৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

বেইনসাফির রাজনীতি নয়, সত্যের পথে থাকতে হবে: হাসনাত আবদুল্লাহ

অনলাইন ডেস্ক : জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, “এনসিপি ইনসাফের পক্ষে। যে ইনসাফের পক্ষে থাকবে, আমরা ধরে নেব সে এনসিপির পক্ষেই আছে। আমাদের দলে বেইনসাফি করার কোনো সুযোগ নেই।”

রোববার (৭ সেপ্টেম্বর) বিকেলে কুমিল্লার দেবীদ্বার উপজেলার বড়কামতা ইউনিয়নের ব্রাহ্মণখাড়া গ্রামে স্থানীয় এনসিপির আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, “হাজার হাজার লোক নিয়ে প্রোগ্রামে আসার দরকার নেই, যদি নেতা হয়ে বেইনসাফি করেন। আমাকে ডোবানোর জন্য একজনই যথেষ্ট।”

আরও পড়ুনঃ   অন্যসব ভাইদের আইন দেখা হয়ে গেছে: জামায়াতে আমির

তিনি আরও বলেন, “আমরা হোন্ডা-গুন্ডার রাজনীতি করব না। আগে যার পেছনে যত বেশি মোটরসাইকেল ও গুন্ডা থাকত, তাকেই বড় নেতা ধরা হতো। সেই সময় শেষ হয়ে গেছে। প্রকৃত নেতৃত্ব আসবে নেতার গুণাবলি থেকে।”

জনগণের পাশে থাকতে জনপ্রতিনিধি হওয়ার দরকার নেই উল্লেখ করে এনসিপির এই নেতা বলেন, “সত্য বলার জন্য কোনো রাজনৈতিক শেল্টারের প্রয়োজন নেই। তবে সত্য বলায় বাধা এলে, জুলুম হলে আমি পাশে থাকব। সত্যের পক্ষে থাকলে মানুষ নিজেই একটি শক্তি পায়।”

আরও পড়ুনঃ   শার্শায় ধানের শীষের ব্যানারে আগুন

তিনি স্বীকার করেন, রাজনীতি করে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া কঠিন। “প্রোগ্রামের জন্য অনেকে খাটেন, কিন্তু আমি কাউকে ৫০০ বা ১০০০ টাকা দেওয়ার সামর্থ্য রাখি না। দুর্নীতি করে বা কমিশন খেয়ে যদি সামর্থ্য আসে, সেটা আমাদের দ্বারা সম্ভব নয়।”

উঠান বৈঠকে সভাপতিত্ব করেন এনসিপির দেবীদ্বার উপজেলার প্রধান সমন্বয়কারী জামাল মোহাম্মদ কবির। অতিথি ছিলেন কেন্দ্রীয় সংগঠক মো. আরমান হোসাইন। এছাড়া শিক্ষকসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।-ইত্তেফাক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST