৭ সেপ্টেম্বর ২০২৫
অনলাইন সংস্করণ

ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি আমিরাতের

অনলাইন ডেস্ক : ফিলিস্তিনের পশ্চিমতীর দখল বা অধিগ্রহণ করলে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক ছিন্নের হুমকি দিয়েছে সংযুক্ত আরব আমিরাত। দেশটির জ্যেষ্ঠ কর্মকর্তারা বলেছেন, ইসরায়েল এমন কিছু করলে তারা আব্রাহাম চুক্তি থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারেন।

২০২০ সালে ইসরায়েলের সঙ্গে আব্রাহাম চুক্তি করে আরবের চারটি দেশ। যারমধ্যে অন্যতম ছিল সংযুক্ত আরব আমিরাত।

এছাড়া পশ্চিমতীর নিয়ে ইসরায়েলকে সতর্কতা দিয়েছেন সৌদির ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানও। তিনি বলেছেন, পশ্চিমতীরে ইসরায়েল হাত দিলে ইসরায়েলের সঙ্গে সৌদির কূটনৈতিক সম্পর্ক স্থাপনের সম্ভাবনা শেষ হয়ে যাবে।

আরও পড়ুনঃ   স্ত্রী-আইনজীবীদের সঙ্গে সাক্ষাতে নিষেধাজ্ঞা পেলেন কারাবন্দি ইমরান

আব্রাহম চুক্তির আওতায় সৌদি ও ইসরায়েলের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছে যুক্তরাষ্ট্র।

গত ৩ সেপ্টেম্বর ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমান এবং আরব আমিরাতের প্রেসিডেন্ট মোহাম্মদ বিন জায়েদ বৈঠক করেন। এ সময় দুজনে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র নিয়ে আলোচনা করেন।

ওই সময় তাদের বৈঠকে ইসরায়েলের পশ্চিমতীর দখল নিয়ে কথা হয় বলে শনিবার (৬ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে জানিয়েছে ইসরায়েলি পাবলিক ব্রডকাস্টার কান নিউজ।

একটি সূত্র সংবাদমাধ্যমটিকে বলেছেন, ইসরায়েল পশ্চিমতীর অধিগ্রহণের মাধ্যমে মূলত ইরান ও হামাসের ফাঁদে পা দিচ্ছেন বলে মনে করেন আরব নেতারা। কারণ এরমাধ্যমে আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্থাপন অসম্ভব হয়ে যাবে। যা ইরান ও হামাস চায়।

আরও পড়ুনঃ   তুষারপাতে বিপর্যস্ত হিমাচল : বন্ধ ৭০০ রাস্তা, রাতভর গাড়িবন্দি পর্যটকরা

পশ্চিমতীর ও গাজা নিয়ে ভবিষ্যত ফিলিস্তিন রাষ্ট্র গঠনের পরিকল্পনা রয়েছে। তবে সাম্প্রতিক মাসগুলোতে পশ্চিমতীরের আরও অঞ্চল দখলের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল। এমন সময় সৌদি ও আমিরাত থেকে এমন সতর্কতা এলো।

তবে তা সত্ত্বেও ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু আগামীকাল পশ্চিমতীরে গিয়ে সেখানে ইহুদিদের নতুন বসতি স্থাপনের ভিত্তি স্থাপন করবেন বলে জানিয়েছে একাধিক হিব্রু সংবাদমাধ্যম।
সূত্র: দ্য জেরুজালেম পোস্ট

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে এইএফআই সার্ভিলেন্স ওরিয়েন্টেন অনুষ্ঠিত

র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

ফের হরমুজ প্রণালি বন্ধ করল ইরান

ফরিদপুরে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে সামাজিক সচেতনতামূলক সভা

রুয়েটে সিএএসআর কিমিটির সভা অনুষ্ঠিত

নেতৃত্ব নির্বাচনে ভোটযুদ্ধ: ৪৬ প্রার্থীর লড়াইয়ে জমে উঠেছে রাজশাহী চেম্বারে ভোট

হজ ফ্লাইট উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

রাজশাহী শিক্ষা বোর্ড : এসএসসিতে পরীক্ষার্থী কমেছে ১ দশমিক ৪৫ শতাংশ

রাজশাহী চেম্বার অব কমার্সের নির্বাচন, ব্যবসায়ীদের মধ্যে উৎসবমুখর আমেজ

রাজশাহী শিল্পী কল্যাণ সংস্থার অভিষেক

১০

নওগাঁয় স্কুল ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগে শিক্ষককে সাময়িক বরখাস্ত

১১

ক্রেতা সেজে মজুদ করা জ্বালানী ধরল এনএসআই

১২

উত্তরবঙ্গে শিশু উন্নয়নে মায়েদের নিয়ে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত

১৩

নিয়ামতপুরে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেপ্তার

১৪

নিয়ামতপুরে কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

১৫

রাবি মেডিকেলে তালা দিয়েছে শিক্ষার্থীরা

১৬

উদ্ভাবন শক্তির বিকাশ ঘটাতে প্রশ্ন করা শিখতে হবে : শিক্ষার্থীদের উদ্দেশ্যে রুয়েট উপাচার্য

১৭

ভারত থেকে পাইপলাইনে আসছে ৫ হাজার মেট্রিক টন ডিজেল

১৮

রাজশাহীতে মাদকবিরোধী অভিযানে নারীসহ গ্রেপ্তার ৩ মাদক ব্যবসায়ী

১৯

রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটের কমিশনিং লাইসেন্স অর্জন

২০

Design & Developed by: BD IT HOST