২৮ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

আর্জেন্টিনার প্রেসিডেন্টকে লক্ষ্য করে বোতল-পাথর মারলেন বিক্ষোভকারীরা

অনলাইন ডেস্ক : আর্জেন্টিনার প্রেসিডেন্ট জাভিয়ের মিলেইকে লক্ষ্য করে বোতল, পাথর এবং গাছের ডালাপালা ছুড়ে মেরেছেন বিক্ষোভকারীরা। বুধবার (২৭ আগস্ট) রাজধানী বুয়েনোস আইরেসে নির্বাচনী প্রচারণা চালাতে যান তিনি। সেখানে তোপের মুখে পড়েন তিনি।

প্রেসিডেন্টের বোনের একটি দুর্নীতির তথ্য সম্প্রতি সামনে এসেছে। এ নিয়ে অনেকের মধ্যে ক্ষোভ ছিলো। নির্বাচনী প্রচারণায় গেলে সেই ক্ষোভ থেকে তাকে লক্ষ্য করে পাথর মারেন অনেকে। তখন তিনি একটি ছাদখোলা গাড়িতে ছিলেন।

পাথর, বোতল মারার পর প্রেসিডেন্ট মিলেইলেকে দ্রুত তার বুলেটপ্রুফ গাড়িতে তুলে দেন নিরাপত্তারক্ষীরা। তখন মিলেইয়ের সমর্থকদের সঙ্গে বিক্ষোভকারীদের মারামারি বেধে যায়।

আরও পড়ুনঃ   নাইজেরিয়ায় কলেরায় ৩০ জনের প্রাণহানি, প্রাদুর্ভাবের সতর্কতা

আগামী অক্টোবরে আর্জেন্টিনায় মধ্যবর্তী নির্বাচন হবে। সেটির প্রচারণা চালাতেই গিয়ে হামলার শিকার হয়েছেন তিনি।

সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, বিক্ষোভকারীদের হামলার মুখে পড়ার সময় রাজধানীর লোমাস দে জোমরা শহরে ছিলেন মিলেই। ওই সময় তার ছাদখোলা গাড়িতে দুর্নীতিতে অভিযুক্ত তার বোন কারিনা মিলেইও ছিল। তিনিও দ্রুত ঘটনাস্থল থেকে সরে যান।

লোমাস দে জোমরা প্রেসিডেন্ট মিলেইয়ের বিরোধীদলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সেখানকার এক বাসিন্দা বলেছেন, মিলেই এখানে উস্কানি দিতে এসেছিলেন।

আরও পড়ুনঃ   উত্তেজনার মধ্যে বাংলাদেশ সীমান্ত পরিদর্শনে ভারতের সেনা কর্মকর্তারা

আর্জেন্টিনার প্রতিবন্ধী সংস্থার সাবেক প্রধান দিয়েগো স্পাগনুলোর একটি অডিও ফাঁস হয়। এতে শোনা যায়, প্রেসিডেন্ট মিলেইয়ের বোন প্রতিবন্ধীদের অর্থ আত্মসাৎ করেছেন।

তবে প্রেসিডেন্ট তার বোনের পক্ষে অবস্থান নিয়ে বলেছেন দিয়েগো স্পাগনুলোর যা বলেছেন তার সব মিথ্যা।

এদিকে বোনের অর্থ আত্মসাৎ ক্যালেঙ্কারির জন্য বেকায়দায় পড়েছেন প্রেসিডেন্ট মিলেই। অডিওটি এমন সময় ফাঁস হয়েছে যখন মধ্যবর্তী নির্বাচনে তার সরকারের জনপ্রিয়তার পরীক্ষা হবে।

সূত্র: দ্য গার্ডিয়ান

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাতিসংঘে উচ্চপর্যায়ের সাধারণ বিতর্কে অংশ নিলেন প্রধানমন্ত্রী

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST