১৫ অগাস্ট ২০২৫
অনলাইন সংস্করণ

রাজশাহীর বাঘায় বন্যা কবলিত দুটি বিদ্যালয়ে ৮ দিনের ছুটি ঘোষণা

স্টাফ রিপোর্টার : রাজশাহীর বাঘা উপজেলায় পদ্মার চরাঞ্চলের বন্যা কবলিত চকরাজাপুর ইউনিয়নের পলাশি ফতেপুর উচ্চ বিদ্যালয় ও চকরাজাপুর উচ্চ বিদ্যালয়ের ছুটি ঘোষণা করা হয়েছে।

যোগাযোগ বিচ্ছিন্ন দুটি উচ্চ বিদ্যালয়ের ৮ দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বন্যার কারণে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে আসতে না পারায় আজ এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বৃহস্পতিবার (১৪ আগস্ট) উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত হয়।

এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আ ফ ম হাসান জানান, বন্যায় চকরাজাপুর ইউনিয়নটির রাস্তা-ঘাটসহ কয়েকটি গ্রাম প্লাবিত হওয়ার কারণে শিক্ষার্থীদের অনেকেই ক্লাসে আসতে পারছিল না। দুর্ঘটনা এড়াতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রতিষ্ঠান বন্ধ রাখতে ছুটি ঘোষণা করেছে।

আরও পড়ুনঃ   ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার সবার : তারেক রহমান

বাঘা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) শাম্মী আক্তার বলেন, পানিবন্দি পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে ইতোমধ্যেই ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। এছাড়াও শুকনো খাবার বিতরণ করা হয়েছে। দুর্যোগ মোকাবেলায় আশ্রয় কেন্দ্র খোলার ব্যাপারে কাজ চলছে। যেকোনো ধরনের দুর্যোগ থেকে বাঁচতে উপজেলা প্রশাসনের প্রস্তুতি রয়েছে।

আরও পড়ুনঃ   সাবেক ১৮ মন্ত্রী ৮ এমপির দেশত্যাগে নিষেধাজ্ঞা

স্থানীয় সূত্র জানায়, গত ৫ দিনের বন্যায় ইউনিয়নটির প্রায় ১৭ শ’ বিঘা জমির আবাদি ফসলসহ গোচারণ ভূমি ও রাস্তাঘাট বন্যার পানিতে তলিয়ে গেছে। পদ্মা ভাঙনের ঝুঁকিতেও রয়েছে চকরাজাপুর উচ্চ বিদ্যালয়সহ এর চারপাশে ৫০টি পরিবার। যাদের ঘরে পানি উঠেছে তারা মাচা করে থাকছেন আর অন্য জায়গায় রান্না করে আনছেন। এছাড়াও ওই ইউনিয়নের অনেক পরিবার পানিবন্দি হয়ে পড়েছে। বাঘা উপজেলার প্রায় ১০০ হেক্টর জমির ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটার বাতিলসহ ৬ দফা দাবিতে রংপুরে মশাল মিছিল ও বিক্ষোভ

রাজশাহীতে সার সংকট ঠেকাতে ‘পবা সার ডটকম’ সেবা চালু

বাগমারায় পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

গোবিন্দপাড়াবাসীর উন্নয়নে সব ধরনের কাজ করার আশ্বাস এমপি ডাঃ আব্দুল বারীর

বাঘায় মুক্তিযোদ্ধা কমান্ডের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিফাত চৌধুরীর পাশে দাঁড়াল অভিনয় শিল্পী সংঘ

শেষ ভাষণে যা বললেন জাতিসংঘের বিদায়ী মহাসচিব গুতেরেস

জাতিসংঘ সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে যোগ দিলেন প্রধানমন্ত্রী

দেশব্যাপী নৈরাজ্যের প্রতিবাদে গোদাগাড়ীতে যুবদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

নজরুল বর্ষ উপলক্ষে রাসিকের ব্যবস্থাপনায় সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত

১০

নগরীর ধর্ষণ মামলার ১ নং আসামী গ্রেফতার

১১

আক্কেলপুরে যৌথ অভিযানে ৭২ কেজির মূর্তি উদ্ধার, পাচারচক্রের ৪ সদস্য আটক

১২

সরকারি হাসপাতালের আশপাশে নতুন কোনো ক্লিনিকের অনুমোদন দেওয়া হবে না : স্বাস্থ্যমন্ত্রী

১৩

নিয়ামতপুরে পুকুরে ভাসছিল মরদেহ

১৪

মান্দায় ভ্রাম্যমাণ আদালতে মাদকসেবীর ৪ মাসের কারাদণ্ড

১৫

ঠাকুরগাঁও-বোদা মহাসড়কে ট্রাক-অটোরিকশার সংঘর্ষ, এক কলেজ ছাত্রী নিহত; আহত ৬

১৬

বাসভাড়া বাড়ছে কিলোমিটারে ১৭ পয়সা, আজই হচ্ছে প্রজ্ঞাপন

১৭

জনগুরুত্বপূর্ণ প্রকল্প অগ্রাধিকার ভিত্তিতে দ্রুত বাস্তবায়নের নির্দেশ স্থানীয় সরকার প্রতিমন্ত্রীর

১৮

মান্দায় বাসের চাপায় চার্জারভ্যান চালক নিহত

১৯

৭৩ কেজি কষ্টিপাথরের মূর্তি উদ্ধার, আটক ৪

২০

Design & Developed by: BD IT HOST