১৮ জানুয়ারী ২০২৬
অনলাইন সংস্করণ

ইন্দোনেশিয়ায় মিলল বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ায় নিখোঁজ হওয়া একটি বিমানের ধ্বংসাবশেষ পাওয়া গেছে। গতকাল শনিবার এটি নিখোঁজ হয়। এরপর আজ রোববার (১৮ জানুয়ারি) এটির ধ্বংসাবশেষ মিলেছে। ছোট আকৃতির এ বিমানটিতে ১১ জন যাত্রী ছিলেন।

সংবাদমাধ্যম আলজাজিরা জানিয়েছে, ইন্দোনেশিয়ার মূল দ্বীপ জাভার ইয়োগইয়াকার্তা থেকে দক্ষিণ সুলাওয়েশি প্রদেশের মাকাসসার উদ্দেশ্যে উড্ডয়ন করে বিমানটি। এরপর এটি রাডার থেকে হারিয়ে যায়।

উদ্ধারকারীরা রোববার সকালে হেলিকপ্টার থেকে বুলুসারারুং পাহাড়ের পাদদেশে সকালে বিমানের জানালার ধ্বংসাবশেষ দেখতে পান বলে জানিয়েছেন মাকাসসারের সার্চ অ্যান্ড রেসকিউ অফিসের কর্মকর্তা মুহাম্মদ আরিফ আনোয়ার।

আরও পড়ুনঃ   ১৪টি উড়োজাহাজ ক্রয়ে বোয়িংয়ের সঙ্গে বিমানের চুক্তি স্বাক্ষর

এরপর সেখানে তারা বিমানের আরও আরও বড় অংশ পান।
আরিফ বলেছেন, “বিমানের মূল অংশগুলো খুঁজে পাওয়ায় আমাদের অনুসন্ধান এলাকা অনেকখানি কমে এসেছে, যা তল্লাশি অভিযানকে আরও সুনির্দিষ্ট করার ক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। আমাদের যৌথ উদ্ধারকারী দল এখন মূল নজর দিচ্ছে নিখোঁজদের সন্ধানে—বিশেষ করে যারা এখনো জীবিত থাকতে পারেন, তাদের খুঁজে বের করাকেই আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছি।”

আরও পড়ুনঃ   ভারত সফর বাতিল শাকিরার

ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্টের এই টিআর ৪২-৫০০ টার্বোপ্রপ বিমানটির সর্বশেষ অবস্থান শনাক্ত করা হয়েছিল দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের পাহাড়ি জেলা মারোসের লেয়াং-লেয়াং এলাকায়।

বিমানটিতে আটজন ক্রু এবং তিনজন সাধারণ যাত্রী ছিলেন। তারা ইন্দোনেশিয়ার সমুদ্র ও মৎস বিষয়ক মন্ত্রণালয়ের কর্মকর্তা। তারা বিমান থেকে সমুদ্রে নজরদারির অংশ হিসেবে বিমানটিতে ছিলেন।

ঘন কুয়াশা ও পাহাড়ি এলাকা হওয়ায় সেখানে উদ্ধার অভিযান চালাতে উদ্ধারকারীদের হিমশিম খেতে হচ্ছে।

সূত্র: আলজাজিরা

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই হাত হারিয়েও থামেনি, মুখ দিয়ে লিখে দাখিল পাশ করলো রিয়াদ

রাজশাহীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শ্বশুর ও পুত্রবধূর মৃত্যু

নগরীতে মাদকবিরোধী বিশেষ টিমের পৃথক অভিযানে ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নগরীতে বিশেষ টিমের পৃথক অভিযানে ৩ অনলাইন জুয়াড়ি গ্রেপ্তার

রাজশাহীর নতুন পুলিশ সুপার মামুন অর রশিদ

আফগানিস্তানে ২৪ লাখ মেয়ের স্কুল-শিক্ষায় বাধা

যুবদের কর্মসংস্থান হলে সামাজিক অপরাধ কমে আসবে : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

খেলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করছে সরকার : মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী

একযোগে পুলিশের ৪৯ পরিদর্শককে বাধ্যতামূলক অবসর

সীতাকুণ্ডে শিপ ইয়ার্ডে ‘বিষাক্ত গ্যাসে’ ৬ শ্রমিকের মৃত্যু

১০

আগামী ২৬ আগস্ট পবিত্র ঈদে মিলাদুন্নবি

১১

রাজশাহী বিভাগের সব জেলা ও মহানগর নেতাদের সঙ্গে বৈঠক প্রধানমন্ত্রীর

১২

মিডিল চরে যাতায়াতকারীদের নিরাপত্তায় লাইফ জ্যাকেট প্রদান

১৩

নগরীতে চুরি হওয়া যাত্রীবাহী বাস চাঁপাইনবাবগঞ্জ থেকে উদ্ধার

১৪

পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির ১ম বৈঠক অনুষ্ঠিত

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে তিন মামলায় ৬ হাজার টাকা জরিমানা

১৬

নগরীতে ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর কারাদণ্ড ও জরিমানা

১৭

নগরীতে পুলিশের মাদকবিরোধী অভিযানে নারীসহ ৭ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

১৮

নগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২০

১৯

রাষ্ট্রপতি নির্বাচন : মির্জা ফখরুলের পক্ষে মনোনয়নপত্র জমা দিয়েছে বিএনপি

২০

Design & Developed by: BD IT HOST