২৭ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

ইতিহাস গড়ে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেল ৪ ক্লাব

অনলাইন ডেস্ক : ২০২৪-২৫ মৌসুমে প্রথমবারের মতো ৩৬ দল নিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু হয়েছিল। নতুন ফর‌ম্যাটের আসরটিতে নিজেদের ইতিহাসে প্রথমবার শিরোপা জেতে প্যারিসিয়ান সেইন্ট জার্মেই (পিএসজি)। ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগের বাছাইপর্ব এখনও শেষ হয়নি। ইতোমধ্যে আসন্ন আসরে প্রথমবারের মতো জায়গা পেয়েছে সাইপ্রাস, নরওয়ে, কাজাখস্তান ও বেলজিয়ামের চারটি ক্লাব।

গতকাল (মঙ্গলবার) রাতে প্লে অফ জিতে সাইপ্রাসের পাফোস এফসি এবং নরওয়ের বোডো/গ্লিমট চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্ব নিশ্চিত করেছে। পাফোস মুখোমুখি হয়েছিল রেড স্টার বেলগ্রেডের। গতকালকের ম্যাচে ১-১ ড্র করলেও, দুই লেগ মিলিয়ে তারা ৩-২ ব্যবধানে জিতেছে। অন্যদিকে, বোডো/গ্লিমট দুই লেগ মিলিয়ে ৬-২ গোলে জিতেছে অস্ট্রিয়ার স্টার্ম গ্রাজের বিপক্ষে।

আরও পড়ুনঃ   রাজশাহীর পুঠিয়াতে জেলা তথ্য অফিসের আয়োজনে নারী সমাবেশ অনুষ্ঠিত

যদিও সাইপ্রাসের ক্লাব পাফোস প্রতিষ্ঠার খুব বেশি সময় হয়নি। ১১ বছর আগে উত্থান হওয়া ক্লাবটি সাম্প্রতিক সময়ে আলোচনায় আসে চেলসি ও আর্সেনালের সাবেক ব্রাজিলিয়ান ডিফেন্ডার ডেভিড লুইজকে দলে নেওয়ার মাধ্যমে। ম্যাকাবি তেল আবিব ও দিনামো কিয়েভকে হারানোর পরই তারা প্লে-অফে রেড স্টার বেলগ্রেডের মুখোমুখি হয়। সেখানে দুই লেগ মিলিয়ে জয় নিশ্চিত করেই সাইপ্রাসের তৃতীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগ খেলতে যাচ্ছে।

মাস খানেক আগে ফিফা ক্লাব বিশ্বকাপে খেলেছিল চারবারের নরওয়েজিয়ান লিগ জয়ী বোডো/গ্লিমট। এবার তারা ২০০৭-০৮ মৌসুমের পর প্রথম নরওয়েজীয় ক্লাব হিসেবে চ্যাম্পিয়ন্স লিগের মূলপর্বে উঠেছে। এর আগের মৌসুমে ইউরোপা লিগের সেমিফাইনালে উঠেছিল বোডো/গ্লিমট। সেখানে তাদের হারিয়ে ফাইনালে উঠার পর শিরোপা উৎসবও করে টটেনহাম।

আরও পড়ুনঃ   ঢাকেশ্বরী মন্দির পরিদর্শনে স্বরাষ্ট্র উপদেষ্টা

এর আগে আসন্ন চ্যাম্পিয়ন্স লিগে প্রথমবার টিকিট কাটে কাজাখস্তান চ্যাম্পিয়ন কাইরাত আলমাটি এবং বেলজিয়ামের চ্যাম্পিয়ন ইউনিয়ন সেইন্ট-জিলোয়া। সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন সেল্টিককে হারিয়ে বড় চমকই দিয়েছিল কাজাখ ক্লাবটি। ওই দেশ থেকে আস্তানার পর ইউরোপের সর্বোচ্চ মঞ্চে খেলতে যাচ্ছে কাইরাত। এ ছাড়া সেইন্ট-জিলোয়া ২০২৪–২৫ মৌসুমে বেলজিয়ান প্রো লিগে চ্যাম্পিয়ন হয়ে সরাসরি ইউসিএলে জায়গা পায়।

আগামী বৃহস্পতিবার মোনাকোতে আসন্ন ইউসিএলের মূলপর্বের ড্র অনুষ্ঠিত হবে। এরপর প্রথম রাউন্ডের ম্যাচগুলো হবে ১৬ থেকে ১৮ সেপ্টেম্বর।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

১০

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১১

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১২

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১৩

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৪

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৫

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৬

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৭

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৮

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৯

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

২০

Design & Developed by: BD IT HOST