়গায় প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটছে। এসব খবর পাওয়ামাত্র পুলিশ ব্যবস্থা নিচ্ছে, মামলা হচ্ছে, কাউকে ছাড় দেওয়া হচ্ছে না।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাজধানীর বাংলাবাজারে পূজামণ্ডপ পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি এসব কথা বলেন।

আইজিপি বলেন, ‘অনেক জায়গায় শোনা যাচ্ছে, কেউ গিয়ে মূর্তির হাত কিংবা মাথা নষ্ট করছে। আমরা খবর পেলেই সঙ্গে সঙ্গে তা অ্যাড্রেস করছি। কোথাও বিচ্যুতি হলে ব্যবস্থা নেওয়া হচ্ছে। পূজা ঘিরে এখন পর্যন্ত বড় কোনো আশঙ্কা নেই। তবে তুচ্ছ কারণে ছোটখাটো ঘটনা ঘটছে। এসবকেও গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

আরও পড়ুনঃ   নিয়ামতপুরে শীতের রাতে শীতার্তরা পেলেন ইউএনও'র 'উষ্ণ উপহার'

ছাত্র-জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারিয়ে কার্যক্রম নিষিদ্ধ হওয়া দল আওয়ামী লীগ পূজা উপলক্ষে নাশকতা করতে পারে কি না, এ প্রশ্নের জবাবে বাহারুল আলম বলেন, ‘আমরা এই আশঙ্কাকে উড়িয়ে দিচ্ছি না। তবে ভীতও নই। এ বিষয়ে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। পূজা উদ্‌যাপন কমিটির নেতারা ইতিমধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও পুলিশ সদর দপ্তরে বৈঠক করেছেন।’

আরও পড়ুনঃ   শিবগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

আইজিপি আরও বলেন, ‘গতকাল ঢাকা শহরে পরাজিত ফ্যাসিস্ট শক্তি বড়সড় শক্তি প্রদর্শনের চেষ্টা করেছিল। আমরা আইনানুগভাবে তাদের দমন করেছি।’

ব্যবস্থা নিতে গিয়ে কোথাও বাধার মুখে পড়তে হচ্ছে কিনা, জানতে চাইলে আইজিপি বলেন, ‘পুলিশকে অনেক সময় বাস্তবতার মধ্যে থেকে আইন প্রয়োগ করতে হয়। সব সময় আইডিয়াল পরিস্থিতি পাওয়া যায় না। তবে আমাদের লক্ষ্য থাকে আইন সঠিকভাবে প্রয়োগ করা।’-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৫

নগরীতে মাদকবিরোধী অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

গোদাগাড়ীতে ১০৫ গ্রাম হেরোইনসহ গ্রেফতার ১, পলাতক ১

রাজশাহীতে বিশেষ পরিচ্ছন্নতা অভিযান

কাশিয়াডাঙ্গা থানাকে শিশুবান্ধব করতে নাগরিকদের মতামত গ্রহণ

রাজশাহী জেলার ডিবি পুলিশ অভিযানে ৪০০ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার

স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে সুইডেনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

পরনির্ভরতা অতিক্রম করতে হলে প্রযুক্তির প্রসার ঘটাতে হবে সর্বত্র

নগরীতে হেরোইনসহ মাদক কারবারী গ্রেফতার

সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় সিরাপসহ গ্রেফতার ১

১০

রাষ্ট্রপতি নির্বাচনে ৭০ অনুচ্ছেদ কার্যকর থাকবে : চিফ হুইপ

১১

বিদেশি বিনিয়োগকারীদের সব ধরনের সহযোগিতা করতে সরকার প্রস্তুত: প্রধানমন্ত্রী

১২

রাজশাহীর সকল বস্তিবাসীর পুনর্বাসন ছাড়া বস্তি উচ্ছেদ বন্ধের দাবিতে স্মারকলিপি প্রদান

১৩

জুলাই শহীদদের স্বপ্নের বাংলাদেশ গড়তে দেশের প্রতিটি নাগরিককে দায়িত্ব পালনের আহ্বান প্রধানমন্ত্রীর

১৪

পাস করেছেন ‘এটা আমাদেরই গল্প’ অভিনেত্রী অতিথি, জিপিএ কত?

১৫

‘স্পাইডার-ম্যান’ দিয়ে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে কে এই অভিনেত্রী?

১৬

মোজতবা খামেনির সঙ্গে ইরানের প্রেসিডেন্টের ‘গোপন বৈঠক’

১৭

কলম্বিয়ায় ৭.৪ মাত্রার বিধ্বংসী ভূমিকম্পে ব্যাপক ক্ষয়ক্ষতির শঙ্কা

১৮

শিক্ষার্থীদের আন্দোলনে উত্তাল ভারত, সরব রাহুল গান্ধী

১৯

রাজশাহী ক্যাডেট কলেজে শতভাগ জিপিএ-৫

২০

Design & Developed by: BD IT HOST